• সোমবার, ২৭ জুলাই ২০২৬, ০১:৩২ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
সিলেট নগরীর যেসব বাসা-বাড়ির মালিককে তিন মাসের আল্টিমেটাম দিল সিসিক সিলেটে চুরি-ছিনতাই হওয়া ৪৪ মোবাইল ফোন উদ্ধার করল পুলিশ শিক্ষিকা বিউটি পালের সাথে সংহতি, গানের ভিডিওতে সয়লাব ফেসবুক ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ৪৫৮ ২০২৬-২৭ অর্থবছরে রপ্তানির লক্ষ্যমাত্রা ৬৩ দশমিক ৪০ বিলিয়ন ডলার: বাণিজ্যমন্ত্রী কঙ্গোয় ‘দাবানলের’ মতো ছড়াচ্ছে ইবোলা ভাইরাস, মৃত্যু ১৩০০ ছাড়াল ফয়জুল করীম ঢুকলেন, অনুসারীরা রইলেন বাইরে; ফটকেই আদায় করলেন নামাজ বিনামূল্যে ফেসবুকে মিলবে ভেরিফায়েড ব্যাজ, জেনে নিন পাওয়ার সহজ উপায় ইসলামী ব্যাংকের ৮০ হাজার কোটি টাকার ঋণ কেলেঙ্কারিতে সাবেক রাষ্ট্রপতি জড়িত শফিকুল-নাহিদ-মামুনুল এক হলে, সপ্তাহের মধ্যে সরকারের পতন অনিবার্য: কর্ণেল অলি ‘ফ্যাসিবাদ কায়েমের চেষ্টা করলে জনগণ আপনাদেরও সরিয়ে দেবে’ ৫০০ টাকা মজুরি ও ভূমির দাবিতে সিলেটে চা-শ্রমিকদের রাজপথ অবরোধ কুলাউড়ায় কলেজছাত্রীর রহস্যজনক মৃত্যু শেখ হাসিনার ফাঁসি সোহরাওয়ার্দী উদ্যানে হতে হবে আসামে ভয়াবহ বন্যায় বিপর্যস্ত ১১ লাখের বেশি মানুষ বঙ্গভবনে অফিস করবেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি, থাকবেন স্পিকারের বাসভবনে হামের উপসর্গে আরও ৬ শিশুর মৃত্যু নগরীতে ওসি পরিচয়ে ফোন করে টাকা দাবি, সতর্ক করলো এসএমপি লন্ডনের হোটেলে সৌদি যুবরাজের মৃত্যু হাম উপসর্গে ৫ শিশুর মৃত্যু, আক্রান্ত ১১৩৭

সন্ত্রাস ও দুর্নীতিমুক্ত সমাজ বিনির্মাণে উলামায়ে কেরামের ভূমিকা অনস্বীকার্য : মাওলানা হাবিবুর রহমান

Reporter Name / ১৬৩ Time View
Update : শনিবার, ৬ সেপ্টেম্বর, ২০২৫

130

জামায়াতের কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য, সিলেট জেলা আমীর ও সিলেট-১ আসনে (সদর ও মহানগর) জামায়াত মনোনীত এমপি প্রার্থী মাওলানা হাবিবুর রহমান বলেছেন- আলেমগণ সমাজের সবচেয়ে মর্যাদাপূর্ণ এবং অনুসরনীয় ব্যক্তিত্ব। সন্ত্রাস ও দুর্নীতিমুক্ত সুখী-সমৃদ্ধ সমাজ বিনির্মাণে উলামায়ে কেরামের ভূমিকা অনস্বীকার্য। তাদেরকে জাতির সামনে সত্য ও সুন্দর তুলে ধরতে হবে। অন্যায়, অবিচার, জুলুমের বিরুদ্ধে সোচ্চার থাকতে হবে। মানবতার কল্যাণে নিবেদিত থাকা ও ভূমিকা রাখা আমাদের নৈতিক দায়িত্ব। আগামী নির্বাচনে দেশপ্রেমিক, মানবতাবাদী ও যোগ্য ব্যক্তিদের বিজয়ী করার ক্ষেত্রে সক্রিয় থাকার বিকল্প নেই। আমরা আশাবাদী থাকবো। দ্বিধাবোধ পরিহার করে কাজ করবো।

তিনি বলেন, ফ্যাসিবাদের পতন পরবর্তী সময়ে দেশে ইসলাম ও ইসলামী আন্দোলনের জন্য এক সম্ভাবনা তৈরী হয়েছে। সেই সম্ভাবনাকে কাজে লাগিয়ে দ্বীন প্রতিষ্ঠার আন্দোলনকে বেগবান করতে হবে। ইসলামের সুমহান আদর্শের আলোকে সমাজ পরিচালনায় মানুষকে উদ্ধুদ্ধ করতে হবে। আমাদের মূল্য লক্ষ্য হলো মানবতার কল্যাণ সাধন করে আল্লাহর সন্তুষ্টি অর্জন। তাই সর্বক্ষেত্রে বেশী করে আল্লাহর সাহায্য কামনা করতে হবে। সকলের সম্মিলিত প্রচেষ্টায় জাতির জন্য ভালো কিছু করা সম্ভব হবে।

তিনি বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) বিকেলে সিলেট মহানগর জামায়াতের উলামা বিভাগের উদ্যোগে উলামায়ে কেরামের সাথে অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা বলেন।

উলামা বিভাগের আমীর ড. মাওলানা এ এইচ এম সোলায়মানের সভাপতিত্বে ও সেক্রেটারি মাওলানা মাহমুদুর রহমান দিলাওয়ারের পরিচালনায় অনুষ্ঠিত মতবিনিময় সভায় আলোচনা পেশ করেন ও উপস্থিত ছিলেন- সিলেট মহানগরীর জালালাবাদ থানা জামায়াতের আমীর মাওলানা আ স ম আলা উদ্দীন, উলামা বিভাগের নায়েবে আমীর অধ্যক্ষ মাওলানা ফখরুল ইসলাম, সহকারী সেক্রেটারি হাফিজ মাওলানা মাহবুবুর রহমান, মুহাদ্দিস মাওলানা হাবীবুল্লাহ, কর্মপরিষদ সদস্য মাওলানা আব্দুশ শহীদ, আলেমেদ্বীন মাওলানা মতিউর রহমান, অধ্যক্ষ মাওলানা জিল্লুর রহমান, মাওলানা শওকত আলী, মাওলানা মুহিবুর রহমান, মাওলানা হেলাল আহমদ, মাওলানা নাজমুল হুদা তোফায়েল ও মাওলানা জুবায়ের আহমদ প্রমুখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd