• বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ০৫:২১ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
প্রধানমন্ত্রীর সঙ্গে বিরোধীদলীয় নেতার বৈঠক প্রধানমন্ত্রীর চেয়েও বেশি সময় ভাষণ দিলেন বিরোধীদলীয় নেতা একটি দেশবিরোধী অপশক্তি গৃহযুদ্ধ সৃষ্টির পাঁয়তারা চালাচ্ছে: স্পিকার আওয়ামী লীগ কোনো রাজনৈতিক দল নয়, সন্ত্রাসী গোষ্ঠী-প্রধানমন্ত্রী পোশাক খাতে ন্যূনতম মজুরি ১৮,৫৭৮–২৪,২০৪ টাকা নির্ধারণের প্রস্তাব সিপিডির এইচএসসির ফল পুনর্মূল্যায়ন শেষ না হওয়া পর্যন্ত ভর্তি পরীক্ষা বন্ধ: হাইকোর্ট পাকিস্তানকে হারিয়ে দশম শিরোপা জিতল ভারত যুবদল নেতা নয়নকে গ্রেপ্তারের দাবি জামায়াত এমপির বিআরটিএ’র গাফলতি: ২০ লাখ গ্রাহক পায়নি ‘স্মার্ট ড্রাইভিং লাইসেন্স’ এমপি জিলানীর বাড়িতে ভাঙচুর-আগুন দুপুরে আটকের পর সন্ধ্যায় সেই বিএসএফ সদস্যকে হস্তান্তর করল বিজিবি কুলাউড়ায় সাবেক এমপি এম এম শাহীনের বিরুদ্ধে বিস্ফোরক আইনে মামলা জুলাই হত্যা মামলায় সাঈদ খোকন ৭ দিনের রিমান্ডে টুঙ্গিপাড়া থানায় আগুন সিলেটের সব উপজেলা জামায়াতের নবনির্বাচিত আমিরদের নাম ঘোষণা হেফাজতে ইসলাম-চরমোনাইয়ের প্রতিহতের ঘোষণার মধ্যেই পালটা চ্যালেঞ্জ আমির হামজা সিলেটে গ্রাহকের উধাও ৩৫ লাখ টাকা নিয়ে যা জানাল ব্যাংক সিলেটে আ.লীগ ও অঙ্গসংগঠনের চার নেতা গ্রে প্তা র ডেঙ্গুতে মৃত্যু ৫০০ ছাড়াল জামায়াতে হচ্ছে উপদেষ্টা পরিষদ, থাকবেন যারা

দিরাইয়ে সর্বস্ব হারিয়ে দিশেহারা কৃষক পরিবার

Reporter Name / ৬৫ Time View
Update : মঙ্গলবার, ৩ নভেম্বর, ২০২৬

116

সুনামগঞ্জের দিরাই উপজেলায় পল্লী বিদ্যুতের লাইনে শর্টসার্কিট থেকে সৃষ্ট এক ভয়াবহ অগ্নিকাণ্ডে ১৫টি বসতবাড়ি পুড়ে ছাই হয়ে গেছে। আগুনে ঘরের আসবাবপত্র, ধান-চাল, সার-কীটনাশক, বীজধান, নগদ টাকা ও স্বর্ণালঙ্কারসহ কৃষকদের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। ক্ষতিগ্রস্ত পরিারের সবাই কৃষিজীবী।

সোমবার (২ নভেম্বর) রাত আনুমানিক ৮টার দিকে উপজেলার সরমঙ্গল ইউনিয়নের জারালিয়া গ্রামে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, পল্লী বিদ্যুতের মেইন পিলারে শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। দেখতে দেখতে আগুন চারদিকে ছড়িয়ে পড়লে মুহূর্তের মধ্যে গ্রামের ১৫ জন কৃষকের বসতবাড়ি ও ঘরে থাকা সমস্ত মালপত্র ভস্মীভূত হয়ে যায়। বোরো মৌসুমের সামনে কৃষিকাজে ব্যবহারের জন্য সংরক্ষিত ধান-চাল, বীজধান, সার-কীটনাশক, নগদ অর্থ ও গহনা হারিয়ে ক্ষতিগ্রস্ত পরিবারগুলো এখন খোলা আকাশের নিচে চরম দুর্ভোগে পড়েছে।

অগ্নিকাণ্ডের প্রায় আধা ঘণ্টা পর দিরাই উপজেলা ফায়ার সার্ভিসের কর্মীরা পৌঁছানোর আগেই গ্রামবাসী সম্মিলিত চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন।

ঘটনায় দিরাই পল্লী বিদ্যুৎ অফিসের কর্মীদের দায়িত্বে অবহেলার অভিযোগ তুলেছেন ক্ষুব্ধ স্থানীয়রা। তাঁদের দাবি, বৈদ্যুতিক মেইন লাইন যথাযথভাবে রক্ষণাবেক্ষণ করা হলে এ দুর্ঘটনা এড়ানো সম্ভব হতো। তবে অভিযোগের বিষয়ে পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষের তাৎক্ষণিক কোনো বক্তব্য পাওয়া যায়নি।

ঘটনার সত্যতা নিশ্চিত করে দিরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমিনুল হক জানান, খবর পেয়ে পুলিশ ও স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণে আনেন। প্রাথমিক তদন্তে শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত বলে জানা গেলেও তাৎক্ষণিকভাবে ক্ষয়ক্ষতির সুনির্দিষ্ট পরিমাণ নির্ধারণ করা যায়নি।

এদিকে অগ্নিকাণ্ডের পর দুর্ঘটনাস্থল পরিদর্শন করেছেন দিরাই উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সঞ্জিব সরকার। তিনি জানান, ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর দ্রুত তালিকা তৈরি করে সরকারিভাবে পুনর্বাসন ও সার্বিক সহায়তার ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd