• রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০১:৫৬ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
রাষ্ট্রপতি নির্বাচনের সিদ্ধান্ত তারেক রহমানের হাতে ন্যস্ত: মির্জা ফখরুল এমসি কলেজ ছাত্রাবাসে বিরোধী দলীয় নেতা ডা. শফিকুর রহমান ২৩ বছর পর অস্ট্রেলিয়ায় টেস্ট খেলতে দেশ ছাড়ল বাংলাদেশ ক্রিকেট দল ছড়িয়ে পড়েছে রোনালদো-জর্জিনার বিয়ের আমন্ত্রণপত্র, আসল নাকি গুঞ্জন? টানা ৫ দিন ভারি বর্ষণের আভাস প্রধানমন্ত্রীকে ভুল বুঝিয়ে বিএনপিকে ফ্যাসিবাদের দিকে নেওয়া হচ্ছে : মিয়া গোলাম পরওয়ার রেল সচিবকে নিয়ে জাফলংয়ে মন্ত্রী আরিফ সিলেটে নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা বি*ক্ষো*ভ মিছিল জুলাইয়ের সঙ্গে গাদ্দারি করলে বাংলাদেশ কাউকে ছাড় দেবে না: সাদিক কায়েম সংস্কার ও গণভোটের রায় বাস্তবায়নে সরকারকে ছাড় দেওয়া হবে না: অ্যাডভোকেট জুবায়ের দেশের শীর্ষ পাঁচ আলোচকের মধ্যে আহমাদুল্লাহ, আজহারী ও ওসামার নাম পরকীয়ার দায়ে ইউনিয়ন ছাত্রদলের আহ্বায়ককে অব্যাহতি কারিগরি শিক্ষার ওপর সর্বোচ্চ জোর দিচ্ছে সরকার: শিক্ষামন্ত্রী ৫০ দেশের নাগরিকদের জন্য যুক্তরাষ্ট্রের ভিসা নীতিতে নতুন নিয়ম হাম উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু আগস্টে টানা বৃষ্টি ও বন্যার আভাস বিকৃত ভিডিও ছড়ানোর অভিযোগে এমপি নাসেরের আইনি পদক্ষেপ ফের এনসিপির গাড়িবহরে হামলা, আহত পাটোয়ারী দৈনিক জালালাবাদ কোনো দলের নয়, জনগণের মুখপাত্র হিসেবে নীতির প্রশ্নে আপসহীন থাকুক- ডা. শফিকুর রহমান এমপি মৌলভীবাজার জেলা তালামীযের সাধারণ সম্পাদক নির্বাচিত হলেন কুলাউড়ার সাজু

সেউতা দিয়ে স্পেনে ঢুকেছে ৬০ হাজার অভিবাসী, ৩৪ জনের মৃত্যু

Reporter Name / ১১ Time View
Update : শুক্রবার, ৩১ জুলাই, ২০২৬

14

স্পেনের স্বায়ত্তশাসিত এলাকা সেউতা দিয়ে গত কয়েকদিনে দেশটিতে ঢুকেছে প্রায় ৬০ হাজার অভিবাসী। সাঁতরে ও সীমান্ত প্রাচীর টপকে সেখানে যেতে গিয়ে মৃত্যু হয়েছে অন্তত ৩৪ জনের।শুক্রবার সেউতার নেতা জুয়ান জেসাস ভিসাস এ তথ্য নিশ্চিত করেছেন বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

নতুন করে প্রবেশ করা এ শরণার্থীর সংখ্যা অঞ্চলটির মোট জনসংখ্যার অর্ধেকেরও বেশি।সেউতা হলো মরক্কো থেকে ভূমধ্যসাগরে প্রসারিত স্পেনের দখলে থাকা একটি ভূখণ্ড।

সেউতা ও মেনিলা হলো উত্তর মরক্কোর আরেকটি স্প্যানিশ স্বায়ত্তশাসিত শহর, যার মাধ্যমে আফ্রিকার সাথে ইউরোপীয় ইউনিয়নের একমাত্র স্থলসীমান্ত যুক্ত। এ দুটি শহরের প্রতিটিতে প্রায় ৮৫ হাজার মানুষ বাস করে।

ইউরোপে পৌঁছানোর চেষ্টায় থাকা অভিবাসীদের সীমান্ত পার হওয়ার প্রচেষ্টা উভয় শহরেই মাঝে মাঝে বেড়ে যায়, কিন্তু এক দিনে ৫০ হাজার জনের সীমান্ত পার হওয়ার ঘটনা নজিরবিহীন।

মরক্কোর সীমান্তের সাথে লাগোয়া শহর হলো সেউতা। স্পেনের মূল ভূখণ্ড সাগরের ওই প্রান্তে হলেও সেউতা ঐতিহাসিকভাবে স্পেনেরই অংশ। সেউতা ও স্পেনের মধ্যে বয়ে গেছে জিব্রাল্টার প্রণালি।

এসব মানুষ মূলত ইউরোপে প্রবেশের জন্য সেউতাতে ঢুকছেন। সেউতাতে প্রবেশের মাধ্যমে তারা ইউরোপীয় ইউনিয়নভুক্ত অঞ্চলে প্রবেশ করেছেন।

সূত্র : রয়টার্স


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd