• বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১২:১৯ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
এখনো পুড়ছে সিলেট, যেমন থাকবে বুধবারের আবহাওয়া হাসপাতালে নেয়ার সময়ও হামলাকারীরা থামেনি: নাসীরুদ্দীন পাটওয়ারী কাটছে না মোদির ‘তেলাপোকা’ ভয়! টানা চার দিন বৃষ্টির পূর্বাভাস দিল আবহাওয়া অধিদপ্তর আসি আসি বলে শেখ হাসিনার আর আসা হবে না: হাসনাত আব্দুল্লাহ লাইসেন্স ফিরে পেলো আদ্-দ্বীন হাসপাতাল সিলেটে ফুটবল ম্যাচ শেষে বাড়ি ফেরার পথে ছুরিকাঘাতে কিশোর নিহত মৃত্যুর গুজব ছড়িয়ে রাজনৈতিক অপপ্রচার চলছে: এমপি নাছির চৌধুরী কক্ষে ডেকে নিয়ে শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগ, আটক মাদ্রাসা শিক্ষক সিলেটে ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি ৩ ডেঙ্গু রোগী শেখ হাসিনাসহ ৪১ জনের বিরুদ্ধে চার্জ দাখিল এসএসসি ও সমমানের ফল প্রকাশ ১০ আগস্ট হাসপাতালে স্বামীর ছুরিকাঘাতে স্ত্রীর মৃত্যু সিলেট নগরীর যেসব বাসা-বাড়ির মালিককে তিন মাসের আল্টিমেটাম দিল সিসিক সিলেটে চুরি-ছিনতাই হওয়া ৪৪ মোবাইল ফোন উদ্ধার করল পুলিশ শিক্ষিকা বিউটি পালের সাথে সংহতি, গানের ভিডিওতে সয়লাব ফেসবুক ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ৪৫৮ ২০২৬-২৭ অর্থবছরে রপ্তানির লক্ষ্যমাত্রা ৬৩ দশমিক ৪০ বিলিয়ন ডলার: বাণিজ্যমন্ত্রী কঙ্গোয় ‘দাবানলের’ মতো ছড়াচ্ছে ইবোলা ভাইরাস, মৃত্যু ১৩০০ ছাড়াল ফয়জুল করীম ঢুকলেন, অনুসারীরা রইলেন বাইরে; ফটকেই আদায় করলেন নামাজ

বিশ্বনাথে সাংবাদিকের বিরুদ্ধে মামলার প্রতিবাদে তিন সংগঠনের যৌথ সভা

Reporter Name / ২৪৭ Time View
Update : রবিবার, ৫ অক্টোবর, ২০২৫

144

বিশ্বনাথ প্রতিনিধি

বাংলাদেশের জনপ্রিয় ও বহুল প্রচারিত দৈনিক ইনকিলাব পত্রিকার সম্পাদক এমএম বাহাউদ্দিন ও বিশ্বনাথ উপজেলা সংবাদদাতা আব্দুস সালামের উপর আদালতে ষড়যন্ত্র মুলক মিথ্যা মামলা দায়েরের প্রতিবাদ জানিয়েছে বিশ্বনাথের তিন সাংবাদিক সংগঠন, বিশ্বনাথ প্রেসক্লাব, বিশ্বনাথ মডেল প্রেসক্লাব ও বিশ্বনাথ সাংবাদিক ইউনিয়ন।

শুক্রবার (৩ অক্টোবর) রাতে বিশ্বনাথ সদরস্থ একটি কনফারেন্স হলে এ যৌথসভা অনুষ্ঠিত হয়।
সভায় বক্তারা বলেন, দৈনিক ইনকিলাব পত্রিকার সম্পাদক এমএম বাহাউদ্দিন ও বিশ্বনাথ উপজেলা সংবাদদাতা আব্দুস সালামের উপর বিশ্বনাথের জনৈক শামীম আহমদ কর্তৃক সিলেটের একটি আদালতে ষড়যন্ত্রমূলকভাবে দায়েরকৃত মিথ্যা মামলা অবিলম্বে প্রত্যাহারের জোর দাবি জানান। অন্যথায় বিশ্বনাথে কর্মরত সকল সাংবাদিকরা কঠোর কর্মসুচী দিতে বাধ্য হবে।
সভায় বিশ্বনাথ প্রেসক্লাবের সভাপতি রফিকুল ইসলাম জুবায়েরের সভাপতিত্বে সভায় সাংবাদিক নেতৃবৃন্দ যৌথভাবে সকল অনাচার-অবিচার, অনিয়ম, দূর্নীতির বিরুদ্ধে সকল প্রতিকূল পরিস্থিতিতেও ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।
বিশ্বনাথ মডেল প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আক্তার আহমদ শাহেদ এবং বিশ্বনাথ সাংবাদিক ইউনিয়নের সাবেক সাধারণ সম্পাদক আব্বাস হোসেন ইমরানের যৌথ পরিচালনায় সভায় বক্তব্য রাখেন, বিশ্বনাথ প্রেসক্লাবের সাবেক সভাপতি কাজী মুহাম্মদ জামাল উদ্দিন, বিশ্বনাথ মডেল প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি কামাল মুন্না, সাবেক সভাপতি জাহাঙ্গীর আলম খায়ের, আশিক আলী, সাবেক সহ সভাপতি এমআর টুনু তালুকদার, বিশ্বনাথ সাংবাদিক ইউনিয়নের আহবায়ক মশিউর রহমান, বিশ্বনাথ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী শিপন, সাবেক সাধারণ সম্পাদক প্রনঞ্জয় বৈদ্য অপু, বিশ্বনাথ মডেল প্রেসক্লাবে সাবেক সাধারণ সম্পাদক নবীন সুহেল, কোষাধ্যক্ষ আব্দুস সালাম, বিশ্বনাথ প্রেসক্লাবের কোষাধ্যক্ষ নুর উদ্দিন, সাবেক কোষাধ্যক্ষ জামাল মিয়া, সদস্য মোহাম্মদ নুরুল ইসলাম, আহমদ আলী হিরণ, সুজিত দেব, মাজহারুল ইসলাম সাব্বির, বিশ্বনাথ সাংবাদিক ইউনিয়নের সদস্য কামরুল আশিকী, তৌফিকুর রহমান হাবিব, আব্দুল্লাহ, বিশ্বনাথ মডেল প্রেসক্লাবের শিক্ষানবিস সদস্য আফজাল মিয়া।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd