• রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ১১:৩৯ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
ভুকশিমইলে ঈদে মিলাদুন্নবী মাহফিল: এমপিকে বক্তব্যের সুযোগ না দেওয়ায় সমর্থকদের তীব্র ক্ষোভ খালি ভারত ভারত না করে নিজের দেশের চিন্তা করেন: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ‘রাসূল (সা.)-এর সুশাসন ও জীবন দর্শনই শ্রমজীবী মানুষের মুক্তির পথ’ এক দশকে এমসি কলেজ রিপোর্টার্স ইউনিটি ১৯ সেপ্টেম্বর ঢাকা-রংপুর লংমার্চ সফল করার আহ্বান রাষ্ট্রপ্রতির আগমনে রূপ বদলাচ্ছে সিলেট সম্পত্তি হস্তান্তর বিল কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক: হেফাজতে ইসলাম মাধবপুরে কাভার্ড ভ্যানের সঙ্গে ইউএনওর গাড়ির সংঘর্ষ,আহত ১ তীব্র লোডশেডিংয়ের প্রভাব চা শিল্পে, উৎপাদনে ভাটা সিলেট মহানগর ৩৯নং ওয়ার্ড জামায়াতের জনশক্তি সমাবেশ শায়খে কাতিয়ার সাহেবজাদা মাওলানা ইমদাদুল্লাহ আমিনীর দাফন সম্পন্ন ‘অন্যের স্বাধীনতায় হস্তক্ষেপ বন্ধ করুন’ ব্রিকস সম্মেলনে বার্তা শি জিনপিংয়ের দেশে লোডশেডিং বাড়ছে শেখ হাসিনা বিশ্বসেরা অভিনেত্রী : স্পিকার শিক্ষাপ্রতিষ্ঠানের ফান্ডে নজর সরকারের, অব্যয়িত অর্থ নিতে চায় রাষ্ট্রীয় কোষাগারে সিপিএলে মিরাজের আগুনে বোলিং হাম উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ৮৫৫ দুই ‘উড়ন্ত ক্রেমলিন’ নিয়ে দিল্লিতে পুতিন, কী আছে এতে ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজের কনসার্ট বন্ধের দাবি মাদ্রাসা শিক্ষার্থীদের ইরান-সমর্থিত হুথিরা এগোচ্ছে ‘বিদ্যুৎ গতিতে’, বিস্মিত বিশ্লেষকরা

সিলেট মহানগর ৩৯নং ওয়ার্ড জামায়াতের জনশক্তি সমাবেশ

Reporter Name / ৩০ Time View
Update : শনিবার, ১২ সেপ্টেম্বর, ২০২৬

51

 

যোগ্য জনপ্রতিনিধি নির্বাচিত
হলে জনগণ তার সুফল পাবে
—ড. নূরুল ইসলাম বাবুল

সিলেট মহানগর জামায়াতের নায়েবে আমীর ও আসন্ন সিলেট সিটি কর্পোরেশন নির্বাচনে মেয়র পদপ্রার্থী ড. নূরুল ইসলাম বাবুল বলেছেন, জামায়াতে ইসলামী সন্ত্রাস, দুর্নীতি ও দারিদ্র্যমুক্ত মানবিক সমাজ প্রতিষ্ঠায় কাজ করছে। দেশের কল্যাণে সৎ, যোগ্য ও আদর্শবান নেতৃত্ব প্রতিষ্ঠার বিকল্প নেই। আসন্ন সিটি নির্বাচনসহ সব স্থানীয় নির্বাচনে জনগণকে জবাবদিহিমূলক, সৎ ও যোগ্য জনপ্রতিনিধি নির্বাচিত করতে হবে। যোগ্য জনপ্রতিনিধি নির্বাচিত হলে জনগণ তার সুফল পাবে।

তিনি বলেন, জামায়াতের সকল স্তরের জনশক্তিকে মানবতার কল্যাণে আরও সক্রিয়ভাবে কাজ করতে হবে। অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়াতে হবে। মানুষের সুখে-দুঃখে পাশে থেকে সেবার মাধ্যমে জনগণের আস্থা অর্জন করতে হবে। সমাজে ন্যায়, ইনসাফ ও মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠায় সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

তিনি শুক্রবার (১১ সেপ্টেম্বর) রাতে সিলেট নগরীর টুকেরবাজার এলাকায় সিলেট মহানগরীর জালালাবাদ থানার ৩৯নং ওয়ার্ড জামায়াত আয়োজিত দাওয়াতী সভা ও জনশক্তি সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা বলেন।

টুকেরবাজার পীরপুর গ্রামের বিশিষ্ট মুরব্বি মাস্টার আব্দুল হান্নানের সভাপতিত্বে ও ৩৯নং ওয়ার্ড জামায়াতের সেক্রেটারী সাব্বির আহমদের পরিচালনায় অনুষ্ঠিত সমাবেশে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- জালালাবাদ থানা আমীর ক্বারী মাওলানা আলা উদ্দিন ও থানা সহকারী সেক্রেটারী উবায়দুল হক শাহীন।

অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন- বাংলাদেশ ডেভোলাপমেন্ট পার্টি-বিডিপি সিলেট মহানগর সভাপতি কবির আহমদ, টুকেরগাও গ্রামের বিশিষ্ট মুরুব্বী আব্দুর রহমান, নোয়াগাঁও গ্রামের বিশিষ্ট মুরুব্বী বাদশা মিয়া, শাহপুর তালুকদার পাড়ার বিশিষ্ট মুরব্বী আব্দুল কাইয়ুম, মইয়ারচর গ্রামের বিশিষ্ট মুরুব্বী তাজির উদ্দিন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd