• বুধবার, ১৫ এপ্রিল ২০২৬, ০৯:০৪ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
২৪ ঘন্টায় সিলেটে হাসপাতালে ভর্তি আরও ৩৪ শিশু কোম্পানীগঞ্জে বালু-পাথর তুলতে গিয়ে শ্রমিকের প্রাণহানি আম-জাম ফল ধরলে আমাকে পাঠাবেন: প্রধানমন্ত্রী সিসিক’র নববর্ষে শোভাযাত্রায় যে প্রত্যয় ব্যক্ত করলেন প্রশাসক সিলেটে আধুনিক সাংস্কৃতিক কমপ্লেক্স নির্মাণের পরিকল্পনা নেওয়া হয়েছে বর্ষবরণে সিলেটে বর্ণিল আয়োজন বাংলা সনের জীবনী বর্তমান সরকারকে শেখ হাসিনার ভূতে ধরেছে: মামুনুল হক নববর্ষে দেশবাসীকে শুভেচ্ছা জামায়াত আমিরের সিলেটে বর্ণাঢ্য আয়োজনে পহেলা বৈশাখ উদযাপন যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা উপেক্ষা করে হরমুজ প্রণালি পার হলো চীনের জাহাজ সিলেটে বর্ষবরণের নানা আয়োজন, চলছে প্রস্তুতি যুবদল নেতা মঈনসহ গ্রেপ্তার ৭ হজ পালনে ‘হজ ভিসা’ বাধ্যতামূলক করল সৌদি আরব ১৬ দিন ধরে বন্ধ ক্যামেলিয়া হাসপাতাল, সঙ্কটে হাজারো প্রাণ এক সপ্তাহে ছিনতাই-রাহাজানি নিয়ন্ত্রণে আনতে হবে: প্রবাসীকল্যান মন্ত্রী সিকেডি হাসপাতালে চাঁদাবাজি: সাবেক যুবদল নেতা মঈনসহ গ্রেপ্তার ৭ কোন পথে চলছে হেফাজতে ইসলাম? বালাগঞ্জে মেটারনিটি ক্লিনিকের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন বিচারপতি নজরুল ইসলাম চৌধুরী ছিনতাই রুখতে গলদগর্ম পুলিশ

যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা উপেক্ষা করে হরমুজ প্রণালি পার হলো চীনের জাহাজ

Reporter Name / ৮ Time View
Update : মঙ্গলবার, ১৪ এপ্রিল, ২০২৬

16

যুক্তরাষ্ট্রের আরোপিত নৌ-অবরোধ উপেক্ষা করে চীনের একটি তেলবাহী ট্যাঙ্কার হরমুজ প্রণালি অতিক্রম করেছে।

‘মিডল ইস্ট আই’সহ আন্তর্জাতিক গণমাধ্যমের প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

জাহাজ চলাচলের তথ্য অনুযায়ী, মাঝারি আকারের জাহাজটি ‘সাংহাই জুয়ানরুন শিপিং কোম্পানি লিমিটেড’-এর মালিকানাধীন। জাহাজটি সংযুক্ত আরব আমিরাতের হামরিয়া বন্দর থেকে প্রায় ২ লাখ ৫০ হাজার ব্যারেল মিথানল নিয়ে যাচ্ছিল।

প্রতিবেদনে বলা হয়, ‘রিচ স্টারি’ নামক জাহাজটি মঙ্গলবার হরমুজ প্রণালি দিয়ে যাত্রা করে। জাহাজটি চীনা মালিকানাধীন এবং এতে চীনা ক্রু সদস্য রয়েছেন। এর আগে জাহাজটি ‘ফুল স্টার’ নামে পরিচিত ছিল এবং তেহরানকে জ্বালানি নিষেধাজ্ঞা এড়াতে সহায়তা করার অভিযোগে ২০২৩ সালে যুক্তরাষ্ট্রের কালো তালিকায় অন্তর্ভুক্ত হয়েছিল।

জাহাজটি প্রথমে প্রণালির কাছে এসে ফিরে গেলেও কয়েক ঘণ্টা পর পুনরায় যাত্রা শুরু করে। এ সময় এটি তার অবস্থান ও চীনা মালিকানার তথ্য প্রচার করে, যাকে বিশ্লেষকরা মার্কিন নৌ-অবরোধ কার্যকরের সক্ষমতার একটি পরীক্ষা হিসেবে দেখছেন।

প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কর্তৃক ঘোষিত এই নৌ-অবরোধ গত সোমবার থেকে কার্যকর হয়েছে। এর উদ্দেশ্য মূলত ইরানের তেল রপ্তানি বন্ধ করা। তবে চীনা জাহাজের এই চ্যালেঞ্জের মুখে ওয়াশিংটনের পরবর্তী পদক্ষেপ কী হবে, সেদিকে এখন সবার নজর।

এর আগে গত ৩১ মার্চ চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছিল, সংশ্লিষ্ট পক্ষগুলোর সঙ্গে সমন্বয় করে তিনটি চীনা জাহাজ হরমুজ প্রণালি অতিক্রম করেছে। চীন এই অঞ্চলটিতে শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখার আহ্বান জানিয়ে আসছে।

উল্লেখ্য, গত রোববার নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প লিখেছেন, যুক্তরাষ্ট্র হরমুজ প্রণালিতে প্রবেশ বা বের হওয়ার চেষ্টা করা সব জাহাজের ওপর অবরোধ দেওয়া শুরু করবে।

আরও দেখুন
আন্তর্জাতিক সংবাদ বিশ্লেষণ
রাজনৈতিক বিশ্লেষণ বই
ডিজিটাল সাংবাদিকতা কোর্স

ট্রাম্প আরও বলেন, ‘ইরানকে কোনো না কোনোভাবে অর্থ পরিশোধ করা জাহাজগুলো আন্তর্জাতিক জলসীমায় চিহ্নিত করে আটকাতে আমি আমাদের নৌবাহিনীকে নির্দেশ দিয়েছি। অবৈধ টোল পরিশোধ করা কেউই সমুদ্রে নিরাপদে চলাচল করতে পারবে না।’

মার্কিন সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে বলেছে, গতকাল সোমবার সকাল ১০টা (ইস্টার্ন টাইম) থেকে অবরোধ কার্যকর হচ্ছে। এর মধ্যে পারস্য উপসাগর ও ওমান উপসাগরের ইরানি বন্দরও অন্তর্ভুক্ত থাকবে।

সূত্র: মিডল ইস্ট আই


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd