• সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ১২:৩১ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
হাকালুকি হাওরে মিলছে রুপালি ইলিশ ভুকশিমইলে ঈদে মিলাদুন্নবী মাহফিল: এমপিকে বক্তব্যের সুযোগ না দেওয়ায় সমর্থকদের তীব্র ক্ষোভ খালি ভারত ভারত না করে নিজের দেশের চিন্তা করেন: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ‘রাসূল (সা.)-এর সুশাসন ও জীবন দর্শনই শ্রমজীবী মানুষের মুক্তির পথ’ এক দশকে এমসি কলেজ রিপোর্টার্স ইউনিটি ১৯ সেপ্টেম্বর ঢাকা-রংপুর লংমার্চ সফল করার আহ্বান রাষ্ট্রপ্রতির আগমনে রূপ বদলাচ্ছে সিলেট সম্পত্তি হস্তান্তর বিল কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক: হেফাজতে ইসলাম মাধবপুরে কাভার্ড ভ্যানের সঙ্গে ইউএনওর গাড়ির সংঘর্ষ,আহত ১ তীব্র লোডশেডিংয়ের প্রভাব চা শিল্পে, উৎপাদনে ভাটা সিলেট মহানগর ৩৯নং ওয়ার্ড জামায়াতের জনশক্তি সমাবেশ শায়খে কাতিয়ার সাহেবজাদা মাওলানা ইমদাদুল্লাহ আমিনীর দাফন সম্পন্ন ‘অন্যের স্বাধীনতায় হস্তক্ষেপ বন্ধ করুন’ ব্রিকস সম্মেলনে বার্তা শি জিনপিংয়ের দেশে লোডশেডিং বাড়ছে শেখ হাসিনা বিশ্বসেরা অভিনেত্রী : স্পিকার শিক্ষাপ্রতিষ্ঠানের ফান্ডে নজর সরকারের, অব্যয়িত অর্থ নিতে চায় রাষ্ট্রীয় কোষাগারে সিপিএলে মিরাজের আগুনে বোলিং হাম উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ৮৫৫ দুই ‘উড়ন্ত ক্রেমলিন’ নিয়ে দিল্লিতে পুতিন, কী আছে এতে ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজের কনসার্ট বন্ধের দাবি মাদ্রাসা শিক্ষার্থীদের

শ্রমজীবী মানুষের ভাগ্য পরিবর্তনে স্বনির্ভরতার বিকল্প নেই-ড. নূরুল ইসলাম বাবুল

Reporter Name / ২২ Time View
Update : শনিবার, ১২ সেপ্টেম্বর, ২০২৬

44

 

বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন সিলেট মহানগরীর উপদেষ্টা ও সিলেট সিটি কর্পোরেশনের মেয়র পদপ্রার্থী ড. নূরুল ইসলাম বাবুল বলেছেন, দরিদ্র জনগোষ্ঠী সমাজের বোঝা নয়, তারা আমাদেরই আপনজন। তাদের হক আদায় করা সামর্থবানদের দায়িত্ব। শুধু সহায়তা নয়, কর্মসংস্থানের মাধ্যমে তাদের স্বনির্ভর করে তুলতে হবে। ক্ষুদ্র ব্যবসার জন্য প্রয়োজনীয় উপকরণ পেলে একজন হতদরিদ্র মানুষ নিজের পায়ে দাঁড়ানোর সুযোগ পান। শ্রমিক কল্যাণ ফেডারেশনের এ উদ্যোগ অত্যন্ত মহৎ ও সময়োপযোগী।

তিনি বলেন, ক্ষুদ্র ব্যবসায়ীদের অনুদান ও প্রয়োজনীয় উপকরণ দিয়ে স্বাবলম্বী করা গেলে দারিদ্র্য অনেকাংশে দূর হবে। এর প্রভাব পড়বে পরিবার থেকে শুরু করে পুরো সমাজ ও রাষ্ট্রে। দারিদ্র্য বিমোচন ও বৈষম্য কমাতে যাকাতভিত্তিক অর্থনীতি এবং ইসলামী শ্রমনীতি প্রতিষ্ঠার বিকল্প নেই। শ্রমিক কল্যাণ ফেডারেশন এ লক্ষ্যেই শ্রমজীবী ও অসহায় মানুষের পাশে থেকে কাজ করে যাচ্ছে।

তিনি মঙ্গলবার নগরীর শেখঘাট এলাকায় শ্রমিক কল্যাণ ফেডারেশনের সিলেট মহানগরী কোতোয়ালী পশ্চিম থানার উদ্যোগে হতদরিদ্র ক্ষুদ্র ব্যবসায়ীর মাঝে ব্যবসা উপকরণ বিতরণকালে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা বলেন।
কোতোয়ালী থানা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি জাবেদুর রহমানের সভাপতিত্বে ও সেক্রেটারি আব্দুল হামিদের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন- ফেডারেশনের কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক ও সিলেট মহানগর সভাপতি অ্যাডভোকেট জামিল আহমদ রাজু, মহানগর সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল ফারুক ও সাংগঠনিক সম্পাদক মো. দিলশাদ মিয়া প্রমুখ।

অনুষ্ঠানে বক্তারা বলেন, শ্রমজীবী ও দরিদ্র মানুষকে সহায়তার পাশাপাশি আত্মকর্মসংস্থানের সুযোগ করে দিতে হবে। এতে তারা স্বাবলম্বী হওয়ার পাশাপাশি পরিবার, সমাজ ও রাষ্ট্রের অর্থনীতিতে অবদান রাখতে পারবেন। শ্রমিকরা দেশের অর্থনীতির অন্যতম প্রধান চালিকাশক্তি। তাদের শ্রম ও ঘামের ওপর দেশের অগ্রগতি অনেকাংশে নির্ভরশীল। অথচ শ্রমিকদের ন্যায্য অধিকার, মর্যাদা ও সুযোগ-সুবিধা নিশ্চিত হচ্ছে না। এ অবস্থার পরিবর্তনে শ্রমিকদের অধিকার সম্পর্কে সচেতন ও ঐক্যবদ্ধ হতে হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd