• বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০২:১০ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
ফাজিলচিশতে ছড়ায় বর্জ্য ফেলায় ৬ জনকে জরিমানা সিসিকের গভীর সাগরে নতুন এলএনজি টার্মিনাল ও ১৫০ কূপ খননের পরিকল্পনা নামাজের বিরতিতে সংসদের মুসলিম সদস্যদের মসজিদে যাওয়ার আহ্বান জামায়াত এমপির সরকারও মনে হয় আশির দশকে ফেরত যাচ্ছে: নাহিদ ইসলাম মানবতাবিরোধী অপরাধীদের পাসপোর্ট কেন বাতিল হচ্ছে না, প্রশ্ন আখতারের জাফলং ইসিএ এলাকায় অভিযান: ১০টি ড্রেজার, ৬টি এক্সকেভেটরসহ বিপুল সরঞ্জাম ধ্বংস ভাইরাল ‘নব্বই দশকের’ ছবি বানাতে ব্যবহার করুন এই ১০ প্রম্পট টিকিট কালোবাজারি, সিলেট রেল স্টেশন থেকে রেল পুলিশের দুই সদস্য আটক সাধারণ ক্ষমা করে আ.লীগকে নরমালাইজ করেছেন জামায়াত আমির: রাশেদ খাঁন আগামী মাসে বাংলাদেশে আসছে উইন্ডিজ বাগবিতণ্ডার জেরে এজলাস ছাড়লেন প্রধান বিচারপতি ১৯ সেপ্টেম্বর ঢাকা-রংপুর লংমার্চ: জামায়াতের বাস্তবায়ন কমিটির প্রস্তুতি বৈঠক সিলেটে অনিবন্ধিত সিএনজি অটোরিকশা ও ব্যাটারি রিকশা বন্ধের নির্দেশ জগদীশপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হলেন সাংবাদিক মঈনউদ্দীন গোয়াইনঘাটে ইএসডিওর প্রতিষ্ঠা প্রকল্প অবহিতকরণ কর্মশালা অনুষ্ঠিত রুহামা ইউনাইটেড স্কুলের সীরাতুন্নবী (সাঃ) এর আলোচনা সভা ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন সিউক চেয়ারম্যান রেজাউল হাসান কয়েস লোদীর সঙ্গে কামরুল হাসান চৌধুরী শাহিনের সৌজন্য সাক্ষাৎ রাজপথ হতে সিলেট সিটি মেয়র প্রার্থী ড. নুরুল ইসলাম বাবুল হাসিনাকে ধরে আনব, তার জন্য মৃত্যুদণ্ড অপেক্ষা করছে: তথ্য উপদেষ্টা দেশে ফেরার পথে সৌদিতে দুর্ঘটনায় সিলেটের ৪ প্রবাসী নিহত

বাগবিতণ্ডার জেরে এজলাস ছাড়লেন প্রধান বিচারপতি

Reporter Name / ১২ Time View
Update : মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর, ২০২৬

20

তথ্য গোপনের অভিযোগে এক আইনজীবীকে ৫ লাখ টাকা জরিমানা করাকে কেন্দ্র করে শুনানিতে প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী ও সুপ্রিম কোর্ট বার সভাপতি ব্যারিস্টার এ এম মাহবুব উদ্দিন খোকনের মধ্যে বাগবিতণ্ডার এক পর্যায়ে এজলাস ত্যাগ করেন প্রধান বিচারপতির নেতৃত্বাধীন আপিল বিভাগ।

মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) দুপুরে সুপ্রিম কোর্টের আপিল বিভাগে এই ঘটনা ঘটে।

শুনানির এক পর্যায়ে ব্যারিস্টার খোকন প্রধান বিচারপতিকে উদ্দেশ করে বলেন, আপনি প্রধান বিচারপতি হওয়ার পর থেকে আইনজীবীদের ইনকাম কমে গেছে। এই কথার প্রেক্ষিতে প্রধান বিচারপতি ও বার সভাপতি তর্কে জড়িয়ে পড়েন। তর্কাতর্কির এক পর্যায়ে দুপুর সাড়ে ১২টার দিকে এজলাস ত্যাগ করেন প্রধান বিচারপতিসহ আপিল বিভাগের বিচারপতিরা।

পরে আদালত থেকে বেরিয়ে ব্যারিস্টার খোকন সাংবাদিকদের বলেন, এক আইনজীবীকে ৫ লাখ টাকা জরিমানা করা হয়েছে। আমি প্রধান বিচারপতির উদ্দেশ্যে বিনয়ের সঙ্গে বললাম যে, আপনি প্রধান বিচারপতি হওয়ার পর আসলে মামলা শুনানি করা যাচ্ছে না আগের মতো। এ কারণে ল’ইয়ারদের ইনকাম কমে গেছে। একজন জুনিয়র ল’ইয়ারকে ৫ লাখ টাকা কস্ট দেওয়াটা অনেক বেশি হয়ে গেছে। উনাকে মাফ করেন।

তিনি বলেন, তখন প্রধান বিচারপতি বললেন যে, আমি চিফ জাস্টিস হওয়ার পর কি ল’ইয়ারদের ইনকাম কমে গেছে? আমি ওনাকে বোঝাতে চেয়েছিলাম যে আগে ১১ জন বিচারপতির একটা বেঞ্চ ছিল। তিনটা বেঞ্চ ছিল। তিনটা বেঞ্চে আমরা শুনতাম মামলা। এখন একটা বেঞ্চ এবং একটা মামলায় স্টে হলে মামলা শুনানি করতে এক বছর পার হয়ে যায়।

সুপ্রিম কোর্ট বার সভাপতি আরও বলেন, আপিল বিভাগে এখানে কোনও মেনশন করা যায় না। মানুষ দীর্ঘদিন থেকে ন্যায়বিচার পাচ্ছে না। মামলা শুনানি করতে পারছে না। ল’ইয়ারদের ইনকাম খুব কম। আমি খুব বিনয়ের সঙ্গে বললাম। উনি বললেন যে…আমি চিন্তাই করি নাই যে প্রধান বিচারপতি এত রিঅ্যাক্ট করবেন। ওনার তো রাগ, অভিমানের ঊর্ধ্বে ওনার বিচারকের পদ। আর ল’ইয়ারদের প্রতিনিধি হিসেবে অবশ্যই আমার অবলিগেশন আছে ওনার কাছে ল’ইয়ারদের পক্ষে আবেদন করার।

এর আগে নিকাহ রেজিস্ট্রার নিয়োগ সংক্রান্ত একই ঘটনায় একাধিক রিট মামলা করায় তথ্য গোপন এবং প্রতারণার অভিযোগে রিটকারী মোহাম্মদ নুর আলম এবং তার আইনজীবী সুফিয়া আহামেদকে পাঁচ লাখ টাকা করে মোট দশ লাখ টাকা জরিমানা করা হয়। আপিল বিভাগ এই জরিমানা করেন। জরিমানার টাকা ঢাকা শিশু হাসপাতালে ৩০ দিনের মধ্যে দিতে বলা হয়েছে। নুর আলমের পক্ষে আইনজীবী ছিলেন সিনিয়র আইনজীবী মাহাবুব উদ্দিন খোকন। অপর নিকাহ রেজিস্ট্রার মিজানুর রহমান মুরাদের পক্ষে আইনজীবী ছিলেন সিনিয়র আইনজীবী অনীক আর হক, সিনিয়র আইনজীবী শিশির মনির এবং আইনজীবী অমিত দাশ গুপ্ত।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd