• মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ০৪:৩২ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
যুগপৎ আন্দোলনের শরিকদের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী জুলাই সনদ নিয়ে রাজনৈতিক দলগুলোর ন্যুনতম সমঝোতা প্রয়োজন: রিজভী এক বছরের ওমরাহ ভিসা চালু করল সৌদি আরব পাঁচ বছরে ১৬ শিরোপা: বিশ্ব ফুটবলের অপরাজেয় শক্তি এখন স্পেন ভারতের ইতিহাসে ‘সবচেয়ে বড় আ ন্দো ল নে র’ ডাক সিজেপির হামহামে আ ট কে পড়া শিক্ষার্থীদের উদ্ধার মৌলভীবাজারে দৃষ্টি ফিরে পেলেন ৩ প্রতিবন্ধী মোরগ কিনতে গিয়ে নিখোঁজ যুবক, লাশ মিলল ২ দিন পর ৪৮ ঘণ্টায় ৭ বিভাগে অতি ভারী বর্ষণের আশঙ্কা বিশ্বকাপ তো জিতলেন, এবার কি সেই প্রতিশ্রুতি রাখবেন লামিনে ইয়ামাল? বিশ্বকাপ জিতুক স্পেন, মনেপ্রাণে চায় গাজাবাসী টি-টোয়েন্টি সিরিজ জিতে সফর শেষ করল বাংলাদেশ সিলেটে ছাত্রলীগের মিছিল: ২৬ জনের নামোল্লেখ করে মামলা, আসামি ৫১ নবীগন্জ উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি হলেন এড. সামাদ সিলেটে টানা বৃষ্টির আভাস, সপ্তাহজুড়ে ভারী থেকে অতি ভারী বর্ষণের শঙ্কা তুরস্কে গেলেন সেনাপ্রধান স্পেনের পাসিং বনাম আর্জেন্টিনার ‘মেসি ম্যাজিক’,বিশ্বফুটবলের শ্রেষ্ঠত্বের মুকুট পরার লড়াই শাবিপ্রবিতে ক্যান্টিনের খাবার নিয়ে অভিযোগ করায় শিক্ষার্থীকে ছাত্রদল নেতাদের ‘মারধর’ এটিএম তুরাব স্মৃতি পদক’ পেলেন সাংবাদিক আবদুল কাদের তাপাদার সিলেট জেলা ও মহানগর পরিবহন শ্রমিক ফেডারেশনের প্রস্তুতি সভা অনুষ্ঠিত।

গায়ে হলুদের অনুষ্ঠানে বরের মৃত্যু

Reporter Name / ১৯০ Time View
Update : শনিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৫

111

চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলায় গায়ে হলুদের অনুষ্ঠানে হৃদরোগে আক্রান্ত হয়ে বরের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) উপজেলার দ্বাদশগ্রাম ইউনিয়নের কাপাইকাপ গ্রামের মিজি বাড়িতে এই ঘটনা ঘটে। মৃত রনি মিজি ওই এলাকার বিল্লাল মিজির ছোট ছেলে।

পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার দুপুরে পাশের উপজেলা শাহরাস্তির এক কনের সঙ্গে রনির বিয়ে হওয়ার কথা ছিল। আনুষ্ঠানিকভাবে বিয়ের সব আয়োজন সম্পন্ন করা হয়েছিল। বৃহস্পতিবার রাতে গায়ে হলুদের আয়োজন চলছিল। এ সময় হঠাৎ অসুস্থ হয়ে পড়েন রনি। তার নাক-মুখ দিয়ে রক্ত বের হতে থাকে। পরে তাকে চাঁদপুর সদর হাসপাতালে নেয়ার পথে মহামায়া বাজার এলাকায় তার মৃত্যু হয়।

প্রতিবেশী নাঈমা আক্তার জানান, হঠাৎ তিনি অসুস্থ হয়ে পড়েন। সবাই প্রথমে ভেবেছিল কিছু হয়নি। কিন্তু হাসপাতালে নেয়ার আগেই সব শেষ হয়ে যায়।

পরিবার জানায়, তিন ভাইবোনের মধ্যে রনি ছিলেন সবার ছোট। পড়ালেখার সময় শাহরাস্তি উপজেলার ওই কনের সঙ্গে তার প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। প্রথমে পরিবার রাজি না থাকলেও পরে সম্মত হয় এবং বিয়ের দিন ধার্য হয় শুক্রবার দুপুরে।

দ্বাদশগ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু তাহের প্রধানীয়া বলেন, রনির মৃত্যুতে পুরো এলাকায় শোক নেমে এসেছে। জানাজায় অসংখ্য মানুষ অংশ নিয়েছেন।

শুক্রবার জুমার নামাজের পর জানাজা শেষে রনিকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।

এদিকে, বরের মৃত্যুর খবর শুনে অসুস্থ হয়ে পড়েছেন কনে। তাকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। একইসঙ্গে প্রবাসে অবস্থানরত কনের বাবাও ছেলের মৃত্যু সংবাদ শুনে অসুস্থ হয়ে পড়েছেন এবং তিনি সেখানেই চিকিৎসাধীন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd