• মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ০৪:৪২ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
যুগপৎ আন্দোলনের শরিকদের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী জুলাই সনদ নিয়ে রাজনৈতিক দলগুলোর ন্যুনতম সমঝোতা প্রয়োজন: রিজভী এক বছরের ওমরাহ ভিসা চালু করল সৌদি আরব পাঁচ বছরে ১৬ শিরোপা: বিশ্ব ফুটবলের অপরাজেয় শক্তি এখন স্পেন ভারতের ইতিহাসে ‘সবচেয়ে বড় আ ন্দো ল নে র’ ডাক সিজেপির হামহামে আ ট কে পড়া শিক্ষার্থীদের উদ্ধার মৌলভীবাজারে দৃষ্টি ফিরে পেলেন ৩ প্রতিবন্ধী মোরগ কিনতে গিয়ে নিখোঁজ যুবক, লাশ মিলল ২ দিন পর ৪৮ ঘণ্টায় ৭ বিভাগে অতি ভারী বর্ষণের আশঙ্কা বিশ্বকাপ তো জিতলেন, এবার কি সেই প্রতিশ্রুতি রাখবেন লামিনে ইয়ামাল? বিশ্বকাপ জিতুক স্পেন, মনেপ্রাণে চায় গাজাবাসী টি-টোয়েন্টি সিরিজ জিতে সফর শেষ করল বাংলাদেশ সিলেটে ছাত্রলীগের মিছিল: ২৬ জনের নামোল্লেখ করে মামলা, আসামি ৫১ নবীগন্জ উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি হলেন এড. সামাদ সিলেটে টানা বৃষ্টির আভাস, সপ্তাহজুড়ে ভারী থেকে অতি ভারী বর্ষণের শঙ্কা তুরস্কে গেলেন সেনাপ্রধান স্পেনের পাসিং বনাম আর্জেন্টিনার ‘মেসি ম্যাজিক’,বিশ্বফুটবলের শ্রেষ্ঠত্বের মুকুট পরার লড়াই শাবিপ্রবিতে ক্যান্টিনের খাবার নিয়ে অভিযোগ করায় শিক্ষার্থীকে ছাত্রদল নেতাদের ‘মারধর’ এটিএম তুরাব স্মৃতি পদক’ পেলেন সাংবাদিক আবদুল কাদের তাপাদার সিলেট জেলা ও মহানগর পরিবহন শ্রমিক ফেডারেশনের প্রস্তুতি সভা অনুষ্ঠিত।

এবার ভোট ডাকাতি হতে দেব না : শফিকুল ইসলাম মাসুদ

Reporter Name / ৩৩৭ Time View
Update : সোমবার, ৯ জুন, ২০২৫

145

জামায়াতে ইসলামীর ঢাকা মহানগরী দক্ষিণের সেক্রেটারি জেনারেল ড. শফিকুল ইসলাম মাসুদ বলেছেন, আমরা এবার ভোট ডাকাতি হতে দেব না। ভোটকেন্দ্রে জালিয়াতি হতে দেব না। আমাদের ভোট কাউকে ছিনিয়ে নিতে দেব না। এই কাজ যারা করবে তাদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলব।

রোববার( ৮ জুন) সকাল ১০টার দিকে বাউফল উপজেলার নাজিরপুর ইউনিয়নের নিমদী লঞ্চঘাটে জেলেদের মাঝে লাইফ জ্যাকেট বিতরণের আগে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

শফিকুল ইসলাম মাসুদ বলেন, আমরা এই সাগরের উত্তাল তরঙ্গমালার বিরুদ্ধে যেমন লড়াই করতে জানি, আমরা অন্যায়ের বিরুদ্ধে এই উত্তাল তরঙ্গমালার লোকেরা আগামী দিনে ভোট ডাকাতদের বিরুদ্ধে লড়াই করতে পারব ইনশাআল্লাহ। আমাদের জীবনের গুরুত্ব ও মূল্য বোঝার জন্যই তো এই দেশে সরকার ব্যবস্থায় কারা কীভাবে দায়িত্ব পালন করবে, এটার জন্য তো আমাদের তিন বছর, পাঁচ বছর পর পর স্থানীয় সরকার নির্বাচনগুলো আসে।

তিনি বলেন, বিগত ১৭ বছর আমাদের এই তরুণ, আমাদের এই যুবকরাসহ বহু মানুষ আছে এখন পর্যন্ত একটা ভোট দেওয়ার সুযোগ পায়নি। সেই ভাইদের কাছে, সেই তরুণ-যুবকদের কানের কাছে যদি কেউ এই কথা পৌঁছায় ভোট টোট কে কী দেবেন ওগুলো বুঝি না, আমরা রেজাল্ট ঘোষণা করে দেব । আমরা দ্ব্যর্থহীন কণ্ঠে এবার ঘোষণা করতে চাই গোটা বাংলাদেশের ৫৬ হাজার বর্গমাইলের কোথায় কী হবে আমরা জানি না, বাউফলের এক ইঞ্চি মাটিতে ভোট নিয়ে কোনো অন্যায় করতে দেওয়া হবে না।

বাউফল উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি মো. রেদোয়ান উল্লাহর সভাপতিত্বে ও সেক্রেটারি মাহমুদুল হাসানের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাউফল উপজেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা ইসাহাক মিয়া, নায়েবে আমির মাওলানা রফিকুল ইসলাম, অ্যাডভোকেট মুনতাসির মুজাহিদ এবং নাজিরপুর ইউনিয়নের আমির রাসেল মাহমুদ প্রমুখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd