• বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০৩:০৫ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
ফ্ল্যাটে মিলল শিক্ষার্থীর মরদেহ, নিখোঁজ রুমমেট চলমান বৃষ্টি কমবে কবে, জানাল আবহাওয়া অফিস বজ্রাঘাতে কোল থেকে ছিটকে পড়ে ছোট্ট সাফিয়া, প্রাণ গেল বাবার চট্রগ্রামে মিলল গোলাপগঞ্জের চুনু মিয়ার মরদেহ হজে গিয়ে ২ বাংলাদেশির মৃত্যু ফজলুর রহমানের বক্তব্যের জবাবে যা বললেন জামায়াত আমির হাতিয়ায় ফেসবুকে পোস্ট দিয়ে যুবকের আত্মহত্যা সুনামগঞ্জে গ্রামীণ সড়ক ভেঙে হাওরে ঢুকছে পাহাড়ি ঢল কুলাউড়ায় ৪৮ ঘণ্টায় এক ঘণ্টাও আসেনি বিদ্যুৎ ,গ্রাহকদের ক্ষোভ সাইফুর রহমানের নামে ফিরছে কাজী নজরুল অডিটোরিয়াম দেয়ালে গুপ্ত লিখতে গিয়ে ছাত্রদলের ব্যাকরণ বিসর্জন ব‍্যবসা দ্বারা মানুষের উপকারের মানসিকতা থাকতে হবে -মাহমুদুর রহমান দিলাওয়ার আজ এসএসসি পরীক্ষায় বসছে সাড়ে ১৮ লাখের বেশি পরীক্ষার্থী এসএসসি পরীক্ষা কেন্দ্রজুড়ে এসএমপি’র নির্দেশনা শেষ দিকে মন্ত্রীরাও হাসিনার কাছাকাছি যেতে পারতেন না : টাইম টিভিকে ড. মোমেন জুড়ীতে প্রধানশিক্ষক নিখোঁজ,মোটরসাইকেল ও জামা কাপড় উদ্ধার হাম-রুবেলা টিকাদান জোরদার করেছে সরকার: বাণিজ্যমন্ত্রী খাল খননের ফলে কৃষকরা অর্থনৈতিকভাবে লাভবান হবেন: শ্রমমন্ত্রী চৌহাট্রায় পরিত্যক্ত হাসপাতাল চালুর আশ্বাস বাণিজ্যমন্ত্রীর জৈন্তাপুরে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন উদ্বোধন করলেন শ্রমমন্ত্রী

রেকর্ড নয়, সম্মান বেছে নিলেন মুল্ডার; প্রশংসা ছড়ালেন লারা

Reporter Name / ৩০০ Time View
Update : মঙ্গলবার, ৮ জুলাই, ২০২৫

92

দ্য জেন্টেলম্যান্স গেইম’ হিসেবে ক্রিকেটের স্বীকৃতি ছিল আরও আগে থেকেই। বুলাওয়ে টেস্টে উইয়ান মুল্ডার যেন সেটাকেই স্মরণ করিয়ে দিলেন আরও একবার। সুযোগ পেয়েও ক্রিকেট কিংবদন্তি ব্রায়ান লারার ৪০০ রানের মাইলফলক স্পর্শ করেননি তিনি। আবার লারাও প্রতিউত্তরে শুভেচ্ছা জানিয়েছেন প্রোটিয়া তারকাকে। টেস্টে ব্যক্তিগত সর্বোচ্চ রানের রেকর্ড ভাঙার অগ্রিম অভিবাদনও জানিয়ে রেখেছেন সাবেক ক্যারিবিয়ান অধিনায়ক।

উইয়ান মুল্ডার এবং ব্রায়ান লারা, দুই সময়ের দুই ক্রিকেট তারকা। একজন রীতিমত কিংবদন্তি হয়ে অবসর নিয়েছেন, অন্যজন এখনও ক্রিকেটের মঞ্চে নিজেকে প্রমাণ করছেন প্রতিনিয়ত। তবে দুজন মিলে গেল ২৪ ঘণ্টায় ক্রিকেটের ইতিহাসে অবিস্মরণীয় এক ঘটনার সাক্ষী করলেন বিশ্ববাসীকে। সুযোগ পেয়েও লারার রেকর্ড ভাঙেননি মুল্ডার, দেখিয়েছেন সম্মান। বিপরীতে রেকর্ডের বরপুত্র লারা অগ্রিম অভিবাদন জানিয়েছেন পরেরবার রেকর্ড ভাঙতে এগিয়ে যাওয়ার জন্য।

২০০৪ সালে ইংল্যান্ডের বিপক্ষে লারা খেলেছিলেন ৪০০ রানের এক অতিমানবীয় ইনিংস। এখন পর্যন্ত সেটাই টেস্টের সর্বোচ্চ ব্যক্তিগত রানের স্কোর। বুলাওইয়ে টেস্টে সেটার খুব কাছেই চলে গিয়েছিলেন দক্ষিণ আফ্রিকার অধিনায়ক উইয়ান মুল্ডার। দ্বিতীয় দিনের দ্বিতীয় সেশনের আগে পর্যন্ত করেছিলেন ৩৬৭ রান। কিন্তু মুল্ডার চাননি এমন এক কীর্তি লারার কাছ থেকে ছিনিয়ে নিতে। ইনিংস ডিক্লেয়ার করে লারাকে ৪০০ রানের রেকর্ড উপভোগের সুযোগ দিলেন আরও কিছু দিনের জন্য। পরে নিজেই বলেছেন, এমন এক রেকর্ড লারার পাশেই বেশি মানানসই বলে মনে করেন তিনি।

লারাও বিপরীতে সম্মান দেখিয়েছেন মুল্ডারের প্রতি। ফেসবুক পোস্টে টুপিখোলা অভিবাদন জানিয়ে লারা লিখেছেন, ‘আমি নিশ্চিত তুমি অন্য কোনো দিনে এই রেকর্ড ভাঙবে। ভবিষ্যতের জন্য শুভকামনা।’

ক্রিকেটের স্পিরিট ধরে রেখে নিজেদের ব্যক্তিগত মাইলফলক ছাড় দেয়ার ঘটনা অবশ্য এবারই প্রথম না। এর আগে অস্ট্রেলিয়ার মার্ক টেইলর স্বদেশি ডন ব্র্যাডম্যানের রেকর্ড ভাঙেননি। ৩২৯ রান করার পরেও ব্যক্তিগত মাইলফলকে চোখ রাখেননি মাইকেল ক্লার্কের মতো ক্রিকেটাররা। আর এমন গল্পে এবারে যুক্ত হলো মুল্ডার এবং লারার নামও।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd