• বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১২:৩৬ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
শেখ হাসিনার কবরও বাংলাদেশে হবে না: সারজিস আলম বিশ্বনাথ ও গোলাপগঞ্জকে সিউকের আওতার বাইরে রাখার দাবি লুনা ও এমরানের বাংলাদেশ একদিন জামায়াতের নেতৃত্বে পরিচালিত হবে: হামিদুর রহমান সংসদ অভিমুখে পদযাত্রা ঘোষণা ১১ দলীয় ঐক্যের বিশ্বনবীর নীতি ও আদর্শ অনুসরণ করে রাষ্ট্র পরিচালনাই আমাদের লক্ষ্য: স্বরাষ্ট্রমন্ত্রী ঢাকায় ভুটানের রাজার এক ঘণ্টার যাত্রাবিরতি, বিমানবন্দরে গেলেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল পাকিস্তানে হাসপাতালে অগ্নিকাণ্ড, ১৫ নবজাতকের মৃত্যু গ্যাস-বিদ্যুৎ-সার নিয়ে সংসদ ও রাজপথে সরব হবে এনসিপি রাসুল (সা.)-এর আদর্শ অনুসরণে সোনার মানুষ হতে হবে-বড়লেখায় মাহমুদুর রহমান দিলাওয়ার ব্রাজিল ম্যাচ আয়োজনে কত টাকা লাগবে বাংলাদেশি কৃষকদের সঙ্গে ধস্তাধস্তি, অস্ত্র-ওয়াকিটকি ফেলে পালাল বিএসএফ এনসিপি কার্যালয়ে জামায়াত আমির দুই দিনে কলকাতার ২ শতাধিক হোটেল বন্ধ, ভোগান্তিতে বাংলাদেশি পর্যটকরা এক মাস পেছাল স্থানীয় সরকার নির্বাচন নিষিদ্ধ তবু সিলেটের মহাসড়ক দাপিয়ে বেড়াচ্ছে ত্রি-হুইলার, বাড়ছে দুর্ঘটনা আনুষ্ঠানিভাবে যাত্রা শুরু করল সিলেট উন্নয়ন কর্তৃপক্ষ মহানবীর (সা) আদর্শ অনুসরণ করে শান্তিপূর্ণ বাংলাদেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর এরশাদের দ্বিতীয় স্ত্রী বিদিশা গ্রেপ্তার সিমেবির ৬ কর্মকর্তা-কর্মচারী কারাগারে ভুয়া তথ্য দিয়ে জার্নাল প্রকাশ করেও হলেন শাবি প্রো-ভিসি

সিদ্ধিরগঞ্জে সাড়ে ১৩ হাজার লিটার অবৈধ ডিজেল জব্দ, গ্রেপ্তার ২

Reporter Name / ১১৪ Time View
Update : শনিবার, ১১ এপ্রিল, ২০২৬

191

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে বার্মা স্ট্যান্ড এলাকায় অভিযান চালিয়ে অবৈধভাবে মজুদকৃত সাড়ে ১৩ হাজার লিটার ডিজেল জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত। এ সময় অবৈধ লরি ও সরঞ্জামসহ দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। শুক্রবার (১০ এপ্রিল) সন্ধ্যায় নারায়ণগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এস এম ফয়েজ উদ্দিনের নেতৃত্বে এই ঝটিকা অভিযান পরিচালিত হয়।অভিযানে অবৈধভাবে মজুদকৃত ডিজেলসহ দুটি ট্যাংক লরি জব্দ এবং  ফিলিং স্টেশনের মিটার সংযুক্ত ট্যাংক সিলগালা করা হয়। এ ঘটনায় বিশেষ ক্ষমতা আইনে সিদ্ধিরগঞ্জ থানায় মামলা দায়েরের জন্য আদেশ দেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম  ফয়েজউদ্দিন। গ্রেপ্তারকৃতরা হলেন- মো. জসিম (৩৮) এবং মোহাম্মদ হোসেন ভূঁইয়া (৩০)।নির্বাহী ম্যাজিস্ট্রেট জানান, অভিযানকালে ট্যাংক লরিগুলোর বৈধ কাগজপত্র প্রদর্শনে ব্যর্থ হওয়ায় দুটি ট্যাংক লরি জব্দ করা হয়। এসব লরিতে মোট আনুমানিক ১৩,৫০০ (তের হাজার পাঁচশত) লিটার ডিজেল মজুদ ছিল। এছাড়াও, জ্বালানি সরবরাহে ব্যবহৃত দুটি ফিলিং স্টেশন মিটার জব্দ করা হয়েছে। জব্দকৃত ট্যাংক লরি দুটি পরবর্তীতে সিদ্ধিরগঞ্জ থানায় হেফাজতে নেয়া হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd