• বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০৩:২৩ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
ডিসেম্বরে বিনা খরচে মালয়েশিয়া যাচ্ছেন ১১২ জন দীর্ঘ অপেক্ষার অবসান ঘটিয়ে আসছে চা শ্রমিকদের ভোটের দিন ডিসেম্বরেই জেঁকে বসবে শীত, ৬টি শৈত্যপ্রবাহের আশঙ্কা জাপানের সাথে চুক্তির আড়ালে অন্য দেশকে করিডোর দেওয়ার ষড়যন্ত্রের কথা শোনা যাচ্ছে দুই-একটা সিম্বলিক ঘটনায় আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হয় না: স্বরাষ্ট্রমন্ত্রী আইনশৃঙ্খলা রক্ষায় সরকার পুরোপুরি ব্যর্থ: নাহিদ ইসলাম সরকার ব্যর্থ হলে বিরোধী দল বসে থাকবে না: সংসদে জামায়াত আমির রাতারগুলে সভা করেন রনজিত সরকার, শিক্ষা সফরের নামে রিসোর্ট ভাড়া বিরোধীদলীয় নেতার সঙ্গে আর্জেন্টিনা রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ হবিগঞ্জে ইজিবাইক থেকে গাঁজাসহ যুবক আটক নিষিদ্ধ আ.লীগ নিয়ে গণমাধ্যমকে সতর্ক করলেন তথ্য প্রতিমন্ত্রী শেখ হাসিনাকে ফেরাতে আইনি জটিলতা দেখে না সরকার নিষিদ্ধ ছাত্রলীগের সহিংসতা ঠেকাতে চট্টগ্রামে জামায়াতের মোটরসাইকেল শোডাউন হাসিনার আবেদন হাস্যকর: পররাষ্ট্র প্রতিমন্ত্রী জুলাই গণঅভ্যুত্থানের মাধ্যমে পুনরায় গণতন্ত্রের অগ্রযাত্রা সূচিত হয়েছে: স্পিকার সিলেটে আলোর উৎসবে পটকার ত্রাস, ক্ষোভ-বিরক্তি হবিগঞ্জে গানের অনুষ্ঠানের অনুমতি না দেওয়ার নির্দেশ হুইপ গউছের সরকারি বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা ফেব্রুয়ারিতে, আবেদন জানুয়ারিতে সাফ খেলতে পরিবারসহ ঢাকায় হামজা চৌধুরী নতুন পাসপোর্টের জন্য আবেদন করেছেন শেখ হাসিনা: রয়টার্স

ডিসেম্বরে বিনা খরচে মালয়েশিয়া যাচ্ছেন ১১২ জন

Reporter Name / ২৬ Time View
Update : বুধবার, ১১ নভেম্বর, ২০২৬

38

অবশেষে ডিসেম্বরের প্রথম সপ্তাহে জিরো কস্ট বা শূন্য অভিবাসন ব্যয়ে মালেয়শিয়া যাচ্ছেন ১১২ কর্মী। যাদের মেডিকেল পরীক্ষা, ভিসা ফি, ইন্স্যুরেন্স এবং বিমান টিকিটসহ সব খরচ বহন করবে নিয়োগকারী প্রতিষ্ঠান।

বোয়েসেল বলছে, এই প্রক্রিয়ায় ১০ হাজার কর্মী পাঠানোর লক্ষ্য থাকলেও এখন পর্যন্ত ডিমান্ড লেটার এসছে ৫৫৮ জনের। জিরো কস্টে মালয়েশিয়া যাওয়ার এই সুযোগ নিতে যেন কোনো ব্যয় করতে না হয় সেদিকে নজরদারি বাড়ানোর দাবি উঠেছে।

একের পর এক এমন দিন তারিখ আর কর্মী পাঠানোর সংখ্যা ঘোষণায় যখন মালয়েশিয়ার শ্রমবাজার নিয়ে ধোঁয়াশায় বেসরকারি রিক্রুটিং এজেন্সি মালিক, প্রবাসগামীরা তখন আগামী মাসের প্রথম সপ্তাহে দেশটিতে শ্রমিক পাঠানোর কাজ এগিয়ে নিচ্ছে সরকারিভাবে জনশক্তি রফতানিকারক প্রতিষ্ঠান বোয়েসেল। লটারির মাধ্যমে নির্বাচিত ৩০০ জনের মধ্যে প্রথম ১১২ জন মালয়েশিয়া যাচ্ছেন ডিসেম্বরের শুরুতে।এদিকে, দালালদের দৌরাত্ম্যের দিকে বিশেষ নজর দেয়ার পরামর্শ অভিবাসন বিশেষজ্ঞদের। অনিয়ম হলে বেসরকারি খাত সুযোগ পাওয়ার আগেই শ্রমবাজারটি ফের বন্ধ হওয়ার ঝুঁকি তৈরি হবে বলে সতর্কতা তাদের।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd