• শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ০৯:৫৯ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
বিশ্বনাথে লামাকাজী আইটি একাডেমির উদ্বোধন দিল্লিতে বসে শেখ হাসিনার ষড়যন্ত্র: ভারত সরকারের অবস্থানের কঠোর সমালোচনা জামায়াতের দুর্ঘটনায় আহতদের দেখতে ওসমানী হাসপাতালে মহানগর জামায়াত নেতৃবৃন্দ সাকিবের দেশে ফিরে খেলার কোনো সুযোগ নেই: ক্রীড়া প্রতিমন্ত্রী আমিও চাই, শেখ হাসিনা ডিসেম্বরে দেশে ফিরে আইনি পথে হাঁটুক: আইনমন্ত্রী বিএনপির সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্যকে আসিফ মাহমুদের আইনি নোটিশ শিশুদের সুরক্ষা দিতে ব্যর্থ মেটা, ১১ হাজার কোটি টাকা জরিমানা সিলেটে হামে বাড়ছে শিশু মৃত্যুর সংখ্যা সিলেটে দুই বাসের সংঘর্ষে নিহত ৯, আশঙ্কাজনক ২ যে কারণে মিসওয়াক করতে বলেছেন মহানবী (সা.), জানুন ইসলামিক ও বৈজ্ঞানিক উপকারিতা ২৪ ঘণ্টা ওয়াই-ফাই চালু রাখলে মাসে বিদ্যুৎ বিল কত আসে? জেনে নিন হিসাব সাফের আগে আরও দুই প্রবাসী ফুটবলারকে দলে চায় বাফুফে উরুগুয়ের নতুন কোচ হলেন ফোরলান সবজিতে ফেরেনি স্বস্তি, চড়া মাছ-মুরগি-ডিমের দর হোটেল রুমে ক্যামেরা লুকানো আছে কি না বুঝবেন যেভাবে র‌্যাবের নাম পরিবর্তন হয়ে নতুন রূপে আসছে ‘এসআরবি’ ওসমানীনগরে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত বেড়ে ৯ সিলেটে কাগজ ছাড়া রাস্তায় নামলেই বিপদ ১১ দলের লংমার্চ কর্মসূচি ঘোষণা বিটিভির মহাপরিচালক হলেন কাজী জেসিন

টরন্টোর ডেন্টোনিয়া পার্কে খোলা মাঠে ঈদুল আযহার প্রধান ঈদ জামাতের আয়োজন

Reporter Name / ৩৪২ Time View
Update : বৃহস্পতিবার, ২৯ মে, ২০২৫

161

টরন্টো, ২৭ মে ২০২৫:
প্রতিবছরের মতো এবারও ঈদুল আযহার প্রধান ঈদ জামাত টরন্টোর ডেন্টোনিয়া পার্কে অনুষ্ঠিত হতে যাচ্ছে। বাংলা ভাষাভাষী মুসলমানদের দ্বারা পরিচালিত ডেনফোর্থ ইসলামিক সেন্টার বিগত ১৬ বছর ধরে খোলা মাঠে এ বৃহৎ ঈদ জামাতের আয়োজন করে আসছে।

আয়োজকরা আশা করছেন, এবারের ঈদ জামাতে প্রায় ১৫ থেকে ২০ হাজার নারী ও পুরুষ অংশগ্রহণ করবেন। এ উপলক্ষে গত ২৬ মে, মঙ্গলবার রাতে ডেনফোর্থ ইসলামিক সেন্টারে এক বিশেষ ভলান্টিয়ার সমাবেশ অনুষ্ঠিত হয়।

ঈদ জামায়াত বাস্তবায়ন কমিটির সভাপতি হেলাল চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় আরও উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন ডেনফোর্থ ইসলামিক সেন্টারের প্রেসিডেন্ট নাজমুল হুদা, ডেনফোর্থ ইসলামিক সেন্টারের এডমিন ও ফাইনান্স ডিরেক্টর আহসান হাবিব জান্নাত, ডেনফোর্থ ইসলামিক সেন্টারের এডমিন জিল জানাহাইন জায়গিরদার মিশকি, কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিত্ব ও ঈদ জামায়াত বাস্তবায়ন কমিটির অন্যতম সদস্য মুজাহিদুল ইসলাম, ঈদ জামায়াত বাস্তবায়ন কমিটির ফাইনান্স ডিরেক্টর খোরশেদ আলম, সহকারি ফাইনান্স ডিরেক্টর নুরুজ্জামান বিশ্বাস, ডেনফোর্থ ইসলামিক সেন্টারের ইমাম ফারুক আহমদ, ভলান্টিয়ারদের মধ্যে বক্তব্য রাখেন মামুন হোসাইন।
বক্তারা বলেন, ঈদ জামাতে স্বেচ্ছাসেবী হিসেবে কাজ করা একদিকে একটি আনন্দঘন উৎসবের অংশ হওয়া, অন্যদিকে আত্মতৃপ্তি ও পরকালের জন্য সওয়াব অর্জনের সুযোগ। এ সময় ডেনফোর্থ ইসলামিক সেন্টারের নতুন মসজিদ নির্মাণের জন্য সকলের সহযোগিতা কামনা করা হয়। প্রতি জায়নামাজ পরিমাণ যায়গার জন্য ২ হাজার ডলার অনুদান দিয়ে সবাইকে এই মহৎ উদ্যোগে অংশগ্রহণ করতে বক্তারা অনুরোধ করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd