• মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৮:৫৬ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
আগস্ট থেকে সব গণপরিবহনে জিপিএস বাধ্যতামূলক ইন্দোনেশিয়ায় ৬ দশমিক ৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্প ইরানের সঙ্গে চুক্তিটি ইতোমধ্যে স্বাক্ষরিত হয়েছে, বিস্তারিত দ্রুত প্রকাশ করা হবে: ট্রাম্প বরখাস্তের ঝুঁকিতে বিয়ানীবাজারের আলীনগর ইউপি চেয়ারম্যান বিয়ের প্রলোভনে ধর্ষণের অভিযোগে কানাইঘাটে যুবক গ্রেপ্তার সিলেটে ২শ টাকায় ৪শ টাকা, ‍মূহুর্তে দ্বিগুণ লাভ পবিত্র আশুরা কবে জানা যাবে মঙ্গলবার প্রাথমিক শিক্ষকদের বদলি করবে স্থানীয় প্রশাসন দুইবার পিছিয়েও নেদারল্যান্ডসকে রুখে দিলো জাপান শান্তি চুক্তিতে পৌঁছেছে যুক্তরাষ্ট্র-ইরান, বন্ধ হচ্ছে যুদ্ধ প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ডা. জাহেদকে দিল্লিতে প্রবেশে বাধা ফরিদ উদ্দিন চৌধুরী ছিলেন ইসলামী আন্দোলনের একজন নিবেদিতপ্রাণ: জামায়াত আমীর মরক্কোর ফুটবলারের সঙ্গে প্রেম করছেন নোরা ফাতেহি? রামিসা হত্যার দায় স্বীকার করে জেল আপিলে যা বলেছেন আসামি সোহেল খালেদা জিয়াকে ‘কালো মানিক’ উপহার দেওয়া সোহাগ মৃধা গ্রেপ্তার অস্ট্রেলিয়াকে হোয়াইটওয়াশ করতে টাইগাররা দিলো ২৭৫ রানের লক্ষ্য সাবেক আইজিপি বেনজীর আহমেদ গ্রেফতার গোল সমতায় বিরতিতে ব্রাজিল-মরক্কো হাইভোল্টেজ ম্যাচ শিক্ষা ব্যবস্থার মানোন্নয়ন করে কর্মসংস্থান বৃদ্ধিতে কাজ করছে সরকার -এমপি লুনা কক্সবাজারের পথে প্রধানমন্ত্রী

দিরাইয়ে দুর্গাপূজা পরিদর্শনে মেজর রিদওয়ানুর রহমান

Reporter Name / ৪১০ Time View
Update : বৃহস্পতিবার, ২ অক্টোবর, ২০২৫

259

সুনামগঞ্জের দিরাইয়ে শারদীয় দুর্গাপূজা পরিদর্শন করেছেন ১৭ পদাতিক ডিভিশনের জিওসি মেজর জেনারেল এএসএম রিদওয়ানুর রহমান।

বুধবার (১ অক্টোবর) মহা-নবমীর দিনে সার্বিক নিরাপত্তা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যবেক্ষণ করতে তিনি এই পরিদর্শনে আসেন। দুপুর ২ টার দিকে পৌরশহরের শ্রী শ্রী রামকৃষ্ণ সেবাশ্রম পূজা মণ্ডপে গেলে রামকৃষ্ণ সেবাশ্রম পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক ইস্টানন্দ মহারাজ, পূজা কমিটির সভাপতি দিলীপ কুমার তালুকদার ও সাধারণ সম্পাদক কাজল বনিক তাকে স্বাগত জানান।

পরিদর্শন শেষে হিন্দু ধর্মাবলম্বীদের সঙ্গে কুশল বিনিময় করেন এবং নিরাপত্তাসহ সার্বিক বিষয়ে খোঁজখবর নেন।
এ সময় ব্রিগেডিয়ার জেনারেল মো. শওকত ওসমান, কর্নেল আবু তারেক মোহাম্মদ রাসেদ, লেফটেন্যান্ট কর্নেল আওলাদ হোসেন, লেফটেন্যান্ট কর্নেল অলীউর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।

‎মেজর জেনারেল এ এস এম রিদওয়ানুর রহমান বলেন, সম্প্রীতির নিদর্শন হচ্ছে দিরাই উপজেলা। যা অনুসরণীয়। এই উপজেলার প্রতিটি ধর্মের মানুষের মধ্যে দীর্ঘদিন ধরে একটি সৌহাদ্যপূর্ণ সম্পর্ক রয়েছে, সেটা আমরা জানতে পেরেছি।

তিনি বলেন, হিন্দু সম্প্রদায়ের এই উৎসব যাতে সুন্দরভাবে সম্পন্ন হয়, সে লক্ষ্যে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা সার্বক্ষণিকভাবে কাজ করে যাচ্ছে। প্রতিমা বিসর্জনের সময় পর্যন্ত বিশেষ করে সেনাবাহিনী ও পুলিশ সর্বোচ্চ ভূমিকা পালন করে যাবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd