• মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ১১:০১ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
সিমেবির ৬ কর্মকর্তা-কর্মচারী কারাগারে ভুয়া তথ্য দিয়ে জার্নাল প্রকাশ করেও হলেন শাবি প্রো-ভিসি মিলাদুন্নবী ও উম্মতের করণীয় সরকারের ব্যর্থতায় প্রতিদিন ১০ জনের বেশি খুন হচ্ছে: ইসলামী আন্দোলন প্রতিশ্রুতি অনুযায়ী সরকারকে সহযোগিতা করছি, কিন্তু এভাবে কতদিন, সম্পাদকদের সঙ্গে মতবিনিময়ে ডা. শফিকুর রহমান মক্কায় ক্ষমতাসীন দলের নেতাদের হোটেল কেনার হিড়িক পড়েছে: আসিফ মাহমুদ জানা গেল বাংলাদেশ-ব্রাজিল ম্যাচের সম্ভাব্য তারিখ মিড-ডে মিলে খাবারের মান নিয়ে কোনো আপস নয়: প্রধানমন্ত্রী সিলেট মহানগর জামায়াতের উলামা বিভাগের গণসংযোগ প্রতিবেশীকে ফাঁসাতে গিয়ে সাড়ে ৩ বছরের মেয়েকে খুন, বাবার মৃত্যুদণ্ড ব্রাজিলের বিরুদ্ধে ম্যাচ: আন্তর্জাতিক সূচি নির্ধারণে ফিফার সঙ্গে কথা বলবে বাফুফে সিলেটে একদিনে সড়কে ঝরল আরও ৩ প্রাণ হাইকোর্টের রায়ে অসঙ্গতি দেখছেন আসামিপক্ষের আইনজীবী শিশির মনির নুসরাত হত্যা: মাদ্রাসার অধ্যক্ষ সিরাজসহ ২ জনের মৃত্যুদণ্ড বহাল খলনায়ক ডনকে ‘ধুরন্ধর’ উল্লেখ করে রিমান্ড চেয়েছে সিআইডি বিশ্বনাথে দাখিল উত্তীর্ণ কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করলো সোনাপুর চ‍্যারিটি গ্রুপ ‘ছাত্রশিবির ছেড়ে যুবশিবির করায় জামায়াত আমার ওপর হামলা চালায়’ বিড়ালের আঁচড়ের পর ‘মিউ মিউ’ করছে শিশু, যা বললেন চিকিৎসক শাল্লায় সংসদ সদস্য নাছির উদ্দীন চৌধুরীকে সংবর্ধনা প্রদান আগামীর বাংলাদেশ হবে ইসলামের বাংলাদেশ: ডা. শফিকুর রহমান

এনসিপির সমাবেশ মঞ্চ প্রস্তুত, খণ্ড খণ্ড মিছিল নিয়ে জড়ো হচ্ছেন নেতাকর্মীরা

Reporter Name / ১৮৯ Time View
Update : রবিবার, ৩ আগস্ট, ২০২৫

148

ঢাকার কেন্দ্রীয় শহীদ মিনারে প্রস্তুত হয়েছে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সমাবেশ মঞ্চ। সমাবেশস্থল কেন্দ্রীয় শহীদ মিনারে আয়োজিত সমাবেশে খণ্ড খণ্ড মিছিল নিয়ে নেতাকর্মীরা যোগ দিচ্ছেন।

আজ রোববার সকাল থেকেই দলের ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণের বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা ব্যানার নিয়ে আসছেন। তাদের হাতে রয়েছে জাতীয় পতাকা, দলীয় পতাকা ও ব্যানার, মাথায় দলীয় ব্যান্ড। তারা দলীয় স্লোগান দেওয়ার পাশাপাশি জুলাই গণঅভ্যুত্থানে জনপ্রিয় হওয়া স্লোগানও দিচ্ছেন।

সমাবেশের কারণে শহীদ মিনার, ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণিত ভবন এবং ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বিভিন্ন এলাকা লোকে লোকারণ্য হয়ে আছে। তবে নেতাকর্মীদের বহনকারী বাসগুলো পুরাতন বাণিজ্য মেলার মাঠে রাখার দলীয় নির্দেশনা থাকলেও গণিত ভবনসহ আশেপাশের এলাকায় অনেকগুলো বাস দেখা গেছে।

আওয়ামী লীগ সরকার পতনে এক দফার ঘোষণার বর্ষপূর্তি ও দেশব্যাপী জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) জুলাই পদযাত্রার আনুষ্ঠানিক পরিসমাপ্তি উপলক্ষে সমাবেশ করছে দলটি।

সমাবেশ থেকে ‘নতুন বাংলাদেশের ইশতেহার’ ঘোষণা দেওয়ার কথা জানিয়েছে এনসিপি। শহীদ মিনারের সামনে নেতাকর্মীদের বসার জন্য বিছানো হয়েছে লাল কার্পেট। শহীদ মিনারের বিভিন্ন স্থানে লাগানো হয়েছে ডিজিটাল পর্দা। জুলাই গণঅভ্যুত্থানের বিভিন্ন ঘটনা সেখানে প্রদর্শন করা হচ্ছে।

গত বছরের ৩ আগস্ট হাজার হাজার সাধারণ মানুষ যেভাবে কেন্দ্রীয় শহীদ মিনারে সমবেত হয়েছিল আজকে তেমন জনসমাবেশ হবে বলে আশা করছে এনসিপি। সমাবেশস্থলে উপস্থিত দলের সদস্য রফিকুল ইসলাম কনক এসব কথা বলেন।

এদিকে সমাবেশস্থল ঘিরে নিরাপত্তা জোরদার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। বেলা ২টার দিকে সেখানে পুলিশের বোমা নিষ্ক্রিয়কারী ইউনিট ও ডগ স্কোয়াডকে টহল দিতে দেখা গেছে।

সমাবেশে বক্তব্য দেবেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম ও দলের কেন্দ্রীয় নেতারা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd