• রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০২:৫৮ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
সিলেট মহানগর ৩৯নং ওয়ার্ড জামায়াতের জনশক্তি সমাবেশ শায়খে কাতিয়ার সাহেবজাদা মাওলানা ইমদাদুল্লাহ আমিনীর দাফন সম্পন্ন ‘অন্যের স্বাধীনতায় হস্তক্ষেপ বন্ধ করুন’ ব্রিকস সম্মেলনে বার্তা শি জিনপিংয়ের দেশে লোডশেডিং বাড়ছে শেখ হাসিনা বিশ্বসেরা অভিনেত্রী : স্পিকার শিক্ষাপ্রতিষ্ঠানের ফান্ডে নজর সরকারের, অব্যয়িত অর্থ নিতে চায় রাষ্ট্রীয় কোষাগারে সিপিএলে মিরাজের আগুনে বোলিং হাম উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ৮৫৫ দুই ‘উড়ন্ত ক্রেমলিন’ নিয়ে দিল্লিতে পুতিন, কী আছে এতে ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজের কনসার্ট বন্ধের দাবি মাদ্রাসা শিক্ষার্থীদের ইরান-সমর্থিত হুথিরা এগোচ্ছে ‘বিদ্যুৎ গতিতে’, বিস্মিত বিশ্লেষকরা মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের ‘আঞ্চলিক পুলিশ’ প্রয়োজন নেই: ইরানের প্রেসিডেন্ট ড. ইউনূসের বিরুদ্ধে আরও অর্ধশত মামলা বিচারাধীন বিশ্বকাপের স্বপ্ন দেখছে বাংলাদেশ সিকৃবি উপাচার্যের অপসারণ দাবিতে আন্দোলন স্থগিত বাউল সম্রাট শাহ্ আবদুল করিমের ১৭তম প্রয়াণ দিবস আজ শ্রমজীবী মানুষের ভাগ্য পরিবর্তনে স্বনির্ভরতার বিকল্প নেই-ড. নূরুল ইসলাম বাবুল কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের স্থানীয় সরকার নির্বাচনে অংশ নেওয়ার সুযোগ নেই আসন্ন ইউপি নির্বাচনকে সামনে রেখে বুল্লা বাজারে কবির খাঁন চৌধুরীর গণসংযোগ জাতিকে চারিত্রিক সংকট থেকে উত্তরণ করতে হবে: বিরোধীদলীয় নেতা

সিলেটে ছাত্রদল নেতাকে মারধর ছাত্রলীগ নেতার, নেপথ্যে কী?

Reporter Name / ২৩ Time View
Update : শুক্রবার, ১১ সেপ্টেম্বর, ২০২৬

28

সিলেটের বিশ্বনাথে আবদুল মজিদ বকুল নামের এক ছাত্রদল নেতাকে পেটানোর অভিযোগ উঠেছে নিষিদ্ধ ছাত্রলীগের এক নেতার বিরুদ্ধে।

তবে এ ঘটনায় শুক্রবার (১১ সেপ্টেম্বর) পর্যন্ত কোন মামলা হয়নি। কাউকে আটকও করেনি পুলিশ। গত বুধবার (৯ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে বিশ্বনাথ উপজেলার পৌর শহরের টিএনটি রোড এলাকায় এ মারধরের ঘটে।

বিশ্বনাথ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গাজী মাহবুবুর রহমান শুক্রবার বিকেলে সিলেটটুডেকে বলেন, শুনেছি দু’পক্ষে মারামারি হয়েছে। তবে এখন পর্যন্ত কেউ থানায় অভিযোগ করেনি। অভিযোগ পেলে আমরা ব্যবস্থা নেবো।

মারধরে আহত আবদুল মজিদ বকুল বিশ্বনাথ পৌর ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক। অভিযুক্ত শামীম আহমদ ছাত্রলীগের বিশ্বনাথ উপজেলা শাখার সহসভাপতি।

এই মারধরের কারণ নিয়ে দু ধরণের তথ্য পাওয়া গেছে। একপক্ষ বলছেন, ফেসবুকের মন্তব্য নিয়ে বিরোধ। আর আরেকপক্ষের দাবি, চাঁদা দাবিকে কেন্দ্র করে সূত্রপাত।

এ ব্যাপারে বিশ্বনাথ পৌর ছাত্রদলের আহ্বায়ক ফখরুল ইসলাম রেজা বলেন, নিষিদ্ধ ছাত্রলীগ নেতা শামীম ফেসবুকে বিএনপি ও ছাত্রদল নেতাকর্মীদের বিরুদ্ধে পোস্ট দেন। এই পোস্টে কমেন্ট করায় তিনি ছাত্রদলের পৌর যুগ্ম সাধারণ সম্পাদক বকুলের বাসায় গিয়ে তাকে পিটিয়েছেন। খবর পেয়ে আশপাশের নেতাকর্মীরা তাকে উদ্ধার করে হাসপাতালে নেন।

তবে অভিযুক্ত শামীম আহমদ সিলেটটুডেকে বলেন, বকুল ও ছাত্রদলের আরেক নেতা সম্প্রতি কামরুল নামের এক ছাত্রলীগ কর্মীকে মব করে সাড়ে ৪ হাজার টাকা ও মোবাইল ফোন নিয়ে যান। বুধবার তারা আবার কামরুলের কাছে টাকা দাবি করেন। আমি এতে বাধা দিলে বকুল আমাকে মরেতে আসেন। তখন আমি তাকে পাল্টা আঘাত করি।

এদিকে, ঘটনার পর অভিযুক্ত শামীমকে গ্রেপ্তারে ২৪ ঘণ্টার আলটিমেটাম প্রদান করে স্থানীয় ছাত্রদল। বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) বিকেলে বিশ্বনাথ পৌর শহরে বিক্ষোভ মিছিল ও পথসভা করে এ আল্টিমেটাম দেয় উপজেলা ও পৌর ছাত্রদল।
তবে ৪৮ ঘন্টা পেরিয়ে গেলেও কেউ মামলা করেনি। কাউকে গ্রেপ্তারও করা হয়নি।

আর হামলায় আহত অবস্থায় বকুলকে প্রথমে বিশ্বনাথ স্বাস্থ্যকমপ্লেক্সে নেওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য তাকে সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

স্থানীয় ছাত্রদল নেতারা জানান, ছাত্রদল নেতাকে মারধর করার পর অভিযুক্ত শামীম বিশ্বনাথ উপজেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক হাবিবুর রহমান হাবিবের বাসায় গিয়ে আশ্রয় নেন। সেখানে ছাত্রদলের নেতাকর্মীরা তাকে ধরতে ভিড় জমালে সেখান থেকে পালিয়ে যান তিনি। এ ঘটনার পর হাবিবুর রহমান হাবিবকে আটক করেছে পুলিশ।

তবে ওসি মাহবুবুর রহমান জানান, ছাত্রদল নেতাকে মারধরের ঘটনায় শ্রমিক লীগ নেতা হাবিবুর রহমান হাবিবকে আটক করা হয়নি। হাবিবুর রহমানের বিরুদ্ধে নিয়মিত মামলা ছিল। সেই মামলায় তাকে বুধবার রাতে গ্রেপ্তার করা হয়েছে। পরদিন তাকে আদালতে পাঠানো হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd