• বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ১০:১৭ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
কুমিল্লায় জামায়াতের দুই গ্রুপের সংঘর্ষ, গাড়ি ভাঙচুর, ককটেল বিস্ফোরণ উপকূলে বৃষ্টির আভাস, কমতে পারে তাপমাত্রা সৌদিগামী স্থগিত ফ্লাইটের সংখ্যা বেড়ে ১০০, ভোগান্তিতে ১৫ হাজার যাত্রী ‘জাবল সাবির’-এর দিকে অগ্রসর হচ্ছেন হুথিরা, প্রচণ্ড লড়াই ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশন শুরু ৯ নভেম্বর মাঝপথেই আটকে আছে ‘তারবিহীন সিলেট নগর’ গড়ার উদ্যোগ মন্ত্রী আরিফকে নিয়ে ফেসবুকে পোস্ট: ১০ ঘন্টা পর বিএনপি নেতার জিম্মায় মুক্তি গোয়াইনঘাটে কিশোরী ধর্ষণ, আবদুল্লাহ’র মৃত্যুদণ্ড দুর্গাপূজায় ব্যাংকে ৩ দিনের ছুটি ঘোষণা, সাপ্তাহিক ছুটিসহ বন্ধ ৫ দিন রাজনৈতিক আশ্রয় আবেদন: বাংলাদেশকে ‘সেইফ কান্ট্রি’ হিসেবে বিবেচনা করছে ইইউ সিলেটে ‘স্ত্রীর ছবি তোলার প্রতিবাদ করায়’ যুবককে কুপিয়ে হত্যা মৌলভীবাজারে চা বিক্রেতা হত্যায় একজনের মৃত্যুদণ্ড সোবহানীঘাটে আবাসিক হোটেল থেকে ইয়াবাসহ আটক ৪ দারিদ্র্যের হার বেশি, শিক্ষায়ও পিছিয়ে- তবু বাল্যবিয়ে সবচেয়ে কম সিলেটে গোয়াইনঘাটে যুবদল নেতা বদরুলকে কুপিয়ে হত্যা সিলেটে স্কুলের ম্যানেজিং কমিটির সভাপতি হলেন আ.লীগ নেতা তৌফিক বকস! অবরুদ্ধ দিল্লিতে এবার বড় বিক্ষোভের ডাক ইন্ডিয়া জোটের দিল্লিতে নেহা-মমতা-কেজরিওয়ালসহ আটক ৫ হাজার সিলেটে ফিজার কারখানায় আগুন, সবশেষ যা জানা গেলো যুক্তরাজ্যের রয়্যাল এয়ার ফোর্সে সিলেটের এমসি কলেজের শিক্ষার্থী আল আমিন

দোয়ারাবাজারে শিক্ষার্থীদের উপরে সন্ত্রাসী হামলার প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত

Reporter Name / ১০৭৫ Time View
Update : মঙ্গলবার, ১০ জুন, ২০২৫

685

দোয়ারাবাজার (সুনামগঞ্জ) প্রতিনিধিঃ

সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার লক্ষীপুর ইউনিয়নের ২নং ওয়ার্ডে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে শিক্ষার্থী এবং যুব সংগঠনের সদস্যদের উপর অমানবিক নির্যাতন ও সন্ত্রাসী হামলার প্রতিবাদে এলাকাবাসী এক মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে।

সোমবার (৯জুন) সন্ধায় উপজেলার লক্ষীপুর ইউনিয়নের মাঠগাও পয়েন্টে,উক্ত মানববন্ধনে সন্ত্রাসী ও ফ্যাসিস্ট আ.লীগের দোসর সাহিদ গ্যাং এর সদস্যদের দ্রুত বিচারের দাবিতে বিভিন্ন স্লোগান ও প্রতিবাদী বক্তব্য প্রদান করা হয়। এ-সময় বক্তারা সন্ত্রাসীদের দ্রুত গ্রেফতার এবং শাস্তির দাবি করেন। তারা বলেন, এই সাহিদ গ্যাং সঙ্ঘবদ্ধ সন্ত্রাসী চক্র । দীর্ঘ ১৭ বছর ধরে আ.লীগের ক্ষমতা দেখিয়ে তারা বিভিন্ন অন্যায় কাজে জড়িত ছিল। তাদের সন্ত্রাসী কর্মকাণ্ডে স্থানীয় এলাকার অনেক মানুষকে জোরপূর্বক ভাবে জমিজমা এবং বসত বাড়ি দখল করে আত্মসাৎ করে আসছে।

ঈদের দিন বিকেলে সামান্য একটা তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দুই শিক্ষার্থীকে এবং তাদের পরিবারের লোকজন কে মাঠগাঁও পয়েন্টে ডেকে নিয়ে অমানবিক নির্যাতন চালায়৷ এতে গুরুত্বর আহত অবস্থায় শিক্ষার্থী সজিব (২৫) সাজিদ আলী (২৩) সুনামগঞ্জ সদর হাসপাতে চিকিৎসাধীন অবস্থায় আছেন। এ ঘটনায় তাদের পরিবারের আরোও ৩জন এবং কয়েকজন স্থানীয় মানুষ আহত হয়ে সুনামগঞ্জ সদর হাসপাতাল থেকে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।

মানববন্ধনে সন্ত্রাসী গ্যাংদের যত দ্রুত সম্ভব গ্রেফতার করে বিচারের আওতায় নিয়ে আসার জন্য এলাকাবাসীর জোর দাবি জানান। এ-সময় উপস্থিত ছিলেন,সুনামগঞ্জ পৌরসভা-২নং ওয়ার্ড জামাতে ইসলামের সহসভাপতি তোফাজ্জল হোসেন, দৌলতপুর জামে মসজিদের সভাপতি আবুল হোসেন, দৌলতপুর জামে মসজিদের সহ সভাপতি ইদ্রিস আলী,দৌলতপুর বন্ধন যুব সংগঠনের সভাপতি মোফাজ্জল হাসান,বিশিষ্ট মুরুব্বি সিদ্দিক আলী, বিশিষ্ট মুরুব্বি রহমত আলী, প্রবিণ মুরব্বি আহাদ আলী, নজরুল ইসলাম,ইব্রাহিম খলিল, তোতা মিয়া সহ প্রমুখ।

জানতে চাইলে অফিসার ইনচার্জ (ওসি তদন্ত) মোঃ শামস উদ্দিন, জানান এই বিষয়ে একটি লিখিত অভিযোগ পেয়েছি। সঠিকতদন্ত সাপেক্ষে অপরাধীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিব।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd