• রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০৬:০৪ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
সিলেট মহানগর ৩৯নং ওয়ার্ড জামায়াতের জনশক্তি সমাবেশ শায়খে কাতিয়ার সাহেবজাদা মাওলানা ইমদাদুল্লাহ আমিনীর দাফন সম্পন্ন ‘অন্যের স্বাধীনতায় হস্তক্ষেপ বন্ধ করুন’ ব্রিকস সম্মেলনে বার্তা শি জিনপিংয়ের দেশে লোডশেডিং বাড়ছে শেখ হাসিনা বিশ্বসেরা অভিনেত্রী : স্পিকার শিক্ষাপ্রতিষ্ঠানের ফান্ডে নজর সরকারের, অব্যয়িত অর্থ নিতে চায় রাষ্ট্রীয় কোষাগারে সিপিএলে মিরাজের আগুনে বোলিং হাম উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ৮৫৫ দুই ‘উড়ন্ত ক্রেমলিন’ নিয়ে দিল্লিতে পুতিন, কী আছে এতে ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজের কনসার্ট বন্ধের দাবি মাদ্রাসা শিক্ষার্থীদের ইরান-সমর্থিত হুথিরা এগোচ্ছে ‘বিদ্যুৎ গতিতে’, বিস্মিত বিশ্লেষকরা মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের ‘আঞ্চলিক পুলিশ’ প্রয়োজন নেই: ইরানের প্রেসিডেন্ট ড. ইউনূসের বিরুদ্ধে আরও অর্ধশত মামলা বিচারাধীন বিশ্বকাপের স্বপ্ন দেখছে বাংলাদেশ সিকৃবি উপাচার্যের অপসারণ দাবিতে আন্দোলন স্থগিত বাউল সম্রাট শাহ্ আবদুল করিমের ১৭তম প্রয়াণ দিবস আজ শ্রমজীবী মানুষের ভাগ্য পরিবর্তনে স্বনির্ভরতার বিকল্প নেই-ড. নূরুল ইসলাম বাবুল কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের স্থানীয় সরকার নির্বাচনে অংশ নেওয়ার সুযোগ নেই আসন্ন ইউপি নির্বাচনকে সামনে রেখে বুল্লা বাজারে কবির খাঁন চৌধুরীর গণসংযোগ জাতিকে চারিত্রিক সংকট থেকে উত্তরণ করতে হবে: বিরোধীদলীয় নেতা

গুরুতর আহত জিৎ, সিনেমার শুটিং বন্ধ

Reporter Name / ৩৪৫ Time View
Update : বুধবার, ১৭ ডিসেম্বর, ২০২৫

329

টলিউড সুপারস্টার জিৎ তার নতুন সিনেমার কাজ নিয়ে ব্যস্ত সময় পার করছিলেন। ঠিক সেই সময়েই এল জনপ্রিয় এই অভিনেতার ভক্তদের জন্য দুঃসংবাদ। বহুল আলোচিত সিনেমা ‘কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাত’–এর শুটিং চলাকালীন হাতে চোট পেয়েছেন জিৎ।

হিন্দুস্তান টাইমস থেকে জানা যায়, কয়েক দিন আগেই শুটিং সেটে দুর্ঘটনাটি ঘটে। জিতের হাতে আঘাত লাগে, যার ফলে আপাতত ছবির শুটিং বন্ধ রাখা হয়েছে। তবে ঠিক কীভাবে এই দুর্ঘটনা ঘটেছে, সে বিষয়ে এখনো কোনো স্পষ্ট তথ্য পাওয়া যায়নি। এ নিয়ে মুখে কুলুপ এঁটেছেন অভিনেতা নিজেও, পাশাপাশি ছবির পরিচালক পথিকৃৎ বসু।

এই সপ্তাহজুড়েই সিনেমাটির শুটিং হওয়ার কথা ছিল। কিন্তু জিতের চোটের কারণে তারিখ পরিবর্তন করা হতে পারে।  কবে থেকে আবার শুটিং শুরু হবে, সে বিষয়ে এখনো নিশ্চিত করে কিছু জানাননি পরিচালক। তবে সংশ্লিষ্ট মহল জানিয়েছে, অভিনেতার হাতে লাগা চোট গুরুতর নয় এবং তিনি চিকিৎসকের পর্যবেক্ষণে রয়েছেন।

 

 জিতের হাতে আঘাত লাগে, যার ফলে আপাতত ছবির শুটিং বন্ধ রাখা হয়েছে।  ছবি: সংগৃহীত

জিতের হাতে আঘাত লাগে, যার ফলে আপাতত ছবির শুটিং বন্ধ রাখা হয়েছে। ছবি: সংগৃহীত

প্রসঙ্গত, ‘কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাত’ সিনেমাতে ঐতিহাসিক চরিত্র অনন্ত সিংহ–এর ভূমিকায় অভিনয় করছেন জিৎ। চট্টগ্রাম অস্ত্রাগার লুণ্ঠনের অন্যতম নায়ক অনন্ত সিংহ ছিলেন একাধারে বিপ্লবী, আবার বিতর্কিতভাবে ‘ডাকাত’ নামেও পরিচিত। তাঁর জীবন ও সংগ্রামকে কেন্দ্র করেই তৈরি হচ্ছে এই অ্যাকশনসমৃদ্ধ সিনেমা। এই সিনেমায় আরও দেখা যাবে জনপ্রিয় অভিনেত্রী মিমি চক্রবর্তীকে। জানা গেছে, একটি বিশেষ গানে তাঁর নাচও থাকবে, যা ইতিমধ্যেই দর্শকদের কৌতূহল বাড়িয়েছে।

আগামী বছরেই ‘কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাত’ মুক্তির কথা থাকলেও এখনো নির্দিষ্ট দিন ঘোষণা করা হয়নি। নির্মাতাদের পরিকল্পনা অনুযায়ী, ওই বছর থেকে নির্দিষ্ট ক্যালেন্ডার মেনে সিনেমা মুক্তি দেয়া হবে। পাশাপাশি বিধানসভা নির্বাচনের কারণে বছরের শুরুতে সিনেমার মুক্তির সংখ্যা তুলনামূলক কম থাকতে পারে বলেও ধারণা করা হচ্ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd