• শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৬:৪০ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
দুই লাখ ১৭ হাজার টাকা দিয়ে গোপালগঞ্জ থেকে ছাড়া পান বিএনপি নেতা পররাষ্ট্র প্রতিমন্ত্রীর বাসভবন পরিদর্শনে জামায়াতের প্রতিনিধি দল সন্ত্রাসীদের পাসপোর্ট নয়, হ্যান্ডকাফ লাগে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী অস্ট্রেলিয়া ও মালয়েশিয়া সফরে গেলেন জামায়াত আমির সিলেটে পররাষ্ট্র প্রতিমন্ত্রীর বাসার সামনে অগ্নিসংযোগ প্রধানমন্ত্রীর সঙ্গে বিরোধীদলীয় নেতার বৈঠক প্রধানমন্ত্রীর চেয়েও বেশি সময় ভাষণ দিলেন বিরোধীদলীয় নেতা একটি দেশবিরোধী অপশক্তি গৃহযুদ্ধ সৃষ্টির পাঁয়তারা চালাচ্ছে: স্পিকার আওয়ামী লীগ কোনো রাজনৈতিক দল নয়, সন্ত্রাসী গোষ্ঠী-প্রধানমন্ত্রী পোশাক খাতে ন্যূনতম মজুরি ১৮,৫৭৮–২৪,২০৪ টাকা নির্ধারণের প্রস্তাব সিপিডির এইচএসসির ফল পুনর্মূল্যায়ন শেষ না হওয়া পর্যন্ত ভর্তি পরীক্ষা বন্ধ: হাইকোর্ট পাকিস্তানকে হারিয়ে দশম শিরোপা জিতল ভারত যুবদল নেতা নয়নকে গ্রেপ্তারের দাবি জামায়াত এমপির বিআরটিএ’র গাফলতি: ২০ লাখ গ্রাহক পায়নি ‘স্মার্ট ড্রাইভিং লাইসেন্স’ এমপি জিলানীর বাড়িতে ভাঙচুর-আগুন দুপুরে আটকের পর সন্ধ্যায় সেই বিএসএফ সদস্যকে হস্তান্তর করল বিজিবি কুলাউড়ায় সাবেক এমপি এম এম শাহীনের বিরুদ্ধে বিস্ফোরক আইনে মামলা জুলাই হত্যা মামলায় সাঈদ খোকন ৭ দিনের রিমান্ডে টুঙ্গিপাড়া থানায় আগুন সিলেটের সব উপজেলা জামায়াতের নবনির্বাচিত আমিরদের নাম ঘোষণা

দুই লাখ ১৭ হাজার টাকা দিয়ে গোপালগঞ্জ থেকে ছাড়া পান বিএনপি নেতা

Reporter Name / ২২ Time View
Update : শুক্রবার, ২০ নভেম্বর, ২০২৬

40

গোপালগঞ্জে দুর্বৃত্তদের হাতে আটকের পর দুই লাখ ১৭ হাজার টাকা দিয়ে ছাড়া পেয়েছেন বাগেরহাট জেলা বিএনপির সদস্য মনিরুল হক ফরাজী। তার দাবি, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা তাকে আটকে রেখে মারধর ও টাকা-পয়সা ছিনিয়ে নিয়েছেন।

শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায় এ প্রতিবেদন লেখা পর্যন্ত তিনি ঢাকার মোহাম্মদপুরে নিজের বাসায় চিকিৎসাধীন ছিলেন।

মনিরুল হক ফরাজী জানান, বুধবার রাত ১টার দিকে বিএনপি নেতা শেখ মঈন উদ্দিন আহমেদ ময়েন ও গাড়িচালক হাসানকে নিয়ে ঢাকা থেকে নিজ গাড়িতে বাগেরহাটের উদ্দেশে রওনা হন তিনি। বৃহস্পতিবার ভোররাতে মোংলা-মাওয়া মহাসড়কের গোপালগঞ্জের ঘোনাপাড়া এলাকায় পৌঁছালে সড়কে গাছ ফেলে তাদের গাড়ির গতিরোধ করা হয়। পরে লাঠিসোঁটা হাতে একদল লোক তাদের ঘিরে ধরে।

তিনি আরও জানান, গাড়ি থেকে নামিয়ে তাকে এলোপাতাড়ি মারধর করা হয়। এতে তার নাক ও মুখ দিয়ে রক্ত ঝরছিল। বিএনপি নেতা ময়েন ও গাড়িচালক হাসানকেও মারধর করা হয়। তাদের মোবাইল ফোনে প্রধানমন্ত্রী ও বিএনপির বিভিন্ন অনুষ্ঠানে তার ছবি দেখে হামলাকারীরা তাকে আরও মারধর করে।

একপর্যায়ে ময়েন ও চালককে ছেড়ে দিয়ে তার কাছ থেকে নগদ ৬৭ হাজার টাকা, বিভিন্ন ব্যাংকের ডেবিট ও ক্রেডিট কার্ড, প্লাটিনামের আংটি, গলার চেইন এবং আইফোন ১৭ প্রো ছিনিয়ে নেওয়া হয় বলে দাবি করেন মনিরুল। পরে তাকে গোপালগঞ্জের বিভিন্ন এলাকায় হাঁটিয়ে নিয়ে যাওয়া হয়। মুক্তির জন্য আরও টাকা দাবি করলে বিকাশের মাধ্যমে দেড় লাখ টাকা এনে দেওয়ার পর তাকে ছেড়ে দেওয়া হয়।

মনিরুল হক ফরাজী বলেন, ‘মুক্তি পাওয়ার পর ভাড়া করা মোটরসাইকেল ও বিভিন্ন পরিবহনে করে বৃহস্পতিবার রাত ৯টার দিকে ঢাকার বাসায় ফিরেছি। হামলাকারীদের প্রথমে ১৫ থেকে ২০ জন থাকলেও শেষ পর্যন্ত চারজন ছিল। তাদের কাউকেই ব্যক্তিগতভাবে চিনি না। মারধরের কারণে সারা শরীরে প্রচণ্ড ব্যথা রয়েছে। চিকিৎসা নিচ্ছি। তবে এ ঘটনায় এখনো আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে অভিযোগ করিনি।’

বাগেরহাটের পুলিশ সুপার মো. জামিরুল ইসলাম বলেন, ‘মনিরুল হক ফরাজীকে গোপালগঞ্জে অপহরণের খবর পেয়ে আমরা সেখানকার পুলিশের সঙ্গে যোগাযোগ করি। বৃহস্পতিবার রাতে তিনি ফিরে এসেছেন বলে খবর পেয়েছি। বর্তমানে তিনি চিকিৎসাধীন রয়েছেন। সুস্থ হওয়ার পর তাঁর কাছ থেকে বিস্তারিত শুনে আইনি ব্যবস্থা নেওয়া হবে।’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd