• রবিবার, ২৬ জুলাই ২০২৬, ১১:৩৪ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
ফয়জুল করীম ঢুকলেন, অনুসারীরা রইলেন বাইরে; ফটকেই আদায় করলেন নামাজ বিনামূল্যে ফেসবুকে মিলবে ভেরিফায়েড ব্যাজ, জেনে নিন পাওয়ার সহজ উপায় ইসলামী ব্যাংকের ৮০ হাজার কোটি টাকার ঋণ কেলেঙ্কারিতে সাবেক রাষ্ট্রপতি জড়িত শফিকুল-নাহিদ-মামুনুল এক হলে, সপ্তাহের মধ্যে সরকারের পতন অনিবার্য: কর্ণেল অলি ‘ফ্যাসিবাদ কায়েমের চেষ্টা করলে জনগণ আপনাদেরও সরিয়ে দেবে’ ৫০০ টাকা মজুরি ও ভূমির দাবিতে সিলেটে চা-শ্রমিকদের রাজপথ অবরোধ কুলাউড়ায় কলেজছাত্রীর রহস্যজনক মৃত্যু শেখ হাসিনার ফাঁসি সোহরাওয়ার্দী উদ্যানে হতে হবে আসামে ভয়াবহ বন্যায় বিপর্যস্ত ১১ লাখের বেশি মানুষ বঙ্গভবনে অফিস করবেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি, থাকবেন স্পিকারের বাসভবনে হামের উপসর্গে আরও ৬ শিশুর মৃত্যু নগরীতে ওসি পরিচয়ে ফোন করে টাকা দাবি, সতর্ক করলো এসএমপি লন্ডনের হোটেলে সৌদি যুবরাজের মৃত্যু হাম উপসর্গে ৫ শিশুর মৃত্যু, আক্রান্ত ১১৩৭ দিল্লিতে পুলিশের সব ছুটি বাতিল, প্রশিক্ষণেও কড়া বিধিনিষেধ ওমরাহ করতে যাওয়ার পথে সৌদি আরবে বাংলাদেশি নারী ও তাঁর দুই ছেলে–মেয়ে নিহত রাষ্ট্রপতির পদত্যাগ সংক্রান্ত কোনো বিষয়ে অবগত নই: স্পিকার সিলেট ওসমানীতে মেডিকেল অফিসার হলেন সাবেক ছাত্রলীগ সভাপতি কুলাউড়ায় ১ কোটি ৭৩ লাখ টাকা সরকারি কোষাগারে ফেরত দিলেন ইউএনও সিলেটে যুবদল নেতার সঙ্গে প্রবাসীর স্ত্রীর অ*নৈ*তি*ক সম্পর্ক, অতঃপর…

দোয়ারাবাজারে বালু উত্তোলনকে কেন্দ্র করে সংঘর্ষ, আহত ১৫

Reporter Name / ১৮৯ Time View
Update : বৃহস্পতিবার, ১ জানুয়ারি, ২০২৬

315

সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলায় চেলা নদীর পাড় কেটে বালু উত্তোলনকে কেন্দ্র করে দুই গ্রামবাসীর মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের অন্তত ১৫ জন আহত হয়েছেন বলে জানা গেছে।

বুধবার (৩১ ডিসেম্বর) সকালে উপজেলার নরসিংপুর ইউনিয়নের শ্রীপুর ও পূর্বচাইরগাঁও গ্রামবাসীর মধ্যে এই ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, মঙ্গলবার চেলা নদীতে বালু উত্তোলনকে কেন্দ্র করে শ্রীপুর গ্রামের নজরুল ইসলাম (২৫) ও পূর্বচাইরগাঁও গ্রামের আরশাব উদ্দিন (৩২) মধ্যে বাকবিতন্ডা হয়। পরেরদিন বুধবার (৩১ ডিসেম্বর) সকালে আরশাবকে নদীতে একা দেখতে পেয়ে শ্রীপুর গ্রামের নজরুল ইসলাম ও তার কয়েকজন সহযোগী তাকে মারধর করে।

এসময় আশপাশের লোকজন এসে তাকে উদ্ধার করে এবং দু’পক্ষের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়। পরে এঘটনার জেরে সকাল সাড়ে এগারোটার দিকে শ্রীপুর গ্রাম ও পূর্ব চাইরগাঁও গ্রামের মধ্যে সংঘর্ষ শুরু হয়। উভয় গ্রামের লোকজন ইটপাটকেল, লাঠিসোটা ও দেশীয় অস্ত্র নিয়ে একে অপরকে ধাওয়া পাল্টা ধাওয়া করে। এসময় উভয়পক্ষের অন্তত ১৫ জন আহত হয়।

আহতদের মধ্যে পূর্বচাইরগাঁও গ্রামের মঈনউদ্দীন (২৫), শাহিন মিয়া (২৩), সাগর মিয়া (২৭), দেলোয়ার হোসেন (২৩), মমিন মিয়া (৪৮), আমীর হোসেন (৩৮), সরাজ মিয়া (৪৮), শমশের আলী এবং শ্রীপুর গ্রামের নজরুল ইসলাম (২৫), সাদ্দাম হোসেন (৩০), নুর উদ্দিন (২৫), নজরুল ইসলাম ও মোহাম্মদ আলী রয়েছেন। তারা পৃথকভাবে বিভিন্ন জায়গায় চিকিৎসা নিচ্ছেন।

পরে স্থানীয় প্রশাসন, জনপ্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিদের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। দোয়ারাবাজার থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

দোয়ারাবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ তরিকুল ইসলাম তালুকদার ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘বালু উত্তোলনকে কেন্দ্র করে দুই গ্রামের শ্রমিকদের মধ্যে বাকবিতণ্ডার জেরে সংঘর্ষের সূত্রপাত হয়। এখন পরিস্থিতি স্বাভাবিক আছে। এঘটনায় কোনো পক্ষ এখন পর্যন্ত কোনো লিখিত অভিযোগ করেনি।’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd