• শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১২:৪৩ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
মৌলভীবাজার জেলা তালামীযের সাধারণ সম্পাদক নির্বাচিত হলেন কুলাউড়ার সাজু হত্যা ও ধর্ষণের হুমকি পাচ্ছেন শ্রীলেখা সেউতা দিয়ে স্পেনে ঢুকেছে ৬০ হাজার অভিবাসী, ৩৪ জনের মৃত্যু ‘শহীদদের রক্তে ভেজা এই জমিনে মানবিক বাংলাদেশ প্রতিষ্ঠা করতে চাই’ কোর্টপয়েন্টে সিলেট মহানগর জামায়াতের গণমিছিল কাল সিলেটে দিশারী শিল্পীগোষ্ঠীর ‘জুলাই জাগরণ’ অনুষ্ঠান জুলাই শহীদদের আত্মত্যাগ বৃথা যেতে দেওয়া যাবে না : মহানগর জামায়াতের দোয়া মাহফিল পরিবহন শ্রমিকরা চাঁদাবাজদের হাতে নাজেহাল হচ্ছেন: বিরোধীদলীয় নেতা অনিয়মের বিরুদ্ধে কথা বলেই যাবো সিলেট মহানগর জামায়াতের দোয়া মাহফিল জকিগঞ্জে ৪ হাজার পিস ইয়াবা জব্দ, মাদক কারবারি আটক অস্ত্র ছাড়বে হামাস, সেনা সরাবে ইসরায়েল সুরমা নদীতে ভাসছিল অজ্ঞাত মরদেহ ৫০০ টাকা মজুরি কার্যকরের দাবিতে চা শ্রমিকদের গণবিক্ষোভ চাঁদার লাখ লাখ টাকা যেভাবে সংগ্রহ করতেন সন্ত্রাসী ডেভিড ইমন মাকে কুপিয়ে হত্যার অভিযোগে ছেলে গ্রেপ্তার পরাশক্তির শক্তি বনাম দুর্বল রাষ্ট্রের কৌশল: যুক্তরাষ্ট্র – ইরান সংঘাতের নতুন পাঠ জুমার আজানের পর যে কাজগুলো করা নিষেধ অস্ট্রেলিয়ায় শান্তর ‘মিশন রেসপেক্ট’ প্রশাসককে সঙ্গে নিয়ে রাতের নগর ব্যবস্থাপনা যাচাই করলেন প্রধানমন্ত্রী

মালয়েশিয়ায় ব্যাপক ধরপাকড়, বাংলাদেশিসহ ২০০ বিদেশি আটক

Reporter Name / ৫১ Time View
Update : সোমবার, ৬ জুলাই, ২০২৬

97

মালয়েশিয়ায় অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে আবারও ব্যাপক অভিযান চালিয়েছে দেশটির অভিবাসন বিভাগ। রাজধানী কুয়ালালামপুরের একটি নাইট মার্কেটে চালানো এই অভিযানে বাংলাদেশিসহ সাত দেশের ২০০ বিদেশিকে আটক করা হয়েছে। একই সঙ্গে কর্তৃপক্ষ জানিয়েছে, এবার শুধু অবৈধ অভিবাসী নয়, তাদের নিয়োগকর্তা, আশ্রয়দাতা ও দালালচক্রের বিরুদ্ধেও কঠোর ব্যবস্থা নেয়া হবে।

 

সংবাদমাধ্যম মালয় মেইল বলছে, কুয়ালালামপুরের তামান মালুরি নাইট মার্কেটে অভিযান চালিয়ে বাংলাদেশিসহ এসব বিদেশিকে আটক করা হয়। স্থানীয় গণমাধ্যম সিনার হারিয়ানের প্রতিবেদনে বলা হয়েছে, স্থানীয় বাসিন্দাদের অভিযোগের পর টানা দুই সপ্তাহ নজরদারি চালিয়ে রোববার (৫ জুলাই) ‘অপ কুটিপ’ নামে এই অভিযান পরিচালনা করা হয়। এতে কুয়ালালামপুর ও পুত্রজায়া অভিবাসন বিভাগের পাশাপাশি কুয়ালালামপুর সিটি হল (ডিবিকেএল) সহায়তা করে।

কুয়ালালামপুর অভিবাসন বিভাগের পরিচালক হামশা ইনজাউ জানান, অভিযানে ৫০০ জনের কাগজপত্র যাচাই করা হয়। তাদের মধ্যে ৪০৭ জন বিদেশি এবং ৯৩ জন মালয়েশিয়ার নাগরিক ছিলেন। পরে ২০০ বিদেশিকে আটক করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd