• রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ১২:৪১ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
ফেসবুক লাইভে আমার দেশ-এর কপি ছিঁড়লেন রাশেদ সিলেটে সাংবাদিকদের ‘ঐক্যবদ্ধসমাবেশ’ থেকে ইন্টার্ন চিকিৎসকদের বি/রু/দ্ধে হু*শি*য়া*রি গণভোটের রায় মানতে হবে, বিএনপিকে ধানাই-পানাই করতে দেব না: শফিকুর রহমান ‘জুলাই সনদের আইনি ভিত্তি নেই, তবে এর রাজনৈতিক সমঝোতার গুরুত্ব আইনি ভিত্তির চেয়ে বেশি’ পথসভায় জামায়াত আমিরের প্রশ্ন: আপনারা কি কার্ড পেয়েছেন সিলেটে এক কোটি ৩৯ লাখ টাকার বেশি মূল্যের ভারতীয় চোরাচালানি পণ্য জব্দ এমপির উপস্থিতিতেই বিএনপিতে যোগদান: লীগের সাইফুলের দাবি ‘আনুষ্ঠানিক’, শকুর অস্বীকার ‘ঢাবি অমানুষদের জায়গা’—ফজলুর রহমানকে নিঃশর্ত ক্ষমা চাওয়ার আহ্বান সাদিক কায়েমের রায়হান হত্যা: কোথায় আছেন মৃত্যুদণ্ডপ্রাপ্ত এসআই আকবর গোয়াইনঘাটে কাপনা নদীতে সেতুর দাবি, দুর্ভোগে ১০ গ্রামের মানুষ সিলেটে নাগালের বাইরে ১৭৫টন বর্জ্য, কোটি টাকা লোকসান গুনছে সিসিক লগি-বৈঠার হত্যাকাণ্ডের ‘জীবন্ত শহীদ’ বাবুল এখন সিসিকের মেয়র প্রার্থী কুলাউড়ায় বিএনপিতে যোগ দিলেন প্রবাসী আওয়ামীলীগ নেতা সাইফুল আলম সিদ্দিকী পল্টন ট্র্যাজেডি দিবসে কুলাউড়ায় জামায়াতের বিক্ষোভ মিছিল ও সমাবেশ সরতেই হচ্ছে পুলিশ প্রধানকে ক্রসফায়ার নিয়ে আইজিপি অসতর্কভাবে শব্দচয়ন করেছেন: স্বরাষ্ট্রমন্ত্রী সিলেটে বেড়েছে মশার উপদ্রব, ফগার মেশিন হাতে মশক নিধনে সিসিক প্রশাসক সিলেটে ছাত্রলীগের মিছিল প্রস্তুতি, আ ট ক ২ আইজিপির দায়িত্ব থেকে অতি দ্রুত সরে যাওয়া উচিত: নাহিদ ইসলাম বাংলাদেশের রপ্তানি পণ্যের বহুমুখীকরণে জাপানের সহযোগিতা চান প্রধানমন্ত্রী

সাগরিকার হ্যাটট্রিকে শ্রীলঙ্কাকে গোলবন্যায় ভাসিয়ে দিল বাংলাদেশ

Reporter Name / ৩১৯ Time View
Update : শনিবার, ১২ জুলাই, ২০২৫

258

সাফ অনূর্ধ্ব-২০ নারী চ্যাম্পিয়নশিপের শুরুতেই দাপট দেখালো বাংলাদেশ। ঢাকার বসুন্ধরা কিংস অ্যারেনায় প্রথম ম্যাচে শ্রীলঙ্কাকে গোলবন্যায় ভাসিয়েছে স্বপ্না-সাগরিকার দল। ৯-১ গোলের দৃষ্টিনন্দন জয়ে হ্যাটট্রিক করেছেন মোসাম্মাৎ সাগরিকা। এদিন এশিয়ান কাপ বাছাইয়ের ২৩ জনের আটজনকেই শুরুর একাদশে রাখেন কোচ পিটার বাটলার। এতে শুরুর বাঁশি বাজতেই আক্রমণাত্মক রূপে দেখা যায় স্বাগতিক দলকে। খেলার দ্বিতীয় মিনিটেই ফ্রি-কিক থেকে গোল করে দলকে এগিয়ে দেন মিডফিল্ডার স্বপ্না রানী। মাত্র তিন মিনিট পর ব্যবধান দ্বিগুণ করেন মুনকি আক্তার। শুরু থেকেই বিপর্যস্ত শ্রীলঙ্কান রক্ষণ কিছুতেই থামাতে পারেনি বাংলাদেশের গতিময় আক্রমণ।

১৫ ও ১৯ মিনিটে গোলের সুবর্ণ সুযোগ হাতছাড়া করলেও ৩৭ মিনিটে ঠিকই স্কোরশিটে নাম তোলেন সাগরিকা। সিনহা জাহানের ক্রস থেকে আলতো ছোঁয়ায় বল জালে জড়ান এই ‘নাম্বার টেন’। প্রথমার্ধে আরও দুটি গোল পেলেও অফসাইডের কারণে সেগুলো বাতিল হয়।

বিরতির পর গোলের তাণ্ডব চালায় বাংলাদেশ। এ সময় লঙ্কানদের জালে ছয়বার গোল উদযাপন করে বাংলাদেশ। ৪৮ মিনিটে মুনকি, ৫০ মিনিটে সিনহা এবং এরপর ৫৩ ও ৫৮ মিনিটে পরপর দুটি গোল করে হ্যাটট্রিক পূর্ণ করেন সাগরিকা। ৮৫ মিনিটে স্কোরলাইন ৮-০ করেন রুপা আক্তার। বন্যার কর্নার থেকে প্রতিপক্ষ ডিফেন্ডারদের চোখ ফাঁকি দেন রুপা। ৯০ মিনিটের পর সান্ত্বনার গোলের দেখা পায় শ্রীলঙ্কা। বাংলাদেশের রক্ষণের দুর্বলতার সুযোগ কাজে লাগান প্রতিপক্ষ ফুটবলার লাইয়ানশিকা। এর পর পরই শান্তি মার্ডি বাংলাদেশকে উপহার দেন নয় নম্বর গোল।

বাংলাদেশসহ চলতি আসরে অংশ নিচ্ছে নেপাল, ভুটান ও শ্রীলঙ্কা। ভারত নাম প্রত্যাহার করে নেওয়ায় বদলে গেছে টুর্নামেন্টের ফরম্যাট। রাউন্ড-রবিন লিগ পদ্ধতিতে প্রতিটি দল একে অন্যের বিপক্ষে দুবার করে খেলবে। সর্বোচ্চ পয়েন্ট অর্জনকারী দলই হবে চ্যাম্পিয়ন। ২০২৪ সালে সর্বশেষ এই প্রতিযোগিতায় ভারতের সঙ্গে যৌথভাবে শিরোপা জিতেছিল বাংলাদেশ। পাঁচ আসরে এরই মধ্যে চারবার শিরোপা জেতার নজির রয়েছে লাল-সবুজ মেয়েদের।

আগামী ১৩ জুলাই নেপালের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। এরপর ১৫ ও ১৭ জুলাই ভুটানের বিপক্ষে দুটি ম্যাচ খেলবে তারা। ১৯ জুলাই দ্বিতীয়বার শ্রীলঙ্কার মুখোমুখি হবে আফঈদার দল, আর ২১ জুলাই টুর্নামেন্টের শেষ ম্যাচে আবারও প্রতিপক্ষ নেপাল। পাঁচটি দেশ এই টুর্নামেন্টে অংশ নেওয়ার কথা থাকলেও শেষ পর্যন্ত ভারত নাম প্রত্যাহার করে নেয়। সে জন্য বাংলাদেশ, নেপাল, শ্রীলঙ্কা ও ভুটান—এই চার দেশ নিয়ে শুরু হয়েছে সাফের এই আসর। টুর্নামেন্টের ফরম্যাটেও এসেছে পরিবর্তন। এখন চার দল রাউন্ড রবিন লিগ পদ্ধতিতে একে অন্যের সঙ্গে দুবার করে খেলবে। একটি দল ছয়টি করে ম্যাচ পাবে। আর শীর্ষ পয়েন্টধারী দলের হাতে উঠবে কাঙ্ক্ষিত ট্রফি।

১৩ জুলাই নেপালের বিপক্ষে নিজেদের দ্বিতীয় ম্যাচ খেলার পর ১৫ ও ১৭ জুলাই টানা দুই ম্যাচে বাংলাদেশের মেয়েদের প্রতিপক্ষ ভুটান। ১৯ জুলাই আবার লঙ্কানদের সামনে পড়বেন স্বপ্না–সাগরিকারা। আর ২১ জুলাই নিজেদের শেষ ম্যাচে নেপালকে মোকাবিলা করবে বাংলাদেশ।

বয়সভিত্তিক সাফে বাংলাদেশের প্রাপ্তির ঝুলি বেশ ভারি। সর্বশেষ ২০২৪ সালে এই প্রতিযোগিতায় ভারতের সঙ্গে যৌথভাবে চ্যাম্পিয়ন হয় তারা। সেই হিসেবে এখন পর্যন্ত পাঁচ আসরে চারবারই শিরোপা জিতেছে বাংলাদেশ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd