• সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ০১:৪১ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
হাকালুকি হাওরে মিলছে রুপালি ইলিশ ভুকশিমইলে ঈদে মিলাদুন্নবী মাহফিল: এমপিকে বক্তব্যের সুযোগ না দেওয়ায় সমর্থকদের তীব্র ক্ষোভ খালি ভারত ভারত না করে নিজের দেশের চিন্তা করেন: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ‘রাসূল (সা.)-এর সুশাসন ও জীবন দর্শনই শ্রমজীবী মানুষের মুক্তির পথ’ এক দশকে এমসি কলেজ রিপোর্টার্স ইউনিটি ১৯ সেপ্টেম্বর ঢাকা-রংপুর লংমার্চ সফল করার আহ্বান রাষ্ট্রপ্রতির আগমনে রূপ বদলাচ্ছে সিলেট সম্পত্তি হস্তান্তর বিল কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক: হেফাজতে ইসলাম মাধবপুরে কাভার্ড ভ্যানের সঙ্গে ইউএনওর গাড়ির সংঘর্ষ,আহত ১ তীব্র লোডশেডিংয়ের প্রভাব চা শিল্পে, উৎপাদনে ভাটা সিলেট মহানগর ৩৯নং ওয়ার্ড জামায়াতের জনশক্তি সমাবেশ শায়খে কাতিয়ার সাহেবজাদা মাওলানা ইমদাদুল্লাহ আমিনীর দাফন সম্পন্ন ‘অন্যের স্বাধীনতায় হস্তক্ষেপ বন্ধ করুন’ ব্রিকস সম্মেলনে বার্তা শি জিনপিংয়ের দেশে লোডশেডিং বাড়ছে শেখ হাসিনা বিশ্বসেরা অভিনেত্রী : স্পিকার শিক্ষাপ্রতিষ্ঠানের ফান্ডে নজর সরকারের, অব্যয়িত অর্থ নিতে চায় রাষ্ট্রীয় কোষাগারে সিপিএলে মিরাজের আগুনে বোলিং হাম উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ৮৫৫ দুই ‘উড়ন্ত ক্রেমলিন’ নিয়ে দিল্লিতে পুতিন, কী আছে এতে ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজের কনসার্ট বন্ধের দাবি মাদ্রাসা শিক্ষার্থীদের

মনোনয়ন না দেওয়ায় দলের প্রতি কোনো কষ্ট নেই: রুমিন ফারহানা

Reporter Name / ১৭৮ Time View
Update : শুক্রবার, ২ জানুয়ারী, ২০২৬

257
ব্রাহ্মণবাড়িয়া-২ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে দাখিল করা বিএনপি থেকে বহিষ্কৃত ব্যারিস্টার রুমিন ফারহানার মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে। শুক্রবার (২ জানুয়ারি) দুপুরে যাচাই-বাছাই শেষে জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা শারমিন আক্তার জাহান রুমিন ফারহানার মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেন। এ সময় এই আসনে দাখিল করা মোট ১১ জন প্রার্থীর মনোনয়নপত্রই বৈধ বলে ঘোষণা করা হয়।
মনোনয়নপত্র বৈধ ঘোষণার পর সাংবাদিকদের সঙ্গে কথা বলেন ব্যারিস্টার রুমিন ফারহানা। তিনি বলেন, দলের পক্ষ থেকে মনোনয়ন না দেওয়ায় তার কোনো কষ্ট বা ক্ষোভ নেই।
তিনি বলেন, ‘দলের যখন দুঃসময় ছিল, তখন খালেদা জিয়া নেতৃত্বে ছিলেন। তিনি আমাকে যে দায়িত্ব দিয়েছেন, তা অনেক সময় আমার বয়স ও রাজনৈতিক অভিজ্ঞতার চেয়েও বড় ছিল। সেই দায়িত্ব আমি অক্ষরে অক্ষরে পালনের সর্বোচ্চ চেষ্টা করেছি।’
তিনি আরও বলেন, ‘আপনারা দেখেছেন ২০১৮ সালের সংসদে; ২০১৯ সালে যোগ দিই। সংসদে আমার ভূমিকা কী ছিল। দল যখন ২০২২ সালের ডিসেম্বরে আমাকে পদত্যাগ করতে বলে, আমি এক মুহূর্তও চিন্তা করিনি। দল যখন বলেছে, তখনই পদত্যাগ করেছি।’
রুমিন ফারহানা বলেন, ‘দল যদি মনে করে নতুন নেতৃত্ব প্রয়োজন, সেটিকে স্বাগত জানাই। দল যদি মনে করে আমার সেবার আর প্রয়োজন নেই, তাতেও আমার কোনো আপত্তি নেই। আমি আমার রাজনৈতিক পথচলা অব্যাহত রাখব।’
এ সময় তিনি আরও অভিযোগ করে বলেন, ‘কিছু কিছু এলাকায় নেতাকর্মীদের ভয়ভীতি দেখানো হচ্ছে এবং তাদের বিরুদ্ধে মামলা দেওয়ার হুমকি দেওয়া হচ্ছে। এরকম কিছু হলে নিশ্চয়ই আমি প্রশাসনকে জানাব। যদি এমন কোনো ঘটনা ঘটে, যা আমার নির্বাচনী কার্যক্রমে প্রভাব ফেলবে বা নেতাকর্মীদের নিরাপত্তাকে বিঘ্নিত করবে, তাহলে আমি তাৎক্ষণিক ব্যবস্থা নেব।’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd