• শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ১২:৩১ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
দিল্লিতে বসে শেখ হাসিনার ষড়যন্ত্র: ভারত সরকারের অবস্থানের কঠোর সমালোচনা জামায়াতের দুর্ঘটনায় আহতদের দেখতে ওসমানী হাসপাতালে মহানগর জামায়াত নেতৃবৃন্দ সাকিবের দেশে ফিরে খেলার কোনো সুযোগ নেই: ক্রীড়া প্রতিমন্ত্রী আমিও চাই, শেখ হাসিনা ডিসেম্বরে দেশে ফিরে আইনি পথে হাঁটুক: আইনমন্ত্রী বিএনপির সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্যকে আসিফ মাহমুদের আইনি নোটিশ শিশুদের সুরক্ষা দিতে ব্যর্থ মেটা, ১১ হাজার কোটি টাকা জরিমানা সিলেটে হামে বাড়ছে শিশু মৃত্যুর সংখ্যা সিলেটে দুই বাসের সংঘর্ষে নিহত ৯, আশঙ্কাজনক ২ যে কারণে মিসওয়াক করতে বলেছেন মহানবী (সা.), জানুন ইসলামিক ও বৈজ্ঞানিক উপকারিতা ২৪ ঘণ্টা ওয়াই-ফাই চালু রাখলে মাসে বিদ্যুৎ বিল কত আসে? জেনে নিন হিসাব সাফের আগে আরও দুই প্রবাসী ফুটবলারকে দলে চায় বাফুফে উরুগুয়ের নতুন কোচ হলেন ফোরলান সবজিতে ফেরেনি স্বস্তি, চড়া মাছ-মুরগি-ডিমের দর হোটেল রুমে ক্যামেরা লুকানো আছে কি না বুঝবেন যেভাবে র‌্যাবের নাম পরিবর্তন হয়ে নতুন রূপে আসছে ‘এসআরবি’ ওসমানীনগরে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত বেড়ে ৯ সিলেটে কাগজ ছাড়া রাস্তায় নামলেই বিপদ ১১ দলের লংমার্চ কর্মসূচি ঘোষণা বিটিভির মহাপরিচালক হলেন কাজী জেসিন মানবতাবিরোধী অপরাধ আসামি হচ্ছেন মাকসুদ কামাল-জাফর ইকবাল

র‌্যাবের নাম পরিবর্তন হয়ে নতুন রূপে আসছে ‘এসআরবি’

Reporter Name / ৬ Time View
Update : শুক্রবার, ৭ আগস্ট, ২০২৬

10
এলিট ফোর্স র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) নাম পরিবর্তন করে নতুন নামে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)’ গঠনের উদ্যোগ নিয়েছে সরকার। এ লক্ষ্যে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি) আইন, ২০২৬’ -এর একটি খসড়া স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে জনসাধারণের মতামতের জন্য।
খসড়ায় র‌্যাবের বিদ্যমান কাঠামোকে আইনি ভিত্তি দিয়ে বাংলাদেশ পুলিশের অধীনে বিশেষায়িত এই ইউনিট গঠনের প্রস্তাব রাখা হয়েছে। একইসঙ্গে বাহিনীটির দায়িত্ব, অভিযান পরিচালনার ক্ষমতা, মামলা তদন্ত, সদস্যদের শৃঙ্খলা এবং নাগরিক অভিযোগ নিষ্পত্তির জন্য আলাদা কমিটি গঠনের বিধান যুক্ত করা হয়েছে।
স্বরাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, খসড়াটি চূড়ান্ত হওয়ার পর বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের মতামত নিয়ে মন্ত্রিসভায় উপস্থাপন করা হবে। সেখানে অনুমোদন হওয়ার পর আইনে পরিণত করতে তোলা হবে জাতীয় সংসদে। নতুন আইন কার্যকর হলে র‌্যাব-সংক্রান্ত বিদ্যমান আইনি ভিত্তি বিলুপ্ত হবে। তবে নতুন বিধিমালা না হওয়া পর্যন্ত আগের কিছু বিধান কার্যকর থাকবে।
এই ইউনিটের জন্য সরকার কর্তৃক নির্ধারিত একটি প্রতীক (লোগো), পতাকা ও সুনির্দিষ্ট পোশাক থাকবে।
খসড়া আইনে বলা হয়েছে, এসআরবি হবে বাংলাদেশ পুলিশের অধীন একটি বিশেষায়িত ইউনিট। এর নেতৃত্বে থাকবেন অতিরিক্ত আইজিপি পদমর্যাদার একজন মহাপরিচালক। প্রয়োজন অনুযায়ী ব্যাটালিয়ন, কোম্পানি, প্লাটুন ও সেকশন গঠন করা যাবে। বাহিনীর সদর দপ্তর থাকবে ঢাকায়, তবে দেশের যে কোনো স্থানে ইউনিট স্থাপনের সুযোগ রাখা হয়েছে।
শুধু পুলিশ নয়, অন্যান্য শৃঙ্খলা বাহিনী থেকেও সদস্যদের প্রেষণে এনে এই ইউনিট গঠন করা যাবে। প্রতিরক্ষা কর্মবিভাগ সম্পর্কিত আইন সাপেক্ষে কোনো সদস্যকে নির্ধারিত শর্তাধীনে এই ইউনিটের চাকরিতে প্রেষণে নিযুক্ত বা অস্থায়ীভাবে সংযুক্ত করা যাবে। প্রেষণে নিয়োগের মেয়াদ ন্যূনতম দুই বছর রাখার প্রস্তাব করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd