• রবিবার, ২৬ জুলাই ২০২৬, ০৯:২৭ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
শিক্ষিকা বিউটি পালের সাথে সংহতি, গানের ভিডিওতে সয়লাব ফেসবুক ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ৪৫৮ ২০২৬-২৭ অর্থবছরে রপ্তানির লক্ষ্যমাত্রা ৬৩ দশমিক ৪০ বিলিয়ন ডলার: বাণিজ্যমন্ত্রী কঙ্গোয় ‘দাবানলের’ মতো ছড়াচ্ছে ইবোলা ভাইরাস, মৃত্যু ১৩০০ ছাড়াল ফয়জুল করীম ঢুকলেন, অনুসারীরা রইলেন বাইরে; ফটকেই আদায় করলেন নামাজ বিনামূল্যে ফেসবুকে মিলবে ভেরিফায়েড ব্যাজ, জেনে নিন পাওয়ার সহজ উপায় ইসলামী ব্যাংকের ৮০ হাজার কোটি টাকার ঋণ কেলেঙ্কারিতে সাবেক রাষ্ট্রপতি জড়িত শফিকুল-নাহিদ-মামুনুল এক হলে, সপ্তাহের মধ্যে সরকারের পতন অনিবার্য: কর্ণেল অলি ‘ফ্যাসিবাদ কায়েমের চেষ্টা করলে জনগণ আপনাদেরও সরিয়ে দেবে’ ৫০০ টাকা মজুরি ও ভূমির দাবিতে সিলেটে চা-শ্রমিকদের রাজপথ অবরোধ কুলাউড়ায় কলেজছাত্রীর রহস্যজনক মৃত্যু শেখ হাসিনার ফাঁসি সোহরাওয়ার্দী উদ্যানে হতে হবে আসামে ভয়াবহ বন্যায় বিপর্যস্ত ১১ লাখের বেশি মানুষ বঙ্গভবনে অফিস করবেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি, থাকবেন স্পিকারের বাসভবনে হামের উপসর্গে আরও ৬ শিশুর মৃত্যু নগরীতে ওসি পরিচয়ে ফোন করে টাকা দাবি, সতর্ক করলো এসএমপি লন্ডনের হোটেলে সৌদি যুবরাজের মৃত্যু হাম উপসর্গে ৫ শিশুর মৃত্যু, আক্রান্ত ১১৩৭ দিল্লিতে পুলিশের সব ছুটি বাতিল, প্রশিক্ষণেও কড়া বিধিনিষেধ ওমরাহ করতে যাওয়ার পথে সৌদি আরবে বাংলাদেশি নারী ও তাঁর দুই ছেলে–মেয়ে নিহত

বার্সার প্রেসিডেন্ট নির্বাচনের লড়াইয়ে নামছেন মেসি!

Reporter Name / ৫২৮ Time View
Update : শুক্রবার, ১২ সেপ্টেম্বর, ২০২৫

317

ফুটবল দুনিয়ায় নতুন গুঞ্জন উঠেছে! লিওনেল মেসির জন্য আবার আলোচনায় বার্সেলোনা। তবে ফুটবলার নয় বরং মেসির রাজনৈতিক ভূমিকায় এবার জমে ওঠেছে আলোচনা। শোনা যাচ্ছে, আগামী বছরের প্রেসিডেন্ট নির্বাচনে মেসি মাঠে নামতে পারেন অথবা অন্তত কোনো প্রার্থীর পক্ষে সরাসরি সমর্থন জানাতে পারেন।

কাতালুনিয়ার সংবাদমাধ্যম কাদেনা এসইএআর-এর খবর অনুযায়ী, বার্সেলোনার বর্তমান প্রেসিডেন্ট জোয়ান লাপোর্তার প্রতিদ্বন্দ্বী শিবিরগুলো ইতোমধ্যে মেসির সঙ্গে যোগাযোগ শুরু করেছে।

বার্সেলোনার ইতিহাসে সবচেয়ে দীর্ঘ সময় ধরে সভাপতি থাকা লাপোর্তা আগামী নির্বাচনে চতুর্থ দফায় প্রার্থী হতে যাচ্ছেন। কিন্তু পরিস্থিতি এখনো তার পক্ষে পুরোপুরি স্থিতিশীল নয়। কারণ ২০২১ সালে মেসিকে দলে রাখার প্রতিশ্রুতি দিয়েছিলেন লাপোর্তা কিন্তু আর্থিক সংকটের অজুহাতে সেই চুক্তি বাতিল করতে বাধ্য হন। এরপর মেসি পিএসজিতে চলে যান এবং মেসি ও তার পরিবারের পক্ষ থেকে কিছু বলা না হলেও এটিকে বিশ্বাসঘাতকতা হিসেবে দেখেছিলেন অনেকেই।

বার্সেলোনার সর্বকালের অন্যতম সেরা খেলোয়াড় হিসেবে মেসির সমর্থন একজন প্রেসিডেন্ট প্রার্থীর পক্ষে বড় ধরনের প্রভাব ফেলতে পারে। যদি মেসি ভিক্টর ফন্ট বা জোয়ান কামপ্রুবির মতো কোনো প্রার্থীকে সমর্থন করেন, তবে নির্বাচনে তা বড় ধরনের পরিবর্তন আনতে পারে। নির্বাচনের বছর ঘনিয়ে আসায় লাপোর্তার জন্য এটি অস্বস্তির কারণ হয়ে দাঁড়িয়েছে।

তবে মেসি প্রকাশ্যে কোনো প্রার্থীকে সমর্থন দেবেন কি না, তা এখনও স্পষ্ট নয়। বর্তমানে তিনি মেজর লিগ সকারে ইন্টার মায়ামির হয়ে খেলছেন, তবে ক্যাম্প ন্যুতে তার প্রভাব যে এখনো প্রাসঙ্গিক, তা অস্বীকার করার উপায় নেই।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd