• রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০৭:০৫ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
অস্ত্র-খুনের মামলায় ১০ দিনের রিমান্ডে সন্ত্রাসী ডেভিড ইমন বিশ্বনাথে ‘প্রবাসী ওয়েলফেয়ার এসোসিয়েশন’র পক্ষ থেকে নগদ অর্থ বিতরণ এনসিপির মামলায় জেলা ছাত্রদল সভাপতি সহ ১১ জনের জামিন শ্রীমঙ্গলে লেবু বাগানে বালু সিন্ডিকেট মাধবপুরে পিআইও নূর মামুনের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ, বদলি স্থগিত নিয়েও প্রশ্ন কাফনের কাপড় পাঠিয়ে বিএনপি নেতাসহ ১৩ জনকে হত্যার হুমকি রাষ্ট্রপতি নির্বাচনের সিদ্ধান্ত তারেক রহমানের হাতে ন্যস্ত: মির্জা ফখরুল এমসি কলেজ ছাত্রাবাসে বিরোধী দলীয় নেতা ডা. শফিকুর রহমান ২৩ বছর পর অস্ট্রেলিয়ায় টেস্ট খেলতে দেশ ছাড়ল বাংলাদেশ ক্রিকেট দল ছড়িয়ে পড়েছে রোনালদো-জর্জিনার বিয়ের আমন্ত্রণপত্র, আসল নাকি গুঞ্জন? টানা ৫ দিন ভারি বর্ষণের আভাস প্রধানমন্ত্রীকে ভুল বুঝিয়ে বিএনপিকে ফ্যাসিবাদের দিকে নেওয়া হচ্ছে : মিয়া গোলাম পরওয়ার রেল সচিবকে নিয়ে জাফলংয়ে মন্ত্রী আরিফ সিলেটে নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা বি*ক্ষো*ভ মিছিল জুলাইয়ের সঙ্গে গাদ্দারি করলে বাংলাদেশ কাউকে ছাড় দেবে না: সাদিক কায়েম সংস্কার ও গণভোটের রায় বাস্তবায়নে সরকারকে ছাড় দেওয়া হবে না: অ্যাডভোকেট জুবায়ের দেশের শীর্ষ পাঁচ আলোচকের মধ্যে আহমাদুল্লাহ, আজহারী ও ওসামার নাম পরকীয়ার দায়ে ইউনিয়ন ছাত্রদলের আহ্বায়ককে অব্যাহতি কারিগরি শিক্ষার ওপর সর্বোচ্চ জোর দিচ্ছে সরকার: শিক্ষামন্ত্রী ৫০ দেশের নাগরিকদের জন্য যুক্তরাষ্ট্রের ভিসা নীতিতে নতুন নিয়ম

হামে আরো ৯ শিশুর মৃত্যু

Reporter Name / ৯৪ Time View
Update : মঙ্গলবার, ১২ মে, ২০২৬

146

দেশে হাম পরিস্থিতির আরো অবনতি হয়েছে। গত ২৪ ঘণ্টায় হাম ও হাম উপসর্গে আরো ৯ শিশুর মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (১২ মে) স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো সর্বশেষ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।প্রতিবেদনে বলা হয়, ১১ মে সকাল ৮টা থেকে ১২ মে সকাল ৮টা পর্যন্ত সারাদেশে নতুন করে ১ হাজার ১০৫ জন সন্দেহজনক হাম রোগী শনাক্ত হয়েছে। একই সময়ে নিশ্চিতভাবে হাম শনাক্ত হয়েছে আরো ৮৭ জন।

সবশেষ ২৪ ঘণ্টায় মারা যাওয়া ৯ শিশুর মধ্যে তিনজনের শরীরে নিশ্চিতভাবে হামের উপস্থিতি পাওয়া গেছে। অন্য ছয়জন হাম উপসর্গ নিয়ে মারা গেছে।

গত ১৫ মার্চ থেকে শুরু হওয়া হামের প্রাদুর্ভাবে এ পর্যন্ত সারাদেশে মোট সন্দেহজনক রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৫১ হাজার ৫৬৭ জনে। এর মধ্যে নিশ্চিত হাম রোগী শনাক্ত হয়েছে ৭ হাজার ২৪ জন।স্বাস্থ্য অধিদপ্তরের হিসাব অনুযায়ী, চলতি বছরের ১৫ মার্চ থেকে ১২ মে পর্যন্ত হামে আক্রান্ত হয়ে মোট ৬৮ জন নিশ্চিত রোগী এবং ৩৫৬ জন সন্দেহজনক রোগীসহ মোট ৪২৪ জনের মৃত্যু হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd