• বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০২:৫৩ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
বিশ্বনবীর নীতি ও আদর্শ অনুসরণ করে রাষ্ট্র পরিচালনাই আমাদের লক্ষ্য: স্বরাষ্ট্রমন্ত্রী ঢাকায় ভুটানের রাজার এক ঘণ্টার যাত্রাবিরতি, বিমানবন্দরে গেলেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল পাকিস্তানে হাসপাতালে অগ্নিকাণ্ড, ১৫ নবজাতকের মৃত্যু গ্যাস-বিদ্যুৎ-সার নিয়ে সংসদ ও রাজপথে সরব হবে এনসিপি রাসুল (সা.)-এর আদর্শ অনুসরণে সোনার মানুষ হতে হবে-বড়লেখায় মাহমুদুর রহমান দিলাওয়ার ব্রাজিল ম্যাচ আয়োজনে কত টাকা লাগবে বাংলাদেশি কৃষকদের সঙ্গে ধস্তাধস্তি, অস্ত্র-ওয়াকিটকি ফেলে পালাল বিএসএফ এনসিপি কার্যালয়ে জামায়াত আমির দুই দিনে কলকাতার ২ শতাধিক হোটেল বন্ধ, ভোগান্তিতে বাংলাদেশি পর্যটকরা এক মাস পেছাল স্থানীয় সরকার নির্বাচন নিষিদ্ধ তবু সিলেটের মহাসড়ক দাপিয়ে বেড়াচ্ছে ত্রি-হুইলার, বাড়ছে দুর্ঘটনা আনুষ্ঠানিভাবে যাত্রা শুরু করল সিলেট উন্নয়ন কর্তৃপক্ষ মহানবীর (সা) আদর্শ অনুসরণ করে শান্তিপূর্ণ বাংলাদেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর এরশাদের দ্বিতীয় স্ত্রী বিদিশা গ্রেপ্তার সিমেবির ৬ কর্মকর্তা-কর্মচারী কারাগারে ভুয়া তথ্য দিয়ে জার্নাল প্রকাশ করেও হলেন শাবি প্রো-ভিসি মিলাদুন্নবী ও উম্মতের করণীয় সরকারের ব্যর্থতায় প্রতিদিন ১০ জনের বেশি খুন হচ্ছে: ইসলামী আন্দোলন প্রতিশ্রুতি অনুযায়ী সরকারকে সহযোগিতা করছি, কিন্তু এভাবে কতদিন, সম্পাদকদের সঙ্গে মতবিনিময়ে ডা. শফিকুর রহমান মক্কায় ক্ষমতাসীন দলের নেতাদের হোটেল কেনার হিড়িক পড়েছে: আসিফ মাহমুদ

বিশ্বনাথ সেরা হাফেজ : দ্বিতীয় দিনে ‘ইয়েস কার্ড’ পেলেন ৩ প্রতিযোগীতা

Reporter Name / ৬১৩ Time View
Update : রবিবার, ২৪ আগস্ট, ২০২৫

315

বিশ্বনাথ প্রতিনিধি

প্রবাসী অধ্যুষিত সিলেটের বিশ্বনাথ উপজেলায় প্রবাসীদের পৃষ্ঠপোষকতায় প্রথম বারের মতো অনুষ্ঠিত ‘বিশ্বনাথ নিউজ বিশ্বনাথ সেরা হাফেজ’ প্রতিযোগীর বাছাই পর্বের দ্বিতীয় দিনে ‘ইয়েস কার্ড’ পেয়েছেন আরোও ৩ প্রতিযোগী।

রোববার (২৪ আগস্ট) পৌর শহরের নতুন বাজার এলাকাস্থ উপজেলা মডেল মসজিদ মিলনায়তনে শুরু হওয়া ৩ দিনের (২৩-২৫ আগস্ট) বাছাই পর্বের দ্বিতীয় দিনে অংশগ্রহন করা ১৩ প্রতিযোগীর মধ্যে ৩ জন প্রতিযোগী ‘ইয়েস কার্ড’ পেয়ে গ্র্যান্ড ফিনালে অংশগ্রহন করার জন্য মনোনীত হয়েছেন।
উপস্থাপক মোস্তাক আহমদের পরিচালনায় অনুষ্ঠিত ‘বিশ্বনাথ নিউজ বিশ্বনাথ সেরা হাফেজ’ প্রতিযোগীর দ্বিতীয় দিনে (২৪ আগস্ট) ইয়েস কার্ডপ্রাপ্তরা হলেন- হাফেজ মো. হাবিবুর রহমান, হাফেজ মো. তাহমিদ হোসাইন নাহিয়ান, হাফেজ মো. বজলুর রশিদ মাহদি।
প্রতিযোগীতার বাছাই পর্বের দ্বিতীয় দিনের বাছাই প্রক্রিয়া তদারকি করেন প্রতিযোগীতার পরীক্ষা নিয়ন্ত্রক হাফেজ মাওলানা খায়রুল ইসলাম। বাছাই শেষে সকলের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বক্তব্য রাখেন প্রতিযোগীতার উপদেষ্টা মন্ডলীর সদস্য ও বিশ্বনাথ মোহাম্মদিয়া মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা নূরুল হক।
সোমবার (২৫ আগস্ট) সকাল থেকে উপজেলা মডেল মসজিদ মিলনায়তনে ‘বিশ্বনাথ নিউজ বিশ্বনাথ সেরা হাফেজ’ প্রতিযোগীর বাছাই পর্বের তৃতীয় ও শেষ দিনের প্রতিযোগীতা অনুষ্ঠিত হবে। আর ৩ দিনের বাছাই পর্বে স্বেচ্ছাসেবকের দায়িত্বে রয়েছে রেসকিউ লাইফ ফাউন্ডেশন।

উল্লেখ্য, বিশ্বনাথনিউজ টোয়েন্টিফোর ডটকম আয়োজিত প্রতিযোগীতায় উপজেলার বিভিন্ন এলাকার ৪৪ জন প্রতিযোগী অংশ গ্রহন করেছেন। আর বাছাই পর্বের তিন দিনে ৩ জন করে ইয়েস কার্ডপ্রাপ্ত ৯ জন প্রতিযোগীকে নিয়ে পরবর্তিতে ‘গ্র্যান্ড ফিনাল’ অনুষ্ঠিত হবে। বিশ্বের বিভিন্ন দেশের ১৬ জন প্রবাসীর পৃষ্টপোষকতা অনুষ্ঠিত ‘বিশ্বনাথ নিউজ বিশ্বনাথ সেরা হাফেজ’ প্রতিযোগিতার ১ম স্থান অধিকারী প্রতিযোগী পুরস্কার হিসেবে পাবেন নগদ এক লাখ টাকা, ২য় স্থান অধিকারী প্রতিযোগী পুরস্কার হিসেবে পাবেন নগদ ৫০ হাজার টাকা ও ৩য় স্থান অধিকারী প্রতিযোগী পুরস্কার হিসেবে পাবেন নগদ ২৫ হাজার টাকা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd