• শুক্রবার, ১৯ জুন ২০২৬, ০৬:৫৫ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
এবার শাহপরাণ রহ. মাজারে ডিসি সারোয়ার, দিলেন যে নির্দেশনা সাবেক প্রতিমন্ত্রী ও পাঁচবারের এমপি হারুন অর রশিদ আর নেই পুরোনো বি-৩ ধরনেই দেশে ভয়াবহতা ছড়িয়েছে হাম সিলেটে নিষিদ্ধ আ. লীগের ৬৯ নেতাকর্মীর বিরুদ্ধে সন্ত্রাস বিরোধী আইনে মামলা মুহাররম মাসের আমলগুলো জেনে নেই সময় টিভির সাবেক পরিচালক আহমেদ জোবায়ের কারাগারে শাবিতে র‍্যাগিংয়ের বিরুদ্ধে সতর্কতা জারি কানাইঘাটে সুরমা নদী থেকে চলছে অবৈধ বালু উত্তোলন নতুন দায়িত্ব পেলেন সমাজকল্যাণ মন্ত্রী ডা. জাহিদ শিশু নন্দিনী হত্যা: দায় স্বীকার করেছে বিধান, পৃথক তদন্ত কমিটি উপবৃত্তি সচল রাখতে শিক্ষার্থীদের যে নির্দেশ দিলো প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্ট চুক্তির পরও লেবাননে ইসরাইলি ড্রোন হামলায় নিহত ৪ সিলেটে হাম ও নিউমোনিয়ায় তিন শিশুর মৃত্যু হলান্ডের জোড়া গোলে বিশ্বকাপে নরওয়ের দাপুটে শুরু মহররমের প্রথম দিন আজ, শুরু হিজরি নববর্ষ দেড় মাসের মধ্যে আবার সিলেটে প্রধানমন্ত্রী, পথে পথে অভ্যর্থনা আন্তর্জাতিক বাজারে তেলের দাম ৩ মাসের মধ্যে সর্বনিম্ন পানের পিক’ ফেলা নিয়ে বিরোধ, কর্মচারীকে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যা মেসির হ্যাটট্রিকে আলজেরিয়াকে উড়িয়ে বিশ্বকাপ শুরু আর্জেন্টিনার আগস্ট থেকে সব গণপরিবহনে জিপিএস বাধ্যতামূলক

দেড় বছর মৃত্যুর সঙ্গে লড়াই করে না ফেরার দেশে জুলাইযোদ্ধা আশরাফুল

Reporter Name / ১৪৮ Time View
Update : রবিবার, ৮ ফেব্রুয়ারি, ২০২৬

209

জুলাই গণঅভ্যুত্থানে মাথায় গুলিবিদ্ধ হয়ে দীর্ঘ দেড় বছর মৃত্যুর সঙ্গে লড়াই করে অবশেষে না ফেরার দেশে চলে গেলেন জুলাইযোদ্ধা আশরাফুল (৩২)। রোববার (৮ ফেব্রুয়ারি) সকাল ৮টা ৩ মিনিটে রাজধানীর ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।

পারিবারিক ও হাসপাতাল সূত্রে জানা গেছে, ২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার গণঅভ্যুত্থান চলাকালে রাজধানীর মিরপুর-১০ এলাকায় আশরাফুল মাথায় গুলিবিদ্ধ হন। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে প্রথমে দেশে চিকিৎসা দেয়া হয়। পরবর্তীতে উন্নত চিকিৎসার জন্য তাকে থাইল্যান্ডে পাঠানো হয়।

থাইল্যান্ডে টানা ১৪ মাস তিনি নিবিড় পর্যবেক্ষণে (আইসিইউ) চিকিৎসাধীন ছিলেন। দীর্ঘ চিকিৎসা শেষে চলতি বছরের ৪ ফেব্রুয়ারি তাকে দেশে ফিরিয়ে আনা হয়। দেশে ফেরার পরপরই তাকে আবার ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস হাসপাতালের আইসিইউতে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আজ সকালে তার মৃত্যু হয়।

আরও পড়ুন: বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় উপাচার্যকে ঘেরাও করে নার্সদের আন্দোলন

দীর্ঘ ১৮ মাস পর এই জুলাইযোদ্ধার মৃত্যুতে তার পরিবার, সহযোদ্ধা ও শুভানুধ্যায়ীদের মাঝে গভীর শোকের ছায়া নেমে এসেছে। হাসপাতাল কর্তৃপক্ষসহ সংশ্লিষ্টরা তার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেছেন। আইনি প্রক্রিয়া সম্পন্ন শেষে পরিবারের কাছে আশরাফুলের মরদেহ হস্তান্তর করা হবে


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd