• মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৮:১১ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ২০১০ দিরাইয়ে সর্বস্ব হারিয়ে দিশেহারা কৃষক পরিবার শ্রমিক বিক্ষোভে পালটাপালটি ধাওয়া, উত্তপ্ত গাজীপুর পোশাকশিল্প ধ্বংসের ষড়যন্ত্রের আশঙ্কা উড়িয়ে দেয়া যায় না-ডা. শফিকুর রহমান মেজর আখতারুজ্জামানের জামিন বহাল, রাষ্ট্রপক্ষের আবেদন খারিজ এক মাসের ব্যবধানে আবারো বাড়ল এলপিজির দাম শিক্ষাপ্রতিষ্ঠানের গভর্নিং বডির শিক্ষাগত যোগ্যতায় পরিবর্তন সাফের শিরোপা জিততে চান শমিত সিলেটে হাসপাতাল থেকে সপরিবারে ছাত্রলীগ নেতা গ্রেপ্তার: ৭ জন কারাগারে, কিশোরী সেফহোমে সিলেটে সাবেক মেয়র কামরান হত্যাচেষ্টা মামলায় বিএনপির ৭০ নেতাকর্মী খালাস দাউদিয়া মাদরাসার ২২৫ বছর পূর্তি ও পুনর্মিলনী অনুষ্ঠিত ফেসবুক লাইভে আমার দেশ-এর কপি ছিঁড়লেন রাশেদ সিলেটে সাংবাদিকদের ‘ঐক্যবদ্ধসমাবেশ’ থেকে ইন্টার্ন চিকিৎসকদের বি/রু/দ্ধে হু*শি*য়া*রি গণভোটের রায় মানতে হবে, বিএনপিকে ধানাই-পানাই করতে দেব না: শফিকুর রহমান ‘জুলাই সনদের আইনি ভিত্তি নেই, তবে এর রাজনৈতিক সমঝোতার গুরুত্ব আইনি ভিত্তির চেয়ে বেশি’ পথসভায় জামায়াত আমিরের প্রশ্ন: আপনারা কি কার্ড পেয়েছেন সিলেটে এক কোটি ৩৯ লাখ টাকার বেশি মূল্যের ভারতীয় চোরাচালানি পণ্য জব্দ এমপির উপস্থিতিতেই বিএনপিতে যোগদান: লীগের সাইফুলের দাবি ‘আনুষ্ঠানিক’, শকুর অস্বীকার ‘ঢাবি অমানুষদের জায়গা’—ফজলুর রহমানকে নিঃশর্ত ক্ষমা চাওয়ার আহ্বান সাদিক কায়েমের রায়হান হত্যা: কোথায় আছেন মৃত্যুদণ্ডপ্রাপ্ত এসআই আকবর

মাধবপুরে কাভার্ড ভ্যানের সঙ্গে ইউএনওর গাড়ির সংঘর্ষ,আহত ১

Reporter Name / ৫৩ Time View
Update : রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬

97

 

রিংকু দেবনাথ
মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি:
হবিগঞ্জের মাধবপুরে ঢাকা-সিলেট মহাসড়কে কাভার্ড ভ্যানের সঙ্গে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মেহেদী হাসানকে বহনকারী সরকারি জিপের মুখোমুখি সংঘর্ষ হয়েছে। এতে অল্পের জন্য বড় ধরনের দুর্ঘটনা থেকে রক্ষা পেয়েছেন ইউএনওসহ গাড়িতে থাকা তিনজন। তবে দুর্ঘটনায় সরকারি জিপ ও কাভার্ড ভ্যানের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। এ ঘটনায় কাভার্ড ভ্যানের হেলপার মানিক মিয়া আহত হয়েছেন। একই সঙ্গে পেছনে থাকা একটি প্রাইভেটকারও ক্ষতিগ্রস্ত হয়। রোববার (১৩ সেপ্টেম্বর) সকাল ১০টার দিকে উপজেলার নোয়াপাড়া ইউনিয়নের সাহেব বাড়ি সংলগ্ন ঢাকা-সিলেট মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।জানা গেছে, ইউএনও মো. মেহেদী হাসান মাধবপুর উপজেলা থেকে হবিগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ে মাসিক সভায় যোগ দিতে যাচ্ছিলেন। পথে মাধবপুর থেকে হবিগঞ্জমুখী সরকারি জিপটির (হবিগঞ্জ-১৬-১০৬৮) সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি কাভার্ড ভ্যানের (ঢাকা মেট্রো-উ-১৪-০৯৩৬) মুখোমুখি সংঘর্ষ হয়। প্রত্যক্ষদর্শীরা জানান, সংঘর্ষের পর ইউএনওকে বহনকারী সরকারি জিপটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে চলে যায়। এ সময় পেছনে থাকা একটি প্রাইভেটকার (ঢাকা মেট্রো-গ-১২-৮৬২৪)ও দুর্ঘটনার কবলে পড়ে ক্ষতিগ্রস্ত হয়। সংঘর্ষে কাভার্ড ভ্যানের হেলপার মানিক মিয়া আহত হন। পরে তাকে উদ্ধার করে মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। তার বাড়ি ময়মনসিংহ জেলায় বলে জানা গেছে।দুর্ঘটনার খবর পেয়ে শায়েস্তাগঞ্জ হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং ক্ষতিগ্রস্ত যানবাহনগুলো সরিয়ে নেয়।শায়েস্তাগঞ্জ হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শুভ রঞ্জন চাকমা দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত যানবাহনগুলো পুলিশের হেফাজতে রয়েছে। কাভার্ড ভ্যানের চালক দুর্ঘটনার পর পালিয়ে গেছে। আহত হেলপার মানিক মিয়া মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd