• মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৯:০৭ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
সিলেটে অনিবন্ধিত সিএনজি অটোরিকশা ও ব্যাটারি রিকশা বন্ধের নির্দেশ জগদীশপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হলেন সাংবাদিক মঈনউদ্দীন গোয়াইনঘাটে ইএসডিওর প্রতিষ্ঠা প্রকল্প অবহিতকরণ কর্মশালা অনুষ্ঠিত রুহামা ইউনাইটেড স্কুলের সীরাতুন্নবী (সাঃ) এর আলোচনা সভা ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন সিউক চেয়ারম্যান রেজাউল হাসান কয়েস লোদীর সঙ্গে কামরুল হাসান চৌধুরী শাহিনের সৌজন্য সাক্ষাৎ রাজপথ হতে সিলেট সিটি মেয়র প্রার্থী ড. নুরুল ইসলাম বাবুল হাসিনাকে ধরে আনব, তার জন্য মৃত্যুদণ্ড অপেক্ষা করছে: তথ্য উপদেষ্টা দেশে ফেরার পথে সৌদিতে দুর্ঘটনায় সিলেটের ৪ প্রবাসী নিহত সিলেটে পুলিশ কর্মকর্তার নাম-ছবি ব্যবহার করে ফেসবুকে ধর্ম অবমাননাকর পোস্ট, থানায় জিডি শ্রীমঙ্গলে ভেজাল ও মানহীন পণ্য বিক্রি, ৬০ হাজার টাকা জরিমানা গোয়াইনঘাটের ওসি ওমর ফারুক’র মানবিক দৃষ্টান্ত: নিজের রক্ত দিয়ে বাঁচালেন মুমূর্ষু গর্ভবতী মায়ের প্রাণ উপজেলা নির্বাচনে মিছিল-শোডাউন-পোস্টার নিষিদ্ধ ঘোষণা হলো এশিয়ান গেমস ক্রিকেটের সূচি পাসপোর্ট অফিসে ‘দরবেশ বাবা’, দৈনিক আয় ৪ লাখ! সিলেটে যে দুই রেস্টুরেন্টকে জ রি মা না নবীগঞ্জে জামায়াতের উদ্যোগে সীরাতুন্নবী (সা.) মাহফিল শর্তযুক্ত হেবা শরিয়তবিরোধী ও বাতিল: খতিব মুফতি আব্দুল মালেক সিলেট নগরী থেকে ছিনতাইকারী সন্দেহে গ্রেপ্তার ৩ জামায়াত কল্যাণমূলক ইসলামী সমাজ ও রাষ্ট্র প্রতিষ্ঠায় কাজ করছে-মুহাম্মদ ফখরুল ইসলাম সিলেট ব্যাটালিয়ন ৪৮ কর্তৃক ০১ কোটি ৮৬ লক্ষ টাকার চোরাচালানী মালামাল আটক

গোয়াইনঘাটে ইএসডিওর প্রতিষ্ঠা প্রকল্প অবহিতকরণ কর্মশালা অনুষ্ঠিত

Reporter Name / ১৮ Time View
Update : মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর, ২০২৬

27

 

গোয়াইনঘাট(সিলেট) প্রতিনিধিঃ
সিলেটের গোয়াইনঘাট উপজেলায় ইকো সোশ্যাল ডেভেলপমেন্ট অর্গানাইজেশন (ইএসডিও)-এর উদ্যোগে ও কেয়ার বাংলাদেশের সহযোগিতায় প্রকল্প অবহিতকরণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (৮ সেপ্টেম্বর ২০২৬) উপজেলা প্রশাসনিক সম্মেলন কক্ষে উপজেলা নির্বাহী অফিসার রতন কুমার অধিকারীর সভাপতিত্বে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।

কর্মশালায় গোয়াইনঘাট উপজেলায় চলমান বিভিন্ন কার্যক্রম ও দুর্যোগ মোকাবিলায় সংস্থাটির লক্ষ্য উদ্দেশ্য নিয়ে আলোচনা করা হয়। বর্তমানে গোয়াইনঘাট উপজেলায় প্রায় ১২৮টি কার্যক্রম চলমান রয়েছে বলে জানানো হয়।

ইএসডিওর পক্ষ থেকে বক্তব্য রাখেন মনিটরিং এন্ড ডকুমেন্টেশন অফিসার মোশাররফ হোসাইন। তিনি জানান, গোয়াইনঘাট উপজেলার দুটি ইউনিয়নকে কেন্দ্র করে সংস্থাটি বিশেষভাবে কাজ করছে। ইউনিয়ন দুটি হলো— ১নং রুস্তমপুর ইউনিয়ন ও ৪নং লেংগুরা ইউনিয়ন। ইএসডিও দেশের ১৬টি জেলায় বিভিন্ন কার্যক্রম বাস্তবায়ন করছে।
তিনি আরও জানান, রোহিঙ্গা ক্যাম্পেও সংস্থাটির কার্যক্রম রয়েছে। সেখানে প্রায় ৫৬০ জন কৃষক (ফার্মার) নিয়ে কাজ করা হচ্ছে।
কর্মশালায় বন্যা ও আকস্মিক বন্যা মোকাবিলায় বিভিন্ন উদ্যোগের কথা তুলে ধরা হয়। এর মধ্যে রয়েছে আশ্রয়কেন্দ্র পরিচালনায় সহযোগিতা, বিপদগ্রস্ত ব্যক্তিদের সহায়তা, বন্যার আগাম সতর্ক সংকেত প্রদান এবং মোবাইল ফোনের মাধ্যমে দুর্যোগসংক্রান্ত বার্তা পৌঁছে দেওয়া।
এছাড়া উপজেলার প্রতিটি ইউনিয়ন কমপ্লেক্সে অভিযোগ বক্স স্থাপন এবং প্রয়োজনীয় যোগাযোগ নম্বর প্রদানের উদ্যোগ নেওয়া হবে বলে কর্মশালায় জানানো হয়।
কর্মশালায় কেয়ার জার্মানি ও রাইমসসহ সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের সহযোগিতা ও কার্যক্রম নিয়েও আলোচনা করা হয়।

কর্মশালায় বক্তব্য রাখেন উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ জামাল খান,উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সদস্য সচিব ও প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা বাঁধন কান্তি সরকার,রস্তমপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহাব উদ্দিন।

উপস্থিত ছিলেন পূর্ব জাফলং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রফিকুল ইসলাম, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা ইন্দ্রজিৎ ভৌমিক, সমাজসেবা অফিসার নুরুল হক,শিক্ষা অফিসার ইফতেখার হোসেন ভূইয়া, উপজেলা জনস্বাস্থ্য সহকারী প্রকৌশলী মোঃ ইউনুস আলী,গোয়াইনঘাট রিপোর্টার্স ক্লাবের সভাপতি সাদিকুর রহমান,প্রেসক্লাবের কোষাধ্যক্ষ আজিজুর রহমান, অনলাইন প্রেসক্লাবের সাধারণ সুলেমান সিদ্দিকি ,প্রতিষ্ঠা প্রকল্পের এ্যাসিস্ট্যান্ট প্রজেক্ট ম্যানেজার মো: দেলোয়ার হোসেন, প্রজেক্ট অফিসার মো: জাহিদুল হক, ফিল্ড ফ্যাসিলিটেটর প্রীতি রানী সরকার ও ফিল্ড ফ্যাসিলিটেটর মো: মাসুদ রানা প্রমুখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd