• বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০১:১৯ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
পোশাক খাতে ন্যূনতম মজুরি ১৮,৫৭৮–২৪,২০৪ টাকা নির্ধারণের প্রস্তাব সিপিডির এইচএসসির ফল পুনর্মূল্যায়ন শেষ না হওয়া পর্যন্ত ভর্তি পরীক্ষা বন্ধ: হাইকোর্ট পাকিস্তানকে হারিয়ে দশম শিরোপা জিতল ভারত যুবদল নেতা নয়নকে গ্রেপ্তারের দাবি জামায়াত এমপির বিআরটিএ’র গাফলতি: ২০ লাখ গ্রাহক পায়নি ‘স্মার্ট ড্রাইভিং লাইসেন্স’ এমপি জিলানীর বাড়িতে ভাঙচুর-আগুন দুপুরে আটকের পর সন্ধ্যায় সেই বিএসএফ সদস্যকে হস্তান্তর করল বিজিবি কুলাউড়ায় সাবেক এমপি এম এম শাহীনের বিরুদ্ধে বিস্ফোরক আইনে মামলা জুলাই হত্যা মামলায় সাঈদ খোকন ৭ দিনের রিমান্ডে টুঙ্গিপাড়া থানায় আগুন সিলেটের সব উপজেলা জামায়াতের নবনির্বাচিত আমিরদের নাম ঘোষণা হেফাজতে ইসলাম-চরমোনাইয়ের প্রতিহতের ঘোষণার মধ্যেই পালটা চ্যালেঞ্জ আমির হামজা সিলেটে গ্রাহকের উধাও ৩৫ লাখ টাকা নিয়ে যা জানাল ব্যাংক সিলেটে আ.লীগ ও অঙ্গসংগঠনের চার নেতা গ্রে প্তা র ডেঙ্গুতে মৃত্যু ৫০০ ছাড়াল জামায়াতে হচ্ছে উপদেষ্টা পরিষদ, থাকবেন যারা সিলেটে হাম আক্রান্ত ১৪শ’ ছাড়াল সিলেট নগরীতে পৃথক অভিযানে নিষিদ্ধ ছাত্রলীগের ৭ কর্মী আটক প্রাইভেটকারে গাঁজা পাচারকালে তিন মাদক কারবারি আটক সিলেটের পরিবহন ধর্মঘট প্রত্যাহার

কুলাউড়ায় সাবেক এমপি এম এম শাহীনের বিরুদ্ধে বিস্ফোরক আইনে মামলা

Reporter Name / ১৪ Time View
Update : মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬

27

মৌলভীবাজার-২ (কুলাউড়া) আসনের সাবেক সংসদ সদস্য এম এম শাহীনের বিরুদ্ধে বিস্ফোরক আইনে মামলা দায়ের করা হয়েছে। ২০১৮ সালের ২৮ ডিসেম্বর কুলাউড়ায় বিএনপির কার্যালয়ে অগ্নিসংযোগের ঘটনাকে কেন্দ্র করে দায়ের করা এ মামলায় তাঁকে প্রধান আসামি করা হয়েছে। মামলায় অজ্ঞাতপরিচয় আরও ৪০ থেকে ৫০ জনকে আসামি করা হয়েছে।

রোববার (১৫ নভেম্বর) রাতে কুলাউড়া থানায় মামলাটি দায়ের করেন উপজেলা বিএনপি নেতা মইনুল হক বকুল।

বিষয়টি কয়েক দিন ধরে সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনায় থাকলেও মঙ্গলবার সকালে মামলার বিষয়টি সাংবাদিকদের নিশ্চিত করেন কুলাউড়া থানার পরিদর্শক (তদন্ত) মো. হাবিবুর রহমান।

তিনি জানান, ২০১৮ সালের ২৮ ডিসেম্বর কুলাউড়া উপজেলার ভুকশিমইল ইউনিয়নের নবাবগঞ্জ বাজারে বিএনপির কার্যালয়ে অগ্নিসংযোগের ঘটনায় বিস্ফোরক আইনে মামলাটি দায়ের করা হয়েছে।

উল্লেখ্য, এম এম শাহীন মৌলভীবাজার-২ (কুলাউড়া) আসন থেকে ১৯৯৬ সালের ১৫ ফেব্রুয়ারির নির্বাচনে বিএনপির প্রার্থী হিসেবে এবং ২০০১ সালের নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে সংসদ সদস্য নির্বাচিত হন। ২০১৮ সালের জাতীয় সংসদ নির্বাচনে তিনি মহাজোটের শরিক দল বিকল্পধারার প্রার্থী হিসেবে নৌকা প্রতীক নিয়ে নির্বাচনে অংশ নেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd