• রবিবার, ২৮ জুন ২০২৬, ০৩:০৪ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
সাঁতরে স্কুলে যাতায়াত করা শিক্ষার্থীরা পেল নৌকা সিলেটে আওয়ামী সন্ত্রাসীদের এক ইঞ্চি জায়গাও ছাড়া হবে না জামায়াতের সর্বস্তরের জনশক্তিকে সর্বদা জনগণের পাশে দাঁড়াতে হবে-ড. নূরুল ইসলাম বাবুল ভেনেজুয়েলায় নিহতের সংখ্যা বেড়ে ৫৮৯, হাসপাতালে সরঞ্জাম সংকট দেম্বেলের হ্যাট্রিক, নরওয়েকে ৪-১ গোলে হারাল ফ্রান্স সীমান্তে বাংলাদেশী হত্যার বিচারে ভারতকে আন্তর্জাতিক আদালতের মুখোমুখি করতে হবে আন্তর্জাতিক মাদকবিরোধী দিবসে সিলেটে ছাত্রশিবিরের মানববন্ধন ঋণ খেলাপির কারণে ব্যাংকিং খাত সম্পূর্ণ বেহাল: রেজা কিবরিয়া হামে শিশু মৃত্যুর দায়ে স্বাস্থ্যমন্ত্রীর পদত্যাগ দাবি সেলিম উদ্দিনের রাউন্ড অব থার্টি টু: ব্রাজিলের সামনে জাপানি চ্যালেঞ্জ বেইজিংয়ে প্রধানমন্ত্রীকে লাল গালিচা সংবর্ধনা এই বাজেট অপরিকল্পিত, অস্বচ্ছ ও বাস্তবায়ন অযোগ্য: নাজিবুর রহমান নেইমারের জন্য প্রস্তুত বিশেষ বুট, নকশায় ‘ফিনিক্স’এর বার্তা স্কটল্যান্ডের বিপক্ষে ব্রাজিলের শুরুর একাদশে নেই নেইমার সিলেটে শিশু ফাহিমা হত্যা মামলার প্রধান আসামিকে আদালতে গণপিটুনি তালতলায় ডিবির অভিযানে অবাঞ্ছিত ছয় নারীপুরুষ আটক ২৪ ঘণ্টায় হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু ডেঙ্গুতে ২ জনের মৃত্যু, হাসপাতালে ১৫৭ চীনে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান অবসরের ঘোষণা থেকে বিশ্বকাপের শিখরে

ক্যাম্পাস অস্থিতিশীলের চেষ্টা হলে তাদের পরিণতি শেখ হাসিনার থেকেও খারাপ হবে: সাদিক কায়েম

Reporter Name / ১৫৬ Time View
Update : মঙ্গলবার, ৯ সেপ্টেম্বর, ২০২৫

114

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে ছাত্রশিবির সমর্থিত প্যানেলের ‘ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট’ ভিপি (সহ-সভাপতি) পদপ্রার্থী সাদিক কায়েম নির্বাচনকে নিয়ে বিভিন্ন ধরনের ষড়যন্ত্র ও চক্রান্ত হচ্ছে বলে অভিযোগ তুলেছেন। নির্বাচন বানচালের যেকোনো প্রচেষ্টা শিক্ষার্থীরা ঐক্যবদ্ধ হয়ে রুখে দিবে বলেও এসময় হুঁশিয়ারি দেন তিনি।

মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) বিকেল ৪টায় ভোটগ্রহণ শেষে সন্ধ্যা সাতটার দিকে সংবাদ সম্মেলনে আসে শিবির–সমর্থিত প্যানেলের পদপ্রার্থীরা। তখন তিনি এসব কথা বলেন। এতে নানা অভিযোগ করা হয়। ছাত্রদলের দিকেই এসময় বেশি অভিযোগের তীর ছোড়া হয়।

ইউল্যাব কেন্দ্রে আড়াই ঘণ্টা ধরে পোলিং এজেন্ট এবং অবজার্বারদের ঢুকতে দেয়া হয়নি এমন অভিযোগ তুলে সাদিক বলেন, একুশে হল ও টিএসসি কেন্দ্রেও ভোট সংশ্লিষ্টদের কিছু কারচুপির খবর পাওয়া গেছে। যারা এই নির্বাচনকে প্রশ্নবিদ্ধ ও বানচালের চেষ্টা করছে তাদেরকে দ্রুত গ্রেফতার করতে হবে।

ডাকসুতে সুষ্ঠু নির্বাচন শহীদদের আকাঙ্খা জানিয়ে তিনি সকল পক্ষকে দায়িত্বশীল আচারণের আহ্বান জানান। বিভিন্ন দলের লোকজন ক্যাম্পাসের আশপাশে জড়ো হচ্ছে জানিয়ে হুঁশিয়ারি দিয়ে বলেন, ক্যাম্পাস অস্থিতিশীল করার চেষ্টা করা হলে তাদের পরিণতি শেখ হাসিনার থেকেও খারাপ হবে। এসময় ভিসির সঙ্গে ছাত্রদলের ঢাবি ইউনিটের সভাপতির বাজে ব্যবহারের সমালোচনাও করেন তিনি।

শিক্ষার্থীরা যাকে নির্বাচিত করবেন তাদের সাথেই মিলেমিশে কাজ করবেন বলে জানান সাদিক কায়েম। এখন পর্যন্ত ভোট ঘিরে যতো অভিযোগ উঠেছে সেগুলোর সুষ্ঠু তদন্তের দাবিও তোলেন তিনি।

নিজের বিরুদ্ধে আসা অভিযোগের বিষয়ে ভিপি পদপ্রার্থী সাদিক বলেন, আমি মূলত ওই কেন্দ্রে গিয়েছিলাম অভিযোগ জানানোর জন্য। ওই সময়ে রিটার্নিং কর্মকর্তারা চলে যাচ্ছিলো এটাই মূল কনসার্নে ছিল। তাছাড়া একই সময়ে আমার সাথে অন্যান্য দলের প্রার্থীরাও কেন্দ্রে প্রবেশ করেছিল। এসময় নির্দিষ্ট একটি কেন্দ্রের সাদা দলের এক শিক্ষকের সমালোচনাও করেন তিনি। অভিযোগ তোলেন, তিনি সুযোগ নিতে চেয়েছিলেন।

এসময় একই প্যানেলের জিএস (সাধারণ সম্পাদক) ফরহাদ বলেন, ডাকসু নির্বাচন শিক্ষার্থীদের জন্য। এখানে জাতীয় রাজনৈতিক দল নিয়ে মহড়া লজ্জাজনক।

তিনি আরও বলেন, নির্বাচনকে ঘিরে সব জায়গায় নির্দিষ্ট দলের লোকজনকে দেখা যাচ্ছে। বিভিন্ন জায়গায় ব্যর্থ হয়ে তারা এখন নানান ধরনের নাটক মঞ্চস্থ করার চেষ্টা করছে। তবে ‘ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের’ বিরুদ্ধে তোলা যেকোনো অভিযোগ প্রমাণিত হলে শাস্তি মাথা পেতে নেয়া হবে।

এসময় শিক্ষকদের প্রতি ছাত্রদলের আচারণের প্রতিবাদও করেন ফরহাদ। অভিযোগ তোলেন, কেন্দ্রের বাইরে এলএডি স্ক্রিন, ভেতরে নির্দিষ্ট দলের পোলিং এজেন্ট থাকা সত্ত্বেও ছাত্রদলের প্রার্থীরা জোর করে এখনও ভোট কেন্দ্রে ঢুকবার চেষ্টা করছে। এভাবে মব সৃষ্টি শিক্ষার্থীরা ভালোভাবে নেবে না। শিক্ষার্থীদের পালস বুঝতে হবে, তাদের সিদ্ধান্তকে সন্মান দিতে হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd