• শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ০২:১৬ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
কোম্পানীগঞ্জে ছাত্র মজলিসের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত রাষ্ট্রপতিকে “জুলাই গাদ্দার” ঘোষণা করে বিরোধীদলের ওয়াকআউট বৃষ্টিহীনতায় কুলাউড়ার ২৬ চা-বাগানে খরা, উৎপাদনে ধস ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন শুরু আজ গোয়াইনঘাটে প্রায় ৪০ লাখ টাকার ভারতীয় পণ্য জব্দ, আটক ৮ সংসদের অধিবেশন কক্ষে কালিমা তাইয়্যেবা লেখা আরবি ক্যালিগ্রাফি স্থাপন গোয়াইনঘাটে ড্রিম সানসেটের ব্রাঞ্চ উদ্বোধন ও পথচারী রোজাদারদের মাঝে ইফতার বিতরণ বড়লেখায় ওয়ার্ড জামায়াতের উদ্যোগে ইফতার মাহফিল কোম্পানীগঞ্জে জামায়াতে ইসলামীর ইফতার ও আলোচনাসভা ফ্যামিলি কার্ড বিতরণে মঙ্গলবার দিরাই যাচ্ছেন বাণিজ্যমন্ত্রী মুক্তাদির সিলেটে যুবককে অপহরণের পর গোপন আস্তানায় জিম্মি করে মুক্তিপণ দাবি, আটক ১০ ফেসবুকে ঘোষণা দিয়ে দল ছাড়লেন সিলেটের জামায়াত নেতা চট্টগ্রামের জঙ্গল সলিমপুরে যৌথ বাহিনীর অভিযান যত দিন চলবে বাংলাদেশে মজুতকৃত জ্বালানি বছরজুড়ে ডেঙ্গুর দাপট, শতকোটি টাকা খরচেও নিয়ন্ত্রণে আসেনি মশা বিএনপির কাছে নতিস্বীকার করে ১ দিনে দুই নির্বাচন দিয়েছে অন্তর্বর্তী সরকার-জামায়াত আমির ইরানের নতুন সর্বোচ্চ নেতা খামেনিপুত্র মোজতবা খামেনি ভারতে গ্রেপ্তার হওয়া হাদি হত্যার আসামিদের দ্রুত দেশে আনা হবে বিএনপির এমপিদের ‘ষড়যন্ত্রে না জড়ানোর’ আহ্বান আখতার হোসেনের বিশ্বকাপ শিরোপা ধরে রাখল ভারত

সাংবাদিকের বিরুদ্ধে মামলার প্রতিবাদে বিশ্বনাথে তিন সংগঠনের যৌথ মানববন্ধন

Reporter Name / ১৯৯ Time View
Update : সোমবার, ৬ অক্টোবর, ২০২৫

69

বিশ্বনাথ প্রতিনিধি

দৈনিক ইনকিলাব পত্রিকার সম্পাদক এমএম বাহাউদ্দিন ও সিলেটের বিশ্বনাথ উপজেলা সংবাদদাতা আব্দুস সালামের উপর ৫০ কোটি টাকার মানহানি ‘মিথ্যা ও হয়রানীমূলক’ মামলা দায়েরের প্রতিবাদে সিলেটের বিশ্বনাথে যৌথভাবে মানববন্ধন করেছেন ‘বিশ্বনাথ প্রেসক্লাব, বিশ্বনাথ মডেল প্রেসক্লাব ও বিশ্বনাথ সাংবাদিক ইউনিয়ন’র নেতৃবৃন্দ।

রোববার (৫ অক্টোবর) দুপুরে বিশ্বনাথ পৌর শহরের বাসিয়া ব্রিজের মামলার প্রতিবাদে অনুষ্ঠিত হওয়া মানববন্ধনে বক্তারা দ্রুত মামলা প্রত্যাহার করার আহবান জানান। এছাড়া দেশব্যাপী সাংবাদিকদের হত্যা, মামলা ও হয়রাণী করার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। মানববন্ধন কর্মসূচিতে বক্তারা বলেন, সাংবাদিকরা সবসময় সত্য, ন্যায় ও জনগণের স্বার্থেই কাজ করে থাকেন। অথচ তাদের বিরুদ্ধে মিথ্যা, ভিত্তিহীন ও উদ্দেশ্যমূলক মামলা দিয়ে হয়রাণী করা হচ্ছে, যা বাকস্বাধীনতা ও গণমাধ্যমের স্বাধীনতার জন্য মারাত্মক হুমকি। দ্রুত এ মামলা প্রত্যাহার করা না হলে কঠোর আন্দোলনে নামার হুশিঁয়ারী দেন বক্তারা।
বিশ্বনাথ প্রেসক্লাবের সভাপতি রফিকুল ইসলাম জুবায়েরের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী শিপন ও বিশ্বনাথ মডেল প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আক্তার আহমদ শাহেদের যৌথ পরিচালনায় অনুষ্ঠিত মানববন্ধনে বক্তব্য রাখেন সিলেট জেলা প্রেসক্লাবের সদস্য ও রুপালী বাংলাদেশের সিলেট ব্যুরো প্রধান সালমান ফরিদ, বিশ্বনাথ প্রেসক্লাবের সাবেক সভাপতি কাজী মুহাম্মদ জামাল উদ্দিন, তজম্মুল আলী রাজু, বিশ্বনাথ মডেল প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি কামাল মুন্না, সাবেক সভাপতি জাহাঙ্গীর আলম খায়ের, আশিক আলী, সাবেক সহ সভাপতি এমআর টুনু তালুকদার, সাবেক সাধারণ সম্পাদক সোহেল আহমদ সুহেল, বিশ্বনাথ সাংবাদিক ইউনিয়নের আহবায়ক মশিউর রহমান, সাবেক সভাপতি সাইফুল ইসলাম বেগ।
শুরুতেই স্বাগত বক্তব্য রাখেন বিশ্বনাথ সাংবাদিক ইউনিয়নের সাবেক সাধারণ সম্পাদক আব্বাস হোসেন ইমরান।

মানববন্ধন কর্মসূচিতে এসময় উপস্থিত ছিলেন বিশ্বনাথ প্রেসক্লাবের সদস্য মাওলানা শহিদুর রহমান, জামাল মিয়া, মোহাম্মদ নূরুল ইসলাম, আব্দুস সালাম মুন্না, আহমদ আলী হিরন, সুজিত দেব, ফারুক আহমদ, মাজহারুল ইসলাম সাব্বির, শিক্ষানবীশ সদস্য মোস্তাক আহমদ মোস্তফা, বিশ্বনাথ মডেল প্রেসক্লাবের যুগ্ম সম্পাদক শুকরান আহমদ রানা, প্রচার সম্পাদক মশাহিদ আলী, সদস্য বদরুল ইসলাম মহসিন, শিক্ষানবীশ সদস্য আফজল মিয়া, বিশ্বনাথ সাংবাদিক ইউনিয়নের সদস্য কামরুল আশিকী, কামরুল ইসলাম, তৌফিকুর রহমান হাবিব, মো. আব্দুল্লাহ, আরকুম আলী, আবিদ উদ্দিন নিজাম প্রমুখ নেতৃবৃন্দ।

উল্লেখ্য, গত ২৭ সেপ্টেম্বর ‘দৈনিক ইনকিলাব’ পত্রিকার ৯নং পৃষ্ঠার ৫নং কলামে “কোটি টাকার খাস জমি আত্মসাৎ চেষ্টাঃ বিশ্বনাথে উত্তেজনা” শীর্ষক শিরোনামে সংবাদ প্রকাশিত হয়। এরই জের ধরে গত ২৯ সেপ্টেম্বর দৈনিক ইনকিলাব পত্রিকার সম্পাদক এমএম বাহাউদ্দিন ও সিলেটের বিশ্বনাথ উপজেলা সংবাদদাতা প্রতিনিধি আব্দুস সালাম’সহ ৭ জনকে অভিযুক্ত করে সিলেট মেট্টোপলিটন ম্যাজিস্ট্রেট (১ম) আদালতে ৫০ কোটি টাকার মানহানি মামলা দায়ের করেন বিশ্বনাথ উপজেলা খাজাঞ্চী ইউনিয়নের তেঘরি গ্রামের মৃত তেরা মিয়ার পুত্র অ্যাডভোকেট শামীম আহমেদ। এর প্রতিবাদে গত শুক্রবার (৩ অক্টোবর) রাতে বিশ্বনাথ পৌর শহরের পুরাণ বাজার এলাকাস্থ একটি রেস্টুরেন্টে তিন সাংবাদিক (বিশ্বনাথ প্রেসক্লাব, বিশ্বনাথ মডেল প্রেসক্লাব ও বিশ্বনাথ সাংবাদিক ইউনিয়ন) সংগঠনের উদ্যোগে অনুষ্ঠিত যৌথ সভা থেকে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানানো হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd