• বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০৭:৪৪ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
আজ এসএসসি পরীক্ষায় বসছে সাড়ে ১৮ লাখের বেশি পরীক্ষার্থী এসএসসি পরীক্ষা কেন্দ্রজুড়ে এসএমপি’র নির্দেশনা শেষ দিকে মন্ত্রীরাও হাসিনার কাছাকাছি যেতে পারতেন না : টাইম টিভিকে ড. মোমেন জুড়ীতে প্রধানশিক্ষক নিখোঁজ,মোটরসাইকেল ও জামা কাপড় উদ্ধার হাম-রুবেলা টিকাদান জোরদার করেছে সরকার: বাণিজ্যমন্ত্রী খাল খননের ফলে কৃষকরা অর্থনৈতিকভাবে লাভবান হবেন: শ্রমমন্ত্রী চৌহাট্রায় পরিত্যক্ত হাসপাতাল চালুর আশ্বাস বাণিজ্যমন্ত্রীর জৈন্তাপুরে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন উদ্বোধন করলেন শ্রমমন্ত্রী সুনামগঞ্জে বজ্রপাতে প্রাণ গেল ৫ কৃষকের এসএসসি পরীক্ষায় ‘সাইলেন্ট এক্সপেল’ সংক্রান্ত অনুচ্ছেদ বাতিল ‎ বর্তমান যুগে কসমের কাফফারা কিভাবে আদায় করতে হয়? ৪ চমক নিয়ে বাংলাদেশ সফরের দল ঘোষণা পাকিস্তানের বিশ্বকাপের আগে যুক্তরাষ্ট্রে ১২ গুণ বেড়ে গেল যাতায়াত খরচ সিলেটে বিদ্যুৎ সং ক ট, বিপাকে ১২ লাখ গ্রাহক ‘ছায়া মন্ত্রিসভা’ গঠন করছে জামায়াতে ইসলামী সৌদি আরবে পৌঁছেছে প্রথম হজ ফ্লাইট এবারও হরমুজ পার হতে পারল না ‘বাংলার জয়যাত্রা’ শিশু হাসপাতাল ও পেট্রোল পাম্প পরিদর্শন করলেন জামায়াত আমির জরুরি ভিত্তিতে ব্যবস্থা নেওয়ায় হামের পরিস্থিতি কিছুটা নিয়ন্ত্রণে: প্রধানমন্ত্রী ৩০ দিন ধরে ডাবের পানি পান করলে শরীরে যা ঘটে

সিলেটে বদলী হলেন আরও ২ বিচারক

Reporter Name / ১৪৩ Time View
Update : মঙ্গলবার, ২ সেপ্টেম্বর, ২০২৫

84

বাংলাদেশ সুপ্রিম কোর্টের সঙ্গে পরামর্শক্রমে বাংলাদেশ জুডিসিয়াল সার্ভিসের বিচারকদের বর্তমান কর্মস্থল থেকে বদলি করা হলো। পুনরাদেশ না দেওয়া পর্যন্ত তাদের নামের পার্শ্বে বর্ণিত পদে ও কর্মস্থলে নিয়োগ করা হলো।

সোমবার (১ সেপ্টেম্বর) আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে এই তথ্য জানানো হয়েছে।

বদলি হওয়া বিচারকরা হলেন- ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল নং-৪ জেলা ও দায়রা জজের বিচারক মোহাম্মদ হালিম উল্যাহ চৌধুরীকে সিলেট জেলা ও দায়রা জজ আদালতে এবং বাংলাদেশ সরকারি কর্ম কমিশন সচিবালয়, ঢাকা জেলা ও দায়রা জজের আইন উপদেষ্টা মো. বজলুর রহমানকে হবিগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতে বদলী করা হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়, উপরে বর্ণিত ১ ও ২ নং ক্রমিকের কর্মকর্তাকে বিচারক (জেলা ও দায়রা জজ), দ্রুত বিচার ট্রাইব্যুনাল নং-২, ঢাকার নিকট এবং অপরাপর কর্মকর্তাগণকে পরবর্তী জ্যেষ্ঠ কর্মকর্তা/দপ্তর প্রধান কর্তৃক মনোনীত কর্মকর্তার নিকট আগামী ২ সেপ্টেম্বরে বর্তমান পদের দায়িত্বভার হস্তান্তর করে অবিলম্বে বদলিকৃত কর্মস্থলে যোগদানের জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।

উল্লেখ্য, এর আগে ২৫ আগস্ট সিলেটে আরও ৩জন বিচারককে বদলী করা হয়েছে। তারা হলেন- সিরাজগঞ্জের অতিরিক্ত জেলা ও দায়রা জজ মোহাম্মদ এরফান উল্লাহকে সিলেট অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতে, সিরাজগঞ্জের অতিরিক্ত জেলা ও দায়রা জজ বেগম কানিজ ফাতিমাকে সিলেট অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতে এবং ফেনীর চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ সাইফুল ইলাহীকে মৌলভীবাজারের অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতে বদলী করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd