• বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০২:১১ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
আজ এসএসসি পরীক্ষায় বসছে সাড়ে ১৮ লাখের বেশি পরীক্ষার্থী এসএসসি পরীক্ষা কেন্দ্রজুড়ে এসএমপি’র নির্দেশনা শেষ দিকে মন্ত্রীরাও হাসিনার কাছাকাছি যেতে পারতেন না : টাইম টিভিকে ড. মোমেন জুড়ীতে প্রধানশিক্ষক নিখোঁজ,মোটরসাইকেল ও জামা কাপড় উদ্ধার হাম-রুবেলা টিকাদান জোরদার করেছে সরকার: বাণিজ্যমন্ত্রী খাল খননের ফলে কৃষকরা অর্থনৈতিকভাবে লাভবান হবেন: শ্রমমন্ত্রী চৌহাট্রায় পরিত্যক্ত হাসপাতাল চালুর আশ্বাস বাণিজ্যমন্ত্রীর জৈন্তাপুরে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন উদ্বোধন করলেন শ্রমমন্ত্রী সুনামগঞ্জে বজ্রপাতে প্রাণ গেল ৫ কৃষকের এসএসসি পরীক্ষায় ‘সাইলেন্ট এক্সপেল’ সংক্রান্ত অনুচ্ছেদ বাতিল ‎ বর্তমান যুগে কসমের কাফফারা কিভাবে আদায় করতে হয়? ৪ চমক নিয়ে বাংলাদেশ সফরের দল ঘোষণা পাকিস্তানের বিশ্বকাপের আগে যুক্তরাষ্ট্রে ১২ গুণ বেড়ে গেল যাতায়াত খরচ সিলেটে বিদ্যুৎ সং ক ট, বিপাকে ১২ লাখ গ্রাহক ‘ছায়া মন্ত্রিসভা’ গঠন করছে জামায়াতে ইসলামী সৌদি আরবে পৌঁছেছে প্রথম হজ ফ্লাইট এবারও হরমুজ পার হতে পারল না ‘বাংলার জয়যাত্রা’ শিশু হাসপাতাল ও পেট্রোল পাম্প পরিদর্শন করলেন জামায়াত আমির জরুরি ভিত্তিতে ব্যবস্থা নেওয়ায় হামের পরিস্থিতি কিছুটা নিয়ন্ত্রণে: প্রধানমন্ত্রী ৩০ দিন ধরে ডাবের পানি পান করলে শরীরে যা ঘটে

কুয়েতে কয়েকটি মার্কিন যুদ্ধবিমান বিধ্বস্ত

Reporter Name / ১০৩ Time View
Update : সোমবার, ২ মার্চ, ২০২৬

147

কুয়েতের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, দেশটিতে বেশ কয়েকটি মার্কিন যুদ্ধবিমান বিধ্বস্ত হয়েছে। সমস্ত ক্রু বেঁচে আছেন বলে জানিয়েছে মন্ত্রণালয়টি।

সোমবার (২ মার্চ) এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে সংবাদমাধ্যম আলজাজিরা।

কুয়েতি কর্তৃপক্ষ তাৎক্ষণিকভাবে অনুসন্ধান ও উদ্ধার অভিযান শুরু করে সমস্ত ক্রুকে সরিয়ে চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে যায়। তাদের অবস্থা স্থিতিশীল বলে জানিয়েছে কর্তৃপক্ষ। কুয়েতি কর্তৃপক্ষ যুক্তরাষ্ট্রের সঙ্গে সমন্বয় করে দুর্ঘটনার কারণ অনুসন্ধানে তদন্ত কার্যক্রম চালিয়ে যাচ্ছে।

 

এর আগে কুয়েতের আকাশে যুক্তরাষ্ট্রের এফ-১৫ যুদ্ধবিমান বিধ্বস্ত হওয়ার ভিডিওচিত্র দেখা গেছে সামাজিক যোগাযোগমাধ্যমে। স্থানীয় সময় সোমবার সকালের দিকে এ ঘটনা ঘটে।

সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডের এক প্রতিবেদনে বলা হয়েছে, মার্কিন-ইরান যুদ্ধের তৃতীয় দিনে মধ্যপ্রাচ্যজুড়ে হামলা চলার মধ্যেই এই ঘটনা ঘটল। বিমানটির পাইলট নিরাপদ আছেন বলে ধারণা করা হচ্ছে।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একিটি ভিডিওতে দেখা গেছে, আকাশে উড়ন্ত অবস্থায় ইরানের হামলায় মার্কিন যুদ্ধবিমানটিতে আগুন লেগে যায়। বিমানটি পুরোপুরি বিধ্বস্ত হওয়ার আগেই পাইলট ইজেক্ট করতে (প্যারাসুট নিয়ে বেরিয়ে আসা) সক্ষম হন। পরে একটি গাড়ির ভেতর তাকে আশ্রয় দেওয়া হয়েছে।

তবে ভিডিওতে ধরা পড়া এই বিমান বিধ্বস্তের কারণ এখনও অস্পষ্ট বলে জানিয়েছে সংবাদমাধ্যমটি।

প্রাথমিক প্রতিবেদন অনুযায়ী, যদ্ধবিমানটি সম্ভবত ‘ফ্রেন্ডলি ফায়ার’-এর (নিজ বাহিনীর হামলা) শিকার হয়েছে; অর্থাৎ একটি প্যাট্রিয়ট এয়ার ডিফেন্স ব্যাটারি থেকে সেটিকে লক্ষ্যবস্তু করা হয়েছিল।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd