• বুধবার, ১১ ফেব্রুয়ারী ২০২৬, ১০:১৮ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
সিলেট-৬ আসন: বিএনপির বড় চ্যালেঞ্জ কেন্দ্রে ভোটার আনা শরীয়তপুরে জামায়াতের নির্বাচনী কার্যালয় থেকে ৭ লাখ টাকা উদ্ধার, পোলিং কর্মকর্তার কারাদণ্ড ভোট কেনাবেচার অভিযোগের প্রমাণ পেলে কঠোর ব্যবস্থা: ইসি যাদের পরাজয় নিশ্চিত, তারাই ভোট বানচালের চেষ্টা করছে ঝিনাইদহে দাঁড়িপাল্লার এজেন্ট স্বাক্ষরিত ২৩ রেজাল্ট শিট জব্দ বরগুনায় ছাত্রদল নেতার মোটরসাইকেলে আগুন সংখ্যালঘুদের বাড়িতে আগুন দেওয়ার অভিযোগ জামায়াতের বিরুদ্ধে ভোট কেনার অভিযোগে ধাওয়া খেলেন জামায়াত নেতা, আরেকজন আটক কুমিল্লায় জামায়াত নেতার মৎস্য প্রজেক্ট থেকে ককটেল তৈরির সরঞ্জাম উদ্ধার সূত্রাপুরে ভোট কেনার সময় জামায়াতের নায়েবে আমির আটক বিএনপির প্রার্থী এ্যানি চৌধুরীর গাড়ি থেকে ১৫ লাখ টাকা উদ্ধার, সহকারী আটক সিলেটে ২৯৪ কেন্দ্রে কড়া নজরদারি, নেই আশঙ্কা: এসএমপি টাকাসহ জামায়াত নেতা আটক ‘গভীর ষড়যন্ত্রের অংশ’: দেলাওয়ার হবিগঞ্জে পোস্টাল ভোট দিয়েছেন ৮ হাজার ৫৫১ জন নির্বাচনের আগে পুলিশের ২ ডিআইজিসহ ৪ কর্মকর্তাকে বদলি সিলেটের কোন কেন্দ্রে আপনার ভোট? কমলগঞ্জে চা বাগান থেকে হাত-পা বাঁধা যুবকের লাশ উদ্ধার যারা নির্বাচন ব্যাহত করতে চায়, তাদের জন্য ঝুঁকি আছে: র‍্যাব মহাপরিচালক তারেক রহমানকে সমর্থন জানিয়ে ৪ স্বতন্ত্র প্রার্থীর নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দেশে পৌঁছেছে ৪ লাখ ৯১ হাজার ৬১৫ পোস্টাল ব্যালট

কোনো প্রার্থীকে সবুজ সংকেত দেয়নি বিএনপি

Reporter Name / ১৯০ Time View
Update : মঙ্গলবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৫

48

আসন্ন জাতীয় সংসদ সংসদ নির্বাচনে বিএনপির মনোনয়ন নিয়ে কাউকেই সবুজ সংকেত দেওয়া হয়নি বলে জানিয়েছেন দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেছেন, ‘দলীয় প্রার্থী চূড়ান্ত হবে পার্লামেন্টারি বোর্ডে।’

মঙ্গলবার নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক জরুরি সংবাদ সম্মেলনে বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত সংবাদের প্রতি দৃষ্টি আকর্ষণ করে তিনি এ কথা জানান।

রিজভী বলেন, ‘কোনো নির্বাচনী এলাকায় কোনো প্রার্থীকে গ্রিন সিগন্যল বা সবুজ সংকেত দেওয়া হয়নি। প্রত্যাশীদের মধ্যে দলীয় নানা কার্যক্রমে যার পারফরমেন্স ভালো তাকেই প্রার্থী হিসেবে মনোনীত করা হবে। বিএনপির মনোনয়ন দেওয়া হয় তার নিজস্ব গঠনতান্ত্রিক উপায়ে, কোনো সবুজ সংকেতের মাধ্যমে নয়।’

তিনি বলেন, ‘জাতীয় সংসদ নির্বাচন কিংবা যেকোনো নির্বাচনে দলের প্রার্থী মনোনয়নের দায়িত্ব পার্লামেন্টারি বোর্ড পালন করে এবং এ ব্যাপারে বোর্ডের সিদ্ধান্ত চূড়ান্ত বলে গণ্য হয়। আমাদের পার্লামেন্টারি বোর্ড আপনারা জানেন যে স্ট্যান্ডিং কমিটি যেটা সেটাই পার্লামেন্টারি বোর্ড, সভাপতিত্ব করেন চেয়ারম্যান।সুতরাং তফসিল ঘোষণার পরেই দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তথা বিএনপির কেন্দ্র থেকে ঘোষণা ব্যতীত এখন পত্রপত্রিকায় প্রকাশিত কোনো মন-গড়া সংবাদে বিভ্রান্ত না হওয়ার জন্য সারাদেশের নেতাকর্মীদের প্রতি আহ্বান জানাচ্ছি।’

এ সময় সবুজ সংকেত নয়, দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান প্রতিটি এলাকায় ঐক্যবদ্ধভাবে কাজ করার সুনির্দিষ্ট ও যথাযথ নির্দেশনা দিচ্ছেন বলে জানান বিএনপির এই নেতা।

তিনি বলেন, ‘তারেক রহমান ভার্চুয়ালি যেসব এলাকায় কথা বলছেন সেখানেও তার বক্তব্যে তিনি এ কথাটি বলছেন বা ঢাকায় এসে যারা কথা বলছেন যারা মনোনয়নপ্রত্যাশী হতে চান বা দলের কর্মী যারা আছেন, বিভিন্ন পদে যারা দায়িত্ব পালন করছেন তাদের প্রত্যেকেই তিনি এই নির্দেশনা দিয়েছেন… আপনারা সবাই ঐক্যবদ্ধ থেকে কাজ করবেন…দল যাকে মনোনয়ন দেবে তার জন্য সকলে আপনারা কাজ করবেন।’

‘কিন্তু এখনই কোনো মনোনয়ন দিয়ে দেওয়া হয়নি, যেটা আমরা বিভিন্ন পত্রপত্রিকায় দেখতে পাচ্ছি। তালিকা ঘোষণা করা হয়েছে… এই সম্ভাব্য হতে পারেন… এই ধরনের বিষয়গুলো আমরা দেখছি’, যোগ করেন রিজভী।

তিনি বলেন, ‘ভারপ্রাপ্ত চেয়ারম্যান তাগিদ দিচ্ছেন অর্থাৎ বিএনপির নেতাকর্মীদের নিজেদের মধ্যে ঐক্যবদ্ধ থাকতে হবে। তিনি বলেছেন, আমাদের ইস্পাত কঠিন ঐক্য ধরে রাখতে হবে, আমাদের প্রত্যেক প্রত্যেককে গণসম্পৃক্ত কাজে সংশ্লিষ্ট থাকতে হবে। জনগণ বিরক্ত হয় এমন কোনো কাজে দলের নেতাকর্মীরা কখনোই লিপ্ত থাকবে না, জড়িত থাকবে না। তাহলে অবশ্যই জনগণের রায় ধানের শীষের পক্ষেই আসবে।’

তিনি আরও বলেন, ‘ভারপ্রাপ্ত চেয়ারম্যান নেতাকর্মীদেরকে সারাদেশে ডোর টু ডোর গিয়ে আগামী দিনে জনগণের মুক্তির সনদ ৩১ দফা তুলে ধরার পরামর্শ দিচ্ছেন, দিয়ে যাচ্ছেন এবং আমাদের নেতাকর্মীরা বা বিভিন্ন ইউনিট জেলা পর্যায় থেকে বা থানা পর্যায় থেকে কেন্দ্র পর্যন্ত প্রত্যেকে এ ব্যাপারে অত্যন্ত নিবিড় আন্তরিকতায় তারা কাজ করেছেন… অফিস, আদালত, স্কুল, কলেজ, রাস্তাঘাটে মানুষকে ৩১ দফার লিফলেট বিতরণ করেছেন এবং ব্যক্তিগতভাবে কেউ জানতে চাইলে একেবারে বিস্তারিতভাবে তাদেরকে জানিয়েছেন, বলছেন ব্যাখ্যাসহ।’

তারেক রহমান মনোনয়ন প্রত্যাশীদের ঐক্য সুদৃঢ় করার এবং আরও জনবান্ধব হওয়ার নির্দেশ দিয়েছেন উল্লেখ করে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব বলেন, ‘তিনি বারবার একটি কথা বলেন যা আমরা মনে প্রাণে বিশ্বাস করি, সেটি হলো জনগণই বিএনপির সব রাজনৈতিক ক্ষমতার উৎস। জনগণ আমাদের সঙ্গে থাকলে কোনো প্রোপাগান্ডায় বিএনপি থেকে জনগণকে বিচ্ছিন্ন করতে পারবে না ইনশাআল্লাহ।’

‘সারাদেশে বিএনপির সর্বস্তরের নেতাকর্মী, শুভার্থী ও শুভাকাঙ্ক্ষীদের প্রতি তারেক রহমানের আহ্বান …জনগণের ভালোবাসায় থাকুন, জনগণকে ভালোবাসায় রাখুন’, যোগ করেন রিজভী।

তিনি বলেন, ‘অন্তর্বর্তীকালীন সরকার যখন জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠার পথে এগিয়ে যাচ্ছে তখন গভীর ষড়যন্ত্রের বীজ বুনতে শুরু করেছে কুচক্রি মহল নানা অপতথ্য প্রচার করে। ইতমধ্যে তারা নানা বয়ান তৈরি করে জনগণ বিভ্রান্তি সৃষ্টির জন্য একের পর এক বহুমুখী অশুভ তৎপরতা চালিয়ে যাচ্ছে। যারা মিথ্যাচার করে বিএনপিকে নানা তকমা লাগানোর অপচেষ্টা করছে, তারাই কিছু গণমাধ্যমকে ব্যবহার করে বিএনপির নামে অসত্য সংবাদ পরিবেশন করছে বা করানো হচ্ছে।’

তিনি আরও বলেন, ‘জনগণ অবলোকন করছে যে গণহত্যাকারী নিষিদ্ধ সংগঠন ফ্যাসিস্ট আওয়ামী লীগকে পুনর্বাসন করার গোপন মিশনে নেমেছে একটি চক্র। বিনিময়ে তারা পতিতদের সহযোগিতা নিয়ে রাজনৈতিক উদ্দেশ্য হাসিল করার স্বপ্নে বিভোর। আমরা উদ্বেগের সঙ্গে লক্ষ্য করছি, যে সম্প্রতি কিছু পত্রপত্রিকা, গণমাধ্যম এবং সোশ্যাল মিডিয়ায় বিএনপির মনোনয়নের কথিত তালিকা নামধাম প্রকাশ করে দলের নেতাকর্মীদের মধ্যে বিভ্রান্তি, অসন্তোষ এবং বিশৃঙ্খলা উসকে দেওয়ার ষড়যন্ত্র করছে। অনুমিত হচ্ছে, বিএনপিতে বিভেদ বিসম্ভার, সৃজনের অশুভ অভিপ্রায় নিয়ে কতিপয় মিডিয়া যথেচ্ছভাবে মিথ্যা অপপ্রচার প্রপাগান্ডায় লিপ্ত হয়েছে।’

রিজভী বলেন, ‘আমরা স্পষ্ট করে বলতে চাই বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের জন্য সর্বাত্মক প্রস্তুতি গ্রহণ করেছে। উপযুক্ত সময়েই দলের নির্ধারিত যে প্রক্রিয়া যে সিস্টেমে যাচাই-বাছাই করে মনোনয়ন দেওয়া হয়, সেই যাচাই-বাছাই করে যোগ্য ও সর্বোপরি জনগণের কাছে গ্রহণযোগ্য জনপ্রিয় ব্যক্তিকেই বেছে নিয়ে তাদের নাম প্রকাশ করা হবে।’

সংবাদ সম্মেলনে বিএনপির যুগ্ম মহাসচিব হাবিব উন নবী খান সোহেল, আবদুস সালাম আজাদ, সহ দপ্তর সম্পাদক তাইফুল ইসলাম টিপু, আবদুস সাত্তার পাটোয়ারি প্রমূখ নেতারা ছিলেন।

 

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd