• সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ০৮:০৬ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
হাকালুকি হাওরে মিলছে রুপালি ইলিশ ভুকশিমইলে ঈদে মিলাদুন্নবী মাহফিল: এমপিকে বক্তব্যের সুযোগ না দেওয়ায় সমর্থকদের তীব্র ক্ষোভ খালি ভারত ভারত না করে নিজের দেশের চিন্তা করেন: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ‘রাসূল (সা.)-এর সুশাসন ও জীবন দর্শনই শ্রমজীবী মানুষের মুক্তির পথ’ এক দশকে এমসি কলেজ রিপোর্টার্স ইউনিটি ১৯ সেপ্টেম্বর ঢাকা-রংপুর লংমার্চ সফল করার আহ্বান রাষ্ট্রপ্রতির আগমনে রূপ বদলাচ্ছে সিলেট সম্পত্তি হস্তান্তর বিল কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক: হেফাজতে ইসলাম মাধবপুরে কাভার্ড ভ্যানের সঙ্গে ইউএনওর গাড়ির সংঘর্ষ,আহত ১ তীব্র লোডশেডিংয়ের প্রভাব চা শিল্পে, উৎপাদনে ভাটা সিলেট মহানগর ৩৯নং ওয়ার্ড জামায়াতের জনশক্তি সমাবেশ শায়খে কাতিয়ার সাহেবজাদা মাওলানা ইমদাদুল্লাহ আমিনীর দাফন সম্পন্ন ‘অন্যের স্বাধীনতায় হস্তক্ষেপ বন্ধ করুন’ ব্রিকস সম্মেলনে বার্তা শি জিনপিংয়ের দেশে লোডশেডিং বাড়ছে শেখ হাসিনা বিশ্বসেরা অভিনেত্রী : স্পিকার শিক্ষাপ্রতিষ্ঠানের ফান্ডে নজর সরকারের, অব্যয়িত অর্থ নিতে চায় রাষ্ট্রীয় কোষাগারে সিপিএলে মিরাজের আগুনে বোলিং হাম উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ৮৫৫ দুই ‘উড়ন্ত ক্রেমলিন’ নিয়ে দিল্লিতে পুতিন, কী আছে এতে ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজের কনসার্ট বন্ধের দাবি মাদ্রাসা শিক্ষার্থীদের

ইরানে কেন আকস্মিক হামলা চালাল ইসরায়েল?

Reporter Name / ২৩৬ Time View
Update : শনিবার, ২৮ ফেব্রুয়ারী, ২০২৬

310

রাজধানী তেহরানসহ ইরানের বিভিন্ন শহরে আকস্মিক হামলা চালিয়েছে ইসরায়েল।

শনিবার (২৮ ফেব্রুয়ারি) সকালে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) হঠাৎ করে ইরানে হামলা করে।

ইসরায়েল ঘোষণা দিয়েছে, তারা ইরানে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। এই ঘোষণার পরপরই ইরানের রাজধানী তেহরানের কেন্দ্রস্থলে একাধিক বিস্ফোরণের শব্দ শোনা যায়।

ইরানের আধা সরকারি সংবাদ সংস্থা ফারস জানায়, তেহরানের ইউনিভার্সিটি স্ট্রিট ও জোমহুরি এলাকায় কয়েকটি ক্ষেপণাস্ত্র আঘাত হেনেছে। আলজাজিরার এক সংবাদদাতা জানান, আকাশে ক্ষেপণাস্ত্র উড়তে দেখা গেছে এবং শহরের বিভিন্ন অংশে ধোঁয়া উড়তে দেখা যায়।

ইরানে আকস্মিক হামলার কারণ জানিয়ে ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটজ বলেন, ‘ইসরায়েল রাষ্ট্রের প্রতি হুমকি দূর করার লক্ষ্যে ইরানের বিরুদ্ধে পূর্ব-উদ্দেশ্যমূলক আক্রমণ শুরু করা হয়েছে।’

অন্যদিকে অ্যাসোসিয়েট প্রেস বা এপি জানিয়েছে, তেহরানে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির কার্যালয়ের নিকটবর্তী এলাকায় হামলা চালানো হয়েছে। হামলায় ক্ষয়ক্ষতি বা হতাহতের বিষয়ে তাৎক্ষণিকভাবে বিস্তারিত নিশ্চিত করা যায়নি।

ইসরায়েলে জনসমাবেশে নিষেধাজ্ঞা
এদিন সকাল ৮টা থেকে ইসরায়েলের সামরিক বাহিনীর (আইডিএফ) তাদের নির্দেশিকায় তাৎক্ষণিক পরিবর্তন এনেছে। এক্স হ্যান্ডেলে ঘোষিত আইডিএফের নতুন সিদ্ধান্ত অনুযায়ী, দেশের সব এলাকায় পূর্ণাঙ্গ স্বাভাবিক কার্যক্রম স্থগিত করে কেবল ‘বাধ্যতামূলক কার্যক্রম’ চালু রাখা হবে। অর্থাৎ জরুরি পরিষেবা ও অত্যাবশ্যক ক্ষেত্র ছাড়া অন্য কার্যক্রম বন্ধ থাকবে।

নির্দেশনার মধ্যে রয়েছে অপরিহার্য ক্ষেত্র ব্যতীত সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ, জনসমাবেশে নিষেধাজ্ঞা এবং অধিকাংশ কর্মক্ষেত্রে কার্যক্রম স্থগিত রাখা।

কর্তৃপক্ষ জনগণকে অফিসিয়াল হোম ফ্রন্ট কমান্ড চ্যানেলে প্রকাশিত হালনাগাদ নির্দেশনা অনুসরণ করার আহ্বান জানিয়েছে। জাতীয় জরুরি পোর্টাল ও হোম ফ্রন্ট কমান্ডের অ্যাপে বিস্তারিত নির্দেশিকা আপডেট করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd