• বুধবার, ১০ জুন ২০২৬, ০৪:০০ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
বারবার হাঁচি এলে যা করবেন মাধবপুরে ট্রাক-অটোরিকশা মুখোমুখি সংঘর্ষে নিহত ২ ২১ বছর পর অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের ঐতিহাসিক জয় ইসলামী ব্যাংক ইস্যুতে স্বরাষ্ট্রমন্ত্রীকে জামায়াত আমিরের চ্যালেঞ্জ মরক্কো ম্যাচেই ফিরতে পারেন নেইমার, ব্রাজিল শিবিরে আশার আলো মেসির গোল, বড় জয়ে বিশ্বকাপ প্রস্তুতি সারল আর্জেন্টিনা ইসলামী ব্যাংকের আরডিএস প্রকল্পের ঋণ নিয়ে সংসদে স্বরাষ্ট্রমন্ত্রীর ভুল তথ্য বিশ্বকাপে চ্যাম্পিয়ন দল কত টাকা পাবে মাংস খাওয়ার পর চা পান করা ঠিক নাকি ভুল, জানুন দ্রুত সেরে উঠছেন নেইমার, প্রথম ম্যাচ থেকেই পাওয়ার আশা কোচের কৃষকের ধান সংগ্রহ সিন্ডিকেটের পকেটে, সরকারি গুদামে চলছে কার্ড বাণিজ্য জ্বালানি সংকট দেখিয়ে শাবির বাসের তিন ট্রিপ প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেক সভা শুরু অস্ট্রেলিয়ার বিপক্ষে টস হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ সিলেটসহ সারা দেশে ৫.৩ মাত্রার ভূমিকম্প অনুভূত জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় গবেষণা-উদ্ভাবনে অগ্রাধিকার: প্রধানমন্ত্রী ফিফা বিশ্বকাপের মহাযজ্ঞ শুরু হতে আর মাত্র ৬ দিন বাকি, ব্রাজিলের বিশ্বকাপ ম্যাচ কখন কোথায় এক নজরে দেখে নিন ক্ষতির শঙ্কায় সিলেটের ব্যবসায়ীরা অতিরিক্ত আইজিপি হলেন সিলেটের ডিআইজি মুশফেকুর রহমান সিন্ডিকেটের কব্জায় ওসমানী হাসপাতাল

মেসির গোল, বড় জয়ে বিশ্বকাপ প্রস্তুতি সারল আর্জেন্টিনা

Reporter Name / ৫ Time View
Update : বুধবার, ১০ জুন, ২০২৬

9

বিশ্বকাপের আগে শেষ প্রস্তুতি ম্যাচেও দাপুটে জয় তুলে নিয়েছে আর্জেন্টিনা। বেঞ্চ থেকে নেমে গোল করেছেন অধিনায়ক লিওনেল মেসি, আর তার অনুপ্রেরণায় আইসল্যান্ডকে ৩-০ গোলে হারিয়ে বিশ্বকাপ মিশনের আগে আত্মবিশ্বাস আরও বাড়িয়ে নিয়েছে বর্তমান বিশ্বচ্যাম্পিয়নরা।

মঙ্গলবার আলাবামার অবার্নে অনুষ্ঠিত ম্যাচের শুরুতে অবশ্য কিছুটা চাপে পড়েছিল আর্জেন্টিনা। ম্যাচের প্রথম দিকেই সহজ একটি সুযোগ নষ্ট করে আইসল্যান্ড। সেই ধাক্কা সামলে দ্রুতই এগিয়ে যায় লিওনেল স্কালোনির দল। অষ্টম মিনিটে বক্সের বাইরে থেকে দুর্দান্ত শটে গোল করে আর্জেন্টিনাকে লিড এনে দেন ভ্যালেন্টাইন বার্কো।

পেশির চোট থেকে সেরে ওঠা মেসিকে শুরুতে বেঞ্চে রেখেছিলেন স্কালোনি। দ্বিতীয়ার্ধে মাঠে নেমেই ম্যাচে প্রভাব ফেলেন আটবারের ব্যালন ডি’অরজয়ী তারকা। তার নিখুঁত পাস থেকে পেনাল্টি আদায় করেন লাউতারো মার্টিনেজ। এরপর স্পট কিক থেকে কোনো ভুল করেননি মেসি। ২-০ ব্যবধানে এগিয়ে যায় আলবিসেলেস্তেরা।

মেসির প্রভাব সেখানেই শেষ হয়নি। ম্যাচের শেষ দিকে মেসি ও লাউতারোর চমৎকার সমন্বয়ে তৈরি আক্রমণ থেকে তৃতীয় গোলটি করেন থিয়াগো আলমাদা। তার গোলেই ৩-০ ব্যবধানের স্বস্তিদায়ক জয় নিশ্চিত করে আর্জেন্টিনা।

হন্ডুরাসের বিপক্ষে আগের প্রস্তুতি ম্যাচে খেলেননি মেসি। তবে আইসল্যান্ডের বিপক্ষে মাঠে নেমে গোল করার পাশাপাশি আক্রমণে গতি এনে বিশ্বকাপের আগে নিজের ফিটনেস নিয়েও ইতিবাচক বার্তা দিলেন তিনি।

দুই প্রস্তুতি ম্যাচে টানা জয় নিয়ে এবার বিশ্বকাপের মূল মঞ্চে নামবে আর্জেন্টিনা। নিজেদের প্রথম ম্যাচে আলজেরিয়ার মুখোমুখি হবে স্কালোনির দল।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd