• শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ১০:২২ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
বিশ্বনাথে লামাকাজী আইটি একাডেমির উদ্বোধন দিল্লিতে বসে শেখ হাসিনার ষড়যন্ত্র: ভারত সরকারের অবস্থানের কঠোর সমালোচনা জামায়াতের দুর্ঘটনায় আহতদের দেখতে ওসমানী হাসপাতালে মহানগর জামায়াত নেতৃবৃন্দ সাকিবের দেশে ফিরে খেলার কোনো সুযোগ নেই: ক্রীড়া প্রতিমন্ত্রী আমিও চাই, শেখ হাসিনা ডিসেম্বরে দেশে ফিরে আইনি পথে হাঁটুক: আইনমন্ত্রী বিএনপির সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্যকে আসিফ মাহমুদের আইনি নোটিশ শিশুদের সুরক্ষা দিতে ব্যর্থ মেটা, ১১ হাজার কোটি টাকা জরিমানা সিলেটে হামে বাড়ছে শিশু মৃত্যুর সংখ্যা সিলেটে দুই বাসের সংঘর্ষে নিহত ৯, আশঙ্কাজনক ২ যে কারণে মিসওয়াক করতে বলেছেন মহানবী (সা.), জানুন ইসলামিক ও বৈজ্ঞানিক উপকারিতা ২৪ ঘণ্টা ওয়াই-ফাই চালু রাখলে মাসে বিদ্যুৎ বিল কত আসে? জেনে নিন হিসাব সাফের আগে আরও দুই প্রবাসী ফুটবলারকে দলে চায় বাফুফে উরুগুয়ের নতুন কোচ হলেন ফোরলান সবজিতে ফেরেনি স্বস্তি, চড়া মাছ-মুরগি-ডিমের দর হোটেল রুমে ক্যামেরা লুকানো আছে কি না বুঝবেন যেভাবে র‌্যাবের নাম পরিবর্তন হয়ে নতুন রূপে আসছে ‘এসআরবি’ ওসমানীনগরে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত বেড়ে ৯ সিলেটে কাগজ ছাড়া রাস্তায় নামলেই বিপদ ১১ দলের লংমার্চ কর্মসূচি ঘোষণা বিটিভির মহাপরিচালক হলেন কাজী জেসিন

জাকসু নির্বাচনকে ঘিরে গভীর ষড়যন্ত্র চলছে: শিবির সেক্রেটারি

Reporter Name / ২৫৭ Time View
Update : শুক্রবার, ১২ সেপ্টেম্বর, ২০২৫

156

জাকসু নির্বাচনকে কেন্দ্র করে গভীর ষড়যন্ত্র চলছে বলে অভিযোগ করেছেন ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল নুরুল ইসলাম সাদ্দাম। এ সময় তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, ষড়যন্ত্রকারীরা ক্যাম্পাসে চরমভাবে লাঞ্ছিত হবে।

বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) ফেসবুকে নিজের ভেরিফায়েড আইডিতে এক পোস্টে তিনি এ হুঁশিয়ারি দেন। পোস্টে শিবির সেক্রেটারি জেনারেল বলেন,‘জাকসু নির্বাচনের বিষয়ে গভীর ষড়যন্ত্র চলছে। নির্বাচন বাতিলের দাবিতে নির্বাচন কমিশনের বিরুদ্ধে স্মারকলিপি দেওয়ার প্রস্তুতি চলছে। ভোট গণনা এখনও স্থগিত রাখা হয়েছে।’

তিনি আরও বলেন,‘ছাত্রদের অধিকার নিয়ে তালবাহানা করবেন না। ছাত্ররা ভোট দিয়েছে; তাদের অধিকার তারা বুঝে নেবে। যারা শিক্ষার্থীদের বিরুদ্ধে অবস্থান নিয়েছে, তাদের প্রতিটি ক্যাম্পাসে চরমভাবে লাঞ্ছিত হতে হবে।’

এদিকে, নির্বাচনে ব্যাপক অনিয়মের অভিযোগ তুলে পুনরায় নির্বাচন দাবি করেছে চারটি প্যানেলের প্রার্থীরা। বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) সন্ধ্যা পৌনে ৭টায় বিশ্ববিদ্যালয়ের পরিবহন চত্বরে এক সংবাদ সম্মেলনে এ দাবি জানানো হয়।

এই প্যানেলগুলো হলো: সম্প্রীতির ঐক্য, সংশপ্তক পর্ষদ, অঙ্গীকার পরিষদ এবং ছাত্র ফ্রন্ট একাংশের প্যানেল। কয়েকজন স্বতন্ত্র প্রার্থীও তাদের সঙ্গে একাত্মতা প্রকাশ করেছেন।

এর আগে, বিকেল ৪টার দিকে মাওলানা ভাসানী হলের গেস্ট রুমে আয়োজিত সংবাদ সম্মেলনে ছাত্রদল সমর্থিত সাধারণ সম্পাদক (জিএস) প্রার্থী তানজিলা হোসাইন বৈশাখী নির্বাচন বর্জনের ঘোষণা দেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd