মালয়েশিয়ায় ব্যাপক ধরপাকড়, বাংলাদেশিসহ ২০০ বিদেশি আটক
Reporter Name
/ ৫২
Time View
Update :
সোমবার, ৬ জুলাই, ২০২৬
Share
মালয়েশিয়ায় ব্যাপক ধরপাকড়, বাংলাদেশিসহ ২০০ বিদেশি আটক
মালয়েশিয়ায় অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে আবারও ব্যাপক অভিযান চালিয়েছে দেশটির অভিবাসন বিভাগ। রাজধানী কুয়ালালামপুরের একটি নাইট মার্কেটে চালানো এই অভিযানে বাংলাদেশিসহ সাত দেশের ২০০ বিদেশিকে আটক করা হয়েছে। একই সঙ্গে কর্তৃপক্ষ জানিয়েছে, এবার শুধু অবৈধ অভিবাসী নয়, তাদের নিয়োগকর্তা, আশ্রয়দাতা ও দালালচক্রের বিরুদ্ধেও কঠোর ব্যবস্থা নেয়া হবে। সংবাদমাধ্যম মালয় মেইল বলছে, কুয়ালালামপুরের তামান মালুরি নাইট মার্কেটে অভিযান চালিয়ে বাংলাদেশিসহ এসব বিদেশিকে আটক করা হয়। স্থানীয় গণমাধ্যম সিনার হারিয়ানের প্রতিবেদনে বলা হয়েছে, স্থানীয় বাসিন্দাদের অভিযোগের পর টানা দুই সপ্তাহ নজরদারি চালিয়ে রোববার (৫ জুলাই) ‘অপ কুটিপ’ নামে এই অভিযান পরিচালনা করা হয়। এতে কুয়ালালামপুর ও পুত্রজায়া অভিবাসন বিভাগের পাশাপাশি কুয়ালালামপুর সিটি হল (ডিবিকেএল)...
98
মালয়েশিয়ায় অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে আবারও ব্যাপক অভিযান চালিয়েছে দেশটির অভিবাসন বিভাগ। রাজধানী কুয়ালালামপুরের একটি নাইট মার্কেটে চালানো এই অভিযানে বাংলাদেশিসহ সাত দেশের ২০০ বিদেশিকে আটক করা হয়েছে। একই সঙ্গে কর্তৃপক্ষ জানিয়েছে, এবার শুধু অবৈধ অভিবাসী নয়, তাদের নিয়োগকর্তা, আশ্রয়দাতা ও দালালচক্রের বিরুদ্ধেও কঠোর ব্যবস্থা নেয়া হবে।
সংবাদমাধ্যম মালয় মেইল বলছে, কুয়ালালামপুরের তামান মালুরি নাইট মার্কেটে অভিযান চালিয়ে বাংলাদেশিসহ এসব বিদেশিকে আটক করা হয়। স্থানীয় গণমাধ্যম সিনার হারিয়ানের প্রতিবেদনে বলা হয়েছে, স্থানীয় বাসিন্দাদের অভিযোগের পর টানা দুই সপ্তাহ নজরদারি চালিয়ে রোববার (৫ জুলাই) ‘অপ কুটিপ’ নামে এই অভিযান পরিচালনা করা হয়। এতে কুয়ালালামপুর ও পুত্রজায়া অভিবাসন বিভাগের পাশাপাশি কুয়ালালামপুর সিটি হল (ডিবিকেএল) সহায়তা করে।
কুয়ালালামপুর অভিবাসন বিভাগের পরিচালক হামশা ইনজাউ জানান, অভিযানে ৫০০ জনের কাগজপত্র যাচাই করা হয়। তাদের মধ্যে ৪০৭ জন বিদেশি এবং ৯৩ জন মালয়েশিয়ার নাগরিক ছিলেন। পরে ২০০ বিদেশিকে আটক করা হয়।