• মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ১০:১১ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
কুলাউড়া সীমান্তে বিএসএফের গুলিতে নিহত তরুণের লাশ ৩৯ ঘণ্টা পর হস্তান্তর জৈন্তাপুরে স্বেচ্ছাসেবক দল নেতা শাহজাহান ‘অবাঞ্ছিত’ দক্ষিণ আমেরিকান ক্রিকেটে ইতিহাস গড়লো ব্রাজিল সিলেটে হাম-ডেঙ্গুর পর এবার করোনার হানা শহীদদের স্বপ্নের দেশ গড়তে নিজ নিজ অবস্থান থেকে কাজ করতে হবে: প্রধানমন্ত্রী পুলিশের ৭ এডিসি ও এসি পদে রদবদল ফের সিলেট-ঢাকা মহাসড়কে প্রাণ গেল ২ জনের ‘কেন্দ্রে সিসি ক্যামেরার কারণে’ সিলেটে কমেছে পাসের হার: পরীক্ষা নিয়ন্ত্রক আপার পথে যারা হাঁটবেন, তাদেরও পালাতে হবে: জামায়াত আমির ৩১২ প্রতিষ্ঠানের সবাই ফেল হাদির খুনি ও হাসিনাকে দ্রুত ফেরত দেবে ভারত, আশা বাংলাদেশের যুক্তরাজ্যে তিন বছরে স্থায়ী হওয়ার সুযোগ সিলেটে এসএসসিতে প্রায় অর্ধেকই ফেল সিলেট বোর্ডে পাসের হার ও জিপিএ-৫ পাওয়ায় এগিয়ে মেয়েরা কারিগরি বোর্ডে পাস ৫৮.২০ শতাংশ, জিপিএ ৩৯৫১ সৌদিতে সোফা কারখানায় অগ্নিকাণ্ডে নিহত ১৬ জনই বাংলাদেশি হরমুজ প্রণালি খুলতে যুক্তরাষ্ট্রকে ইরানের ৬ শর্ত, যা আছে এতে ব্যভিচার থেকে বাঁচার ৩ দোয়া শ্বশুরবাড়ির লোকেরা কোন শ্রেণির আত্মীয়, জানালেন আহমাদুল্লাহ রাষ্ট্রপতি পদে মির্জা ফখরুলের নাম চূড়ান্ত

জামায়াতের সঙ্গে আইআরআই প্রতিনিধি দলের বৈঠক

Reporter Name / ১০ Time View
Update : রবিবার, ৯ আগস্ট, ২০২৬

14

আরআই) বাংলাদেশের প্রতিনিধি দলের একটি বৈঠক অনুষ্ঠিত হয়েছে। রোববার বিকেলে রাজধানীর মগবাজারে জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত এ বৈঠকে আইআরআইয়ের সাম্প্রতিক দেশব্যাপী জরিপের ফলাফল ও এর বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়।

আইআরআইয়ের পক্ষ থেকে সেন্টার ফর ইনসাইটস ইন সার্ভে রিসার্চের সিনিয়র ডিরেক্টর সোনজা গ্লোয়েকলে বাংলাদেশ সফরে এসে বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে নির্বাচন পরবর্তী সাম্প্রতিক পরিস্থিতির জরিপের ফলাফল ব্রিফিং করার উদ্যোগের অংশ হিসেবে এ বৈঠকের আয়োজন করা হয়।

বৈঠকে আইআরআই বাংলাদেশের রেসিডেন্ট প্রোগ্রাম ডিরেক্টর জন ফ্লুহারথিও, আইআরআইয়ের টেকনিক্যাল অ্যাডভাইজর অমিতাভ ঘোষ এবং রুকসানা হক উপস্থিত ছিলেন।

জামায়াতে ইসলামীর পক্ষে বৈঠকে উপস্থিত ছিলেন— বাংলাদেশ সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী ও দলের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য শিশির মোহাম্মদ মনির, বিরোধীদলীয় নেতার পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা কমিটির সদস্য আলী আহমাদ মাবরুর।

বৈঠকে দেশের সর্বশেষ রাজনৈতিক পরিস্থিতি এবং গণতন্ত্রকে আরো শক্তিশালী করার ক্ষেত্রে জরিপে উঠে আসা বিভিন্ন বিষয় ও এর সম্ভাব্য প্রভাব এবং আসন্ন স্থানীয় সরকার নির্বাচন নিয়ে মতবিনিময় করা হয়। আইআরআই জরিপের ফলাফলে বাংলাদেশের গণতন্ত্রকে আরও শক্তিশালী করার প্রচেষ্টায় বেশ কিছু সুপারিশ তুলে ধরেছে।

জামায়াতের পক্ষ থেকে এসময় অ্যাডভোকেট শিশির মনির বিগত নির্বাচনে তাদের অভিজ্ঞতা, এবং আগামীতে জাতীয় ও স্থানীয় নির্বাচন সুষ্ঠু করার জন্য জামায়াতের কিছু পর্যবেক্ষণ ও সুপারিশমালাও সফররত আইআরআই প্রতিনিধি দলের সামনে উপস্থাপন করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd