• রবিবার, ২৬ জুলাই ২০২৬, ১২:০৯ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
ফয়জুল করীম ঢুকলেন, অনুসারীরা রইলেন বাইরে; ফটকেই আদায় করলেন নামাজ বিনামূল্যে ফেসবুকে মিলবে ভেরিফায়েড ব্যাজ, জেনে নিন পাওয়ার সহজ উপায় ইসলামী ব্যাংকের ৮০ হাজার কোটি টাকার ঋণ কেলেঙ্কারিতে সাবেক রাষ্ট্রপতি জড়িত শফিকুল-নাহিদ-মামুনুল এক হলে, সপ্তাহের মধ্যে সরকারের পতন অনিবার্য: কর্ণেল অলি ‘ফ্যাসিবাদ কায়েমের চেষ্টা করলে জনগণ আপনাদেরও সরিয়ে দেবে’ ৫০০ টাকা মজুরি ও ভূমির দাবিতে সিলেটে চা-শ্রমিকদের রাজপথ অবরোধ কুলাউড়ায় কলেজছাত্রীর রহস্যজনক মৃত্যু শেখ হাসিনার ফাঁসি সোহরাওয়ার্দী উদ্যানে হতে হবে আসামে ভয়াবহ বন্যায় বিপর্যস্ত ১১ লাখের বেশি মানুষ বঙ্গভবনে অফিস করবেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি, থাকবেন স্পিকারের বাসভবনে হামের উপসর্গে আরও ৬ শিশুর মৃত্যু নগরীতে ওসি পরিচয়ে ফোন করে টাকা দাবি, সতর্ক করলো এসএমপি লন্ডনের হোটেলে সৌদি যুবরাজের মৃত্যু হাম উপসর্গে ৫ শিশুর মৃত্যু, আক্রান্ত ১১৩৭ দিল্লিতে পুলিশের সব ছুটি বাতিল, প্রশিক্ষণেও কড়া বিধিনিষেধ ওমরাহ করতে যাওয়ার পথে সৌদি আরবে বাংলাদেশি নারী ও তাঁর দুই ছেলে–মেয়ে নিহত রাষ্ট্রপতির পদত্যাগ সংক্রান্ত কোনো বিষয়ে অবগত নই: স্পিকার সিলেট ওসমানীতে মেডিকেল অফিসার হলেন সাবেক ছাত্রলীগ সভাপতি কুলাউড়ায় ১ কোটি ৭৩ লাখ টাকা সরকারি কোষাগারে ফেরত দিলেন ইউএনও সিলেটে যুবদল নেতার সঙ্গে প্রবাসীর স্ত্রীর অ*নৈ*তি*ক সম্পর্ক, অতঃপর…

ভোলাগঞ্জে ফিরছে শত ট্রাক পাথর, তবে প্রতিস্থাপনের দায় কার?

Reporter Name / ৬০৪ Time View
Update : মঙ্গলবার, ২৬ আগস্ট, ২০২৫

316

স্টাফ রিপোর্টার:
সিলেটের কোম্পানীগঞ্জ থেকে লুট হওয়া সাদাপাথর ফেরত আসতে শুরু করেছে ভোলাগঞ্জে। জেলা প্রশাসনের আল্টিমেটামের পর আতঙ্কে পড়ে স্থানীয়রা নিজ খরচে ট্রাক ও নৌকায় করে পাথর ফেরত দিচ্ছেন। শনিবার বিকেল থেকে শুরু হওয়া এই প্রক্রিয়ায় রোববার (২৪ আগস্ট) সন্ধ্যা পর্যন্ত শতাধিক ব্যক্তি প্রায় দুই লাখ ঘনফুট পাথর ভোলাগঞ্জে জমা দিয়েছেন।

প্রশাসনের ঘোষণা অনুযায়ী, আগামী মঙ্গলবার (২৬ আগস্ট) বিকেল ৫টার মধ্যে লুট হওয়া সব সাদাপাথর ফেরত দিলে বিনা শর্তে দায়মুক্তি পাওয়া যাবে। তবে সময়সীমা শেষে কারও কাছে পাথর পাওয়া গেলে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে। জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোঃ সারওয়ার আলম জানিয়েছেন, ২৫ আগস্ট আল্টিমেটামের সময়সীমা শেষ হওয়ার পর ২৬ আগস্ট থেকে শুরু হবে চিরুনি অভিযান। “রাজনৈতিক পরিচয় বা প্রভাব যাই থাকুক, লুটকারীদের কাউকেই ছাড় দেওয়া হবে না,”—বলেছেন তিনি।

অন্যদিকে, ভোলাগঞ্জ সাদাপাথর পর্যটনকেন্দ্র থেকে লুট হওয়া পাথর উদ্ধার করে প্রতিস্থাপনও চলছে। ইতোমধ্যে ১০ লাখ ঘনফুটেরও বেশি পাথর উদ্ধার করা হয়েছে, এর মধ্যে প্রতিস্থাপন হয়েছে আড়াই লাখ ঘনফুট। তবে বিশাল ক্ষতিপূরণের এই কাজ কে করবে, কীভাবে হবে—সে প্রশ্ন রয়ে গেছে। প্রশাসনের পক্ষ থেকে বলা হচ্ছে, আগামী কয়েক দিনের মধ্যেই প্রতিস্থাপন কাজ শেষ করার চেষ্টা চলছে।

এর আগে শনিবার (২৩ আগস্ট) কোম্পানীগঞ্জ উপজেলা প্রশাসনের আয়োজনে এক মতবিনিময় সভায় আল্টিমেটামের সিদ্ধান্ত জানানো হয়। সভায় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) পদ্মসন সিংহ, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রবিন মিয়া, জনপ্রতিনিধি ও রাজনৈতিক নেতারা। তখনই জানানো হয়, নির্ধারিত সময়ের পর যে এলাকায় অভিযান চালিয়ে পাথর উদ্ধার হবে, সেই এলাকার জনপ্রতিনিধিদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে।

এখন প্রশ্ন একটাই—আল্টিমেটামে আতঙ্কিত হয়ে ফেরত আসছে লাখ লাখ ঘনফুট পাথর, কিন্তু প্রকৃতির ক্ষতিপূরণস্বরূপ এই পাথর প্রতিস্থাপনের দায়ভার শেষ পর্যন্ত নেবে কে?


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd