• বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০১:৪৭ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
এখনো পুড়ছে সিলেট, যেমন থাকবে বুধবারের আবহাওয়া হাসপাতালে নেয়ার সময়ও হামলাকারীরা থামেনি: নাসীরুদ্দীন পাটওয়ারী কাটছে না মোদির ‘তেলাপোকা’ ভয়! টানা চার দিন বৃষ্টির পূর্বাভাস দিল আবহাওয়া অধিদপ্তর আসি আসি বলে শেখ হাসিনার আর আসা হবে না: হাসনাত আব্দুল্লাহ লাইসেন্স ফিরে পেলো আদ্-দ্বীন হাসপাতাল সিলেটে ফুটবল ম্যাচ শেষে বাড়ি ফেরার পথে ছুরিকাঘাতে কিশোর নিহত মৃত্যুর গুজব ছড়িয়ে রাজনৈতিক অপপ্রচার চলছে: এমপি নাছির চৌধুরী কক্ষে ডেকে নিয়ে শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগ, আটক মাদ্রাসা শিক্ষক সিলেটে ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি ৩ ডেঙ্গু রোগী শেখ হাসিনাসহ ৪১ জনের বিরুদ্ধে চার্জ দাখিল এসএসসি ও সমমানের ফল প্রকাশ ১০ আগস্ট হাসপাতালে স্বামীর ছুরিকাঘাতে স্ত্রীর মৃত্যু সিলেট নগরীর যেসব বাসা-বাড়ির মালিককে তিন মাসের আল্টিমেটাম দিল সিসিক সিলেটে চুরি-ছিনতাই হওয়া ৪৪ মোবাইল ফোন উদ্ধার করল পুলিশ শিক্ষিকা বিউটি পালের সাথে সংহতি, গানের ভিডিওতে সয়লাব ফেসবুক ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ৪৫৮ ২০২৬-২৭ অর্থবছরে রপ্তানির লক্ষ্যমাত্রা ৬৩ দশমিক ৪০ বিলিয়ন ডলার: বাণিজ্যমন্ত্রী কঙ্গোয় ‘দাবানলের’ মতো ছড়াচ্ছে ইবোলা ভাইরাস, মৃত্যু ১৩০০ ছাড়াল ফয়জুল করীম ঢুকলেন, অনুসারীরা রইলেন বাইরে; ফটকেই আদায় করলেন নামাজ

কাটছে না মোদির ‘তেলাপোকা’ ভয়!

Reporter Name / ১৬ Time View
Update : মঙ্গলবার, ২৮ জুলাই, ২০২৬

20

শিক্ষামন্ত্রীর পদত্যাগের পর আন্দোলন সাময়িকভাবে স্থগিত করেছিল ‘ককরোচ জনতা পার্টি’ (সিজেপি)। তবে সরকারের সঙ্গে হওয়া সমঝোতার শর্ত বাস্তবায়ন না হওয়ার অভিযোগ তুলে আবারও কর্মসূচিতে ফেরার ঘোষণা দিয়েছে সংগঠনটি।

তাদের দাবি, প্রতিশ্রুতি অনুযায়ী পদক্ষেপ না নিয়ে উল্টো বিভিন্ন রাজ্যে শিক্ষার্থী ও আন্দোলনের সঙ্গে যুক্ত ব্যক্তিদের বিরুদ্ধে পুলিশি অভিযান চালানো হচ্ছে।

সিজেপির পক্ষ থেকে বলা হয়েছে, দিল্লির যন্তর মন্তরে টানা ৩৭ দিনের অবস্থান কর্মসূচি সরকারের আশ্বাসের ভিত্তিতে স্থগিত করা হয়েছিল। কিন্তু চুক্তি অনুযায়ী প্রশ্নফাঁসের অভিযোগে অভিযুক্তদের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা নেওয়ার পরিবর্তে বিহার ও পশ্চিমবঙ্গসহ কয়েকটি রাজ্যে বহু শিক্ষার্থীকে গ্রেপ্তার করা হয়েছে। একই সঙ্গে দিল্লিসহ বিভিন্ন স্থানে সংগঠনের স্বেচ্ছাসেবকদের নজরদারি ও হয়রানির অভিযোগও তুলেছে তারা।

সংগঠনের মুখপাত্র আশুতোষ রঙ্কা বলেন, আন্দোলনের সঙ্গে সংশ্লিষ্টদের বিরুদ্ধে দায়ের করা সব এফআইআর প্রত্যাহার এবং আটক শিক্ষার্থীদের নিঃশর্ত মুক্তি দিতে হবে। পাশাপাশি সরকারের সঙ্গে হওয়া সমঝোতার লিখিত কপিও মঙ্গলবারের মধ্যে প্রকাশ করার দাবি জানিয়েছেন তিনি। নির্ধারিত সময়ের মধ্যে এসব দাবি পূরণ না হলে আবারও আন্দোলনে নামার ঘোষণা দিয়েছে সংগঠনটি।

গত শনিবার সংবিধান ক্লাবে সরকারের প্রতিনিধিদের সঙ্গে তৃতীয় দফার বৈঠকের পর সিজেপি জানিয়েছিল, এনইইটি পরীক্ষার্থীদের আত্মহত্যার ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর জন্য ক্ষতিপূরণের বিষয়ে কেন্দ্র নীতিগতভাবে সম্মত হয়েছে। আন্দোলনকারীদের বিরুদ্ধে দায়ের করা মামলাগুলো প্রত্যাহারের আশ্বাসও দেওয়া হয়েছিল বলে দাবি করে সংগঠনটি।

তবে সাম্প্রতিক গ্রেপ্তার ও পুলিশি তৎপরতার পর সেই সমঝোতা নিয়ে নতুন করে প্রশ্ন দেখা দিয়েছে। ফলে আন্দোলন স্থগিত থাকলেও পরিস্থিতি আবারও উত্তপ্ত হয়ে ওঠার আশঙ্কা তৈরি হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd