• শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৬:৩২ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
সিলেট ওভারসিজ সেন্টার ভাঙার প্রক্রিয়া শুরু, সরিয়ে দেওয়া হচ্ছে ব্যবসায়ীদের রাতে হজ ফ্লাইট উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী সিলেটে জাসাসের বর্ণাঢ্য বর্ষবরণ সিলেটে বিদ‍্যুৎ যন্ত্রনায় অতিষ্ঠ নগরবাসী জুড়িকে কৃষি হাবে রূপান্তর করা হবে, স্থাপন হবে প্রশিক্ষণ কেন্দ্র আজ থেকে শুরু প্রাথমিকের বৃত্তি পরীক্ষা ২৪ ঘন্টায় সিলেটে হাসপাতালে ভর্তি আরও ৩৪ শিশু কোম্পানীগঞ্জে বালু-পাথর তুলতে গিয়ে শ্রমিকের প্রাণহানি আম-জাম ফল ধরলে আমাকে পাঠাবেন: প্রধানমন্ত্রী সিসিক’র নববর্ষে শোভাযাত্রায় যে প্রত্যয় ব্যক্ত করলেন প্রশাসক সিলেটে আধুনিক সাংস্কৃতিক কমপ্লেক্স নির্মাণের পরিকল্পনা নেওয়া হয়েছে বর্ষবরণে সিলেটে বর্ণিল আয়োজন বাংলা সনের জীবনী বর্তমান সরকারকে শেখ হাসিনার ভূতে ধরেছে: মামুনুল হক নববর্ষে দেশবাসীকে শুভেচ্ছা জামায়াত আমিরের সিলেটে বর্ণাঢ্য আয়োজনে পহেলা বৈশাখ উদযাপন যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা উপেক্ষা করে হরমুজ প্রণালি পার হলো চীনের জাহাজ সিলেটে বর্ষবরণের নানা আয়োজন, চলছে প্রস্তুতি যুবদল নেতা মঈনসহ গ্রেপ্তার ৭ হজ পালনে ‘হজ ভিসা’ বাধ্যতামূলক করল সৌদি আরব

জনগণের ভোটে বিএনপি ক্ষমতায় এলে কর্মসংস্থানের বিপ্লব ঘটবে-জেবুন নাহার সেলিম

Reporter Name / ২৩৫ Time View
Update : শনিবার, ১১ অক্টোবর, ২০২৫

99

জাহিদুল ইসলাম জাহিদ জৈন্তাপুর

জনগণের রায়ে বিএনপি ক্ষমতায় আসলে সিলেটের সীমান্ত জনপদের কর্মসংস্থান হারানো মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে উল্লেখ করে সিলেট জেলা মহিলা দলের সাবেক সাধারণ সম্পাদক ও আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে সিলেট-৪ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী এডভোকেট জেবুন নাহার সেলিম বলেন, দেশ বাঁচাতে হলে বিএনপির বিকল্প নেই, বিএনপি ক্ষমতায় এলেই দেশের মানুষের ভাগ্যের উন্নয়ন হবে। দেশের মানুষ ভোটাধিকার প্রয়োগ করতে মুখিয়ে আছে। সুষ্ঠু নির্বাচন না হলে দেশ সংকটে পড়বে, আশা করছি নির্বাচনের মাধ্যমেই জনগণ তাদের অধিকার ফিরে পাবে।
আপনাদের সেলিম ভাই সব সময় পাথর শ্রমিকদের পাশে ছিলেন। আমি তাঁর আদর্শ ও কর্মধারাকে অনুসরণ করে শ্রমিকদের কর্মসংস্থানের লক্ষ্যে নিরলসভাবে কাজ করে যাবো।
তিনি বলেন, প্রয়াত সংসদ সদস্য মরহুম দিলদার হোসেন সেলিমের অসমাপ্ত স্বপ্ন উন্নত ও মানবিক সিলেট-৪ গড়ার লক্ষ্যে আমি কাজ করতে চাই। জনগণের ভালোবাসা ও দলের আস্থা পেলে নিজেকে এ অঞ্চলের মানুষের সেবায় উৎসর্গ করব।
শনিবার (১১ অক্টোবর) বিকেলে গোয়াইনঘাট শহীদ মিনার প্রাঙ্গণে গোয়াইনঘাট উপজেলা বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের যৌথ আয়োজনে রাস্ট্রকাঠামো মেরামতের ৩১ দফার পক্ষে জনমত গঠনের লক্ষে উপজেলা মুক্তিযোদ্ধা দলের সভাপতি আব্দুল হক’র সভাপতিত্বে ও জেলা যুবদলের সহ-সভাপতি গোলাম কিবরিয়া ছাত্তার ও মধ্য জাফলং ইউনিয়ন বিএনপির সভাপতি সাইদুর রহমান এর যৌথ পরিচালনায় তিনি আরও বলেন, জনগণ আজ পরিবর্তন চায়, তারা চায় গণতন্ত্র ফিরে আসুক, ভোটের অধিকার ফিরে আসুক। আমি বিশ্বাস করি বিএনপির নেতৃত্বেই সেই পরিবর্তন আসবে। দেশের চলমান রাজনৈতিক অচলাবস্থা নিরসন ও গণতন্ত্র পুনরুদ্ধারে বিএনপির প্রতিটি কর্মীকে ঐক্যবদ্ধ থেকে দেশের সকল সচেতন ভোটারদের বিএনপির ধানের শীষ প্রতীকের পক্ষে ভোট দেওয়ার আহ্বান জানান তিনি। জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি আরও বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান শিগগির দেশে ফিরবেন এবং দলের নির্বাচনী প্রচারণায় নেতৃত্ব দেবেন ইনশাআল্লাহ।
এ সময় বক্তব্য রাখেন, জেলা বিএনপির উপদেষ্টা কমিটির সদস্য আব্দুল মতিন, জৈন্তাপুর উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক মাশুক আহমদ, জৈন্তাপুর উপজেলা বিএনপির নেতা আব্দুশ শুকুর, আলহাজ্ব ফখরুল ইসলাম, গোয়াইনঘাট উপজেলা যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক জাকারিয়া রব্বানী, মুক্তিযোদ্ধা দল জৈন্তাপুর উপজেলা শাখার সভাপতি হারুনুর রশিদ মেম্বার, গোয়াইনঘাট উপজেলা সেচ্ছাসেবদলের আহব্বায়ক আহমদ হুমায়ুন জামাল, গোয়াইনঘাট উপজেলা ছাত্রদলের সদস্য সচিব মুমিনুল হক মুমিন, শ্রমিক দল নেতা শরীফ উদ্দিন, বিএনপি নেতা শমছির আহমদ, গোয়াইনঘাট উপজেলা যুবদল নেতা কামাল উদ্দিন মেম্বার, আব্দুর রহমান মেম্বার, গোয়াইনঘাট কলেজ ছাত্র দলের সভাপতি জাহাঙ্গীর আলম প্রমুখ।
সভায় বিএনপি ও এর অঙ্গ সংগঠনের বিভিন্ন স্তরের কয়েক সহস্রাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন।
পরবর্তীতে এডভোকেট জেবুন নাহার সেলিম দলীয় নেতাকর্মীদের নিয়ে সাধারণ মানুষের হাতে তারেক রহমান কর্তৃক ঘোষিত রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফার লিফলেট তুলে দেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd