• সোমবার, ২৭ জুলাই ২০২৬, ১২:৪১ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
সিলেট নগরীর যেসব বাসা-বাড়ির মালিককে তিন মাসের আল্টিমেটাম দিল সিসিক সিলেটে চুরি-ছিনতাই হওয়া ৪৪ মোবাইল ফোন উদ্ধার করল পুলিশ শিক্ষিকা বিউটি পালের সাথে সংহতি, গানের ভিডিওতে সয়লাব ফেসবুক ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ৪৫৮ ২০২৬-২৭ অর্থবছরে রপ্তানির লক্ষ্যমাত্রা ৬৩ দশমিক ৪০ বিলিয়ন ডলার: বাণিজ্যমন্ত্রী কঙ্গোয় ‘দাবানলের’ মতো ছড়াচ্ছে ইবোলা ভাইরাস, মৃত্যু ১৩০০ ছাড়াল ফয়জুল করীম ঢুকলেন, অনুসারীরা রইলেন বাইরে; ফটকেই আদায় করলেন নামাজ বিনামূল্যে ফেসবুকে মিলবে ভেরিফায়েড ব্যাজ, জেনে নিন পাওয়ার সহজ উপায় ইসলামী ব্যাংকের ৮০ হাজার কোটি টাকার ঋণ কেলেঙ্কারিতে সাবেক রাষ্ট্রপতি জড়িত শফিকুল-নাহিদ-মামুনুল এক হলে, সপ্তাহের মধ্যে সরকারের পতন অনিবার্য: কর্ণেল অলি ‘ফ্যাসিবাদ কায়েমের চেষ্টা করলে জনগণ আপনাদেরও সরিয়ে দেবে’ ৫০০ টাকা মজুরি ও ভূমির দাবিতে সিলেটে চা-শ্রমিকদের রাজপথ অবরোধ কুলাউড়ায় কলেজছাত্রীর রহস্যজনক মৃত্যু শেখ হাসিনার ফাঁসি সোহরাওয়ার্দী উদ্যানে হতে হবে আসামে ভয়াবহ বন্যায় বিপর্যস্ত ১১ লাখের বেশি মানুষ বঙ্গভবনে অফিস করবেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি, থাকবেন স্পিকারের বাসভবনে হামের উপসর্গে আরও ৬ শিশুর মৃত্যু নগরীতে ওসি পরিচয়ে ফোন করে টাকা দাবি, সতর্ক করলো এসএমপি লন্ডনের হোটেলে সৌদি যুবরাজের মৃত্যু হাম উপসর্গে ৫ শিশুর মৃত্যু, আক্রান্ত ১১৩৭

আইশোস্পিডকে লক্ষ্য করে বর্ণবাদী মন্তব্য, কড়া অবস্থানে ফিফা

Reporter Name / ৩৫ Time View
Update : বুধবার, ৮ জুলাই, ২০২৬

57

বিশ্বকাপ চলাকালে জনপ্রিয় ইউটিউবার আইশোস্পিডকে লক্ষ্য করে বর্ণবাদী মন্তব্যের অভিযোগের ঘটনায় কঠোর প্রতিক্রিয়া জানিয়েছে ফিফা। ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থাটি বলেছে, বর্ণবাদ, ঘৃণা ও যেকোনো ধরনের বৈষম্যের বিরুদ্ধে তাদের অবস্থান ‘শূন্য সহনশীলতা’।

মঙ্গলবার এক বিবৃতিতে ফিফা জানায়, যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত আর্জেন্টিনা ও কেপ ভার্দের ম্যাচে আইশোস্পিডের সঙ্গে ঘটে যাওয়া ঘটনাটি তারা গুরুত্বের সঙ্গে দেখছে এবং এ বিষয়ে তদন্ত শুরু হয়েছে।

বিবৃতিতে বলা হয়, ৩ জুলাই মায়ামি স্টেডিয়ামে অনুষ্ঠিত ওই ম্যাচ চলাকালে এক দর্শক ও আইশোস্পিডের মধ্যে ঘটে যাওয়া ঘটনার বিষয়ে অবগত হওয়ার পরই তদন্ত কার্যক্রম শুরু করা হয়েছে।

আইশোস্পিডের আসল নাম ড্যারেন ওয়াটকিনস জুনিয়র। ফিফা, যুক্তরাষ্ট্রের সম্প্রচার সহযোগী ফক্স স্পোর্টস এবং ইউটিউবের সঙ্গে চুক্তির অংশ হিসেবে তিনি ২০২৬ বিশ্বকাপের বিভিন্ন ম্যাচে উপস্থিত থেকে সরাসরি সম্প্রচার করছেন।

অভিযোগ অনুযায়ী, আর্জেন্টিনা ও কেপ ভার্দের ম্যাচ চলাকালে গ্যালারিতে থাকা এক দর্শক স্প্যানিশ ভাষায় আইশোস্পিডকে উদ্দেশ করে বর্ণবাদী মন্তব্য করেন। বিষয়টি বুঝতে পেরে তিনি ওই সমর্থকের দিকে ফিরে জানতে চান কী বলা হয়েছে। পরে ঘটনাটি সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দেয়।

ফিফা তাদের বিবৃতিতে আরও বলেছে, বিশ্বকাপ কেবল ফুটবল প্রতিযোগিতা নয়, এটি ঐক্য, বৈচিত্র্য এবং পারস্পরিক সম্মানের প্রতীক। এসব মূল্যবোধের পরিপন্থী যেকোনো আচরণের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

ফুটবলের সর্বোচ্চ সংস্থাটি পুনর্ব্যক্ত করেছে, বর্ণবাদ ও বৈষম্যের বিরুদ্ধে তাদের অবস্থান সবসময়ই কঠোর থাকবে এবং এ ধরনের ঘটনার ক্ষেত্রে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd