• বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৬:৪৬ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
শেখ হাসিনার কবরও বাংলাদেশে হবে না: সারজিস আলম বিশ্বনাথ ও গোলাপগঞ্জকে সিউকের আওতার বাইরে রাখার দাবি লুনা ও এমরানের বাংলাদেশ একদিন জামায়াতের নেতৃত্বে পরিচালিত হবে: হামিদুর রহমান সংসদ অভিমুখে পদযাত্রা ঘোষণা ১১ দলীয় ঐক্যের বিশ্বনবীর নীতি ও আদর্শ অনুসরণ করে রাষ্ট্র পরিচালনাই আমাদের লক্ষ্য: স্বরাষ্ট্রমন্ত্রী ঢাকায় ভুটানের রাজার এক ঘণ্টার যাত্রাবিরতি, বিমানবন্দরে গেলেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল পাকিস্তানে হাসপাতালে অগ্নিকাণ্ড, ১৫ নবজাতকের মৃত্যু গ্যাস-বিদ্যুৎ-সার নিয়ে সংসদ ও রাজপথে সরব হবে এনসিপি রাসুল (সা.)-এর আদর্শ অনুসরণে সোনার মানুষ হতে হবে-বড়লেখায় মাহমুদুর রহমান দিলাওয়ার ব্রাজিল ম্যাচ আয়োজনে কত টাকা লাগবে বাংলাদেশি কৃষকদের সঙ্গে ধস্তাধস্তি, অস্ত্র-ওয়াকিটকি ফেলে পালাল বিএসএফ এনসিপি কার্যালয়ে জামায়াত আমির দুই দিনে কলকাতার ২ শতাধিক হোটেল বন্ধ, ভোগান্তিতে বাংলাদেশি পর্যটকরা এক মাস পেছাল স্থানীয় সরকার নির্বাচন নিষিদ্ধ তবু সিলেটের মহাসড়ক দাপিয়ে বেড়াচ্ছে ত্রি-হুইলার, বাড়ছে দুর্ঘটনা আনুষ্ঠানিভাবে যাত্রা শুরু করল সিলেট উন্নয়ন কর্তৃপক্ষ মহানবীর (সা) আদর্শ অনুসরণ করে শান্তিপূর্ণ বাংলাদেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর এরশাদের দ্বিতীয় স্ত্রী বিদিশা গ্রেপ্তার সিমেবির ৬ কর্মকর্তা-কর্মচারী কারাগারে ভুয়া তথ্য দিয়ে জার্নাল প্রকাশ করেও হলেন শাবি প্রো-ভিসি

দেশে হেলমেট বাহিনী ছাত্রলীগের কোনো অবস্থান থাকতে পারে না : এ্যানি

Reporter Name / ২৪৫ Time View
Update : রবিবার, ৩ আগস্ট, ২০২৫

151

দেশে হেলমেট বাহিনী ছাত্রলীগের কোনো অবস্থান থাকতে পারে না বলে হুঁশিয়ারি দিয়েছেন বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি।

রোববার (৩ আগস্ট) বিকেলে জুলাই গণ-অভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে ঢাকার শাহবাগে জাতীয়তাবাদী ছাত্রদলের সমাবেশে এ হুঁশিয়ারি দেন তিনি।

এ্যানি বলেন, জুলাই আন্দোলন বাংলাদেশের মানুষকে শিখিয়েছে, দেশে কোনো ফ্যাসিস্ট সরকারের স্থান হতে পারে না। জুলাই আন্দোলনের আকাঙ্ক্ষা পূরণ করতে হলে এর সঙ্গে জড়িত সবার ঐক্যবদ্ধ থাকতে হবে।

শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি বর্তমান ছাত্রদল নেতাকর্মীদের আশির দশকের স্বৈরাচারবিরোধী আন্দোলনের স্মৃতি স্মরণ করিয়ে দেন। তিনি বলেন, তৎকালীন সময়েও রাজনৈতিক অস্থিরতা ও নানা সংকট ছিল। তেমনি আজকের ছাত্রদল বিগত ১৭ বছর ধরে ফ্যাসিবাদী সরকারের বিরুদ্ধে আন্দোলন চালিয়ে যাচ্ছে এবং নানা নির্যাতন ও জুলুমের শিকার হওয়া সত্ত্বেও তারা জুলাইয়ের আন্দোলন সফল করতে সক্ষম হয়েছে।

তিনি বলেন, জুলাই আন্দোলন প্রমাণ করে দিয়েছে যে বাংলাদেশে হেলমেট বাহিনী ছাত্রলীগের কোনো অবস্থান থাকতে পারে না। জুলাই আন্দোলন জানিয়ে দিয়েছে যে, এ দেশে শেখ হাসিনার বিচার অবশ্যই হতে হবে, তা না হলে জুলাইয়ের আকাঙ্ক্ষা পূরণ হবে না।

সব রাজনৈতিক দলকে জুলাই-আগস্টের প্রত্যাশা পূরণে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, তা না হলে আমরা কাঙ্ক্ষিত বাংলাদেশ পাব না।

ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক আমান উল্লাহ আমানের স্বাগত বক্তব্যের মধ্য দিয়ে এই ছাত্র সমাবেশ শুরু হয়। এরপর বক্তব্য রাখেন ছাত্রদলের সিনিয়র যুগ্ম সম্পাদক শ্যামল মালুম।

ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিবের সভাপতিত্বে এনং সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছিরের সঞ্চালনায় সমাবেশমঞ্চে উপস্থিত রয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ ছাত্রদলের সাবেক নেতারা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd