• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৩:৪৪ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
সিলেটে বেড়েছে মশার উপদ্রব, ফগার মেশিন হাতে মশক নিধনে সিসিক প্রশাসক সিলেটে ছাত্রলীগের মিছিল প্রস্তুতি, আ ট ক ২ আইজিপির দায়িত্ব থেকে অতি দ্রুত সরে যাওয়া উচিত: নাহিদ ইসলাম বাংলাদেশের রপ্তানি পণ্যের বহুমুখীকরণে জাপানের সহযোগিতা চান প্রধানমন্ত্রী টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ, একাদশে নেই মুশফিক রক্তাক্ত ২৮ অক্টোবর আজ, লগি-বৈঠার তাণ্ডবে নিহত হন ১৩ জন ফায়ার সার্ভিসকে বিশ্বমানের করতে হবে : বাণিজ্যমন্ত্রী বড়লেখায় মাত্র ৯০ টাকার জন্য প্রাণ গেল দর্জির প্রশাসনিক বা রাজনৈতিক হস্তক্ষেপে প্রেসক্লাব বিলুপ্ত করা যাবে না নিপ্পন ফাউন্ডেশন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের আমন্ত্রণে নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী সরকার অনুমতি দিলে ক্রসফায়ার করতেও পিছপা হবে না পুলিশ: আইজিপি জামিন মেলেনি আখতারুজ্জামানের সিলেটে তরুণ-তরুণীর ছবি ছড়িয়ে ধর্মীয় পরিচয়ে হেনস্তা, মেহমান রেস্টুরেন্টের দুই কর্মী গ্রেপ্তার সাড়ে ৩৪ হাজার প্রধান শিক্ষক নিয়োগের উদ্যোগ ট্রাকচালক হোসেন হত্যায় হাসিনাসহ ৩৪ জনের বিচার শুরু শাদাবের সেঞ্চুরিতে পাকিস্তানের অবিশ্বাস্য জয়, শেষ জুটিতে রেকর্ড এশিয়ার সেরা ২০ সমুদ্রসৈকতের তালিকায় কক্সবাজার কি আছে শাহজালাল মাজারের দানবাক্সে আরও মিললো ৮৯ লাখ টাকা, মিলেছে বিদেশি মুদ্রা-স্বর্ণ-রুপা জুড়ী-বড়লেখা সীমান্তে তিন দিনে ৩০ জনকে পুশ-ইনের চেষ্টা, প্রতিহত করলো বিজিবি বাংলাদেশ সাফ দলে দুই নতুন মুখ রোনান ও মাহি

ভূমিকম্পে খসে পড়ল শাহজালাল বিমানবন্দরের টার্মিনাল-২ এর পলেস্তারা

Reporter Name / ১৭৫ Time View
Update : শুক্রবার, ২১ নভেম্বর, ২০২৫

168

শক্তিশালী ভূমিকম্পে রাজধানীর শাহজালাল বিমানবন্দরের টার্মিনাল-২ এর পলেস্তারা খসে পড়েছে।

শুক্রবার (২১ নভেম্বর) সকাল ১০টা ৩৮ মিনিটে ঘটে যাওয়া ভূমিকম্পে এই ঘটনা ঘটে। এ ভূমিকম্পে এখন পর্যন্ত পাওয়া খবরে ৬ জনের মৃত্যুর এবং শতাধিক আহতের তথ্য জানা গেছে।

এই ঘটনায় রাজধানীর বংশালের কোশাইতলীতে ৫তলা ভবনের রেলিং পরে শিশু ও শিক্ষার্থীসহ ৩ জন পথচারী নিহত হয়েছেন। আরমানীটোলায় একটি বহুতল ভবন হেলে পড়েছে। উদ্ধারে কাজ করছে ফায়ার সার্ভিসের দুই ইউনিট। এ ছাড়া খিলগাঁও চৌধুরীপাড়া মাটির মসজিদ সংলগ্ন একটি নির্মাণাধীন বিল্ডিংয়ের কিছু অংশ ভেঙে টিনশেড বাসার ওপর পড়ে দুইজন গুরুতরভাবে আহত হয়েছে। তাদের মেডিকেলে নেওয়া হয়েছে।

এদিকে রাজধানীর বাড্ডার লিংক রোডে একটি ভবন হেলে পড়েছে। সকাল ১০টা ৫৭ মিনিটে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে সার্জেন্ট আনিসুর রহমান নামে এক পুলিশ অফিসারের পোস্ট করা স্ট্যাটাস থেকে এ তথ্য জানা গেছে।

বারিধারা ব্লক-এফ, রোড-৫ এ একটি বাসা বাড়িতে আগুনের সংবাদ পাওয়া গেছে। বারিধারা ফায়ার স্টেশনের ২টি ইউনিট অগ্নিনির্বাপণে কাজ করছে। আগুনটি ভূমিকম্পের জন্য কিনা তা জানা যায়নি।

সূত্রাপুরের স্বামীবাগে আট তলা একটি ভবন অন্য একটি ভবনে হেলে পড়ার খবর পাওয়া গেছে। সূত্রাপুর স্টেশন ঘটনাস্থলে গেছে। এ ছাড়া প্রধান উপদেষ্টার কার্যালয়ে একটি ভবন ক্ষতিগ্রস্ত হওয়ার খবর পাওয়া গেছে। স্যাটেলাইট ফায়ার স্টেশন ঘটনাস্থল পরিদর্শন করেছে।

কলাবাগানের আবেদখালী রোড একটি ৭ তলা ভবন হেলে পড়ার খবর পাওয়া গেছে। মোহাম্মদপুর ফায়ার স্টেশন থেকে ১টি ইউনিট ঘটনাস্থলে গেছে। এখনও হতাহতের কোনও খবর পাওয়া যায়নি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd