• বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ০৬:০৫ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
প্রধানমন্ত্রীর সঙ্গে বিরোধীদলীয় নেতার বৈঠক প্রধানমন্ত্রীর চেয়েও বেশি সময় ভাষণ দিলেন বিরোধীদলীয় নেতা একটি দেশবিরোধী অপশক্তি গৃহযুদ্ধ সৃষ্টির পাঁয়তারা চালাচ্ছে: স্পিকার আওয়ামী লীগ কোনো রাজনৈতিক দল নয়, সন্ত্রাসী গোষ্ঠী-প্রধানমন্ত্রী পোশাক খাতে ন্যূনতম মজুরি ১৮,৫৭৮–২৪,২০৪ টাকা নির্ধারণের প্রস্তাব সিপিডির এইচএসসির ফল পুনর্মূল্যায়ন শেষ না হওয়া পর্যন্ত ভর্তি পরীক্ষা বন্ধ: হাইকোর্ট পাকিস্তানকে হারিয়ে দশম শিরোপা জিতল ভারত যুবদল নেতা নয়নকে গ্রেপ্তারের দাবি জামায়াত এমপির বিআরটিএ’র গাফলতি: ২০ লাখ গ্রাহক পায়নি ‘স্মার্ট ড্রাইভিং লাইসেন্স’ এমপি জিলানীর বাড়িতে ভাঙচুর-আগুন দুপুরে আটকের পর সন্ধ্যায় সেই বিএসএফ সদস্যকে হস্তান্তর করল বিজিবি কুলাউড়ায় সাবেক এমপি এম এম শাহীনের বিরুদ্ধে বিস্ফোরক আইনে মামলা জুলাই হত্যা মামলায় সাঈদ খোকন ৭ দিনের রিমান্ডে টুঙ্গিপাড়া থানায় আগুন সিলেটের সব উপজেলা জামায়াতের নবনির্বাচিত আমিরদের নাম ঘোষণা হেফাজতে ইসলাম-চরমোনাইয়ের প্রতিহতের ঘোষণার মধ্যেই পালটা চ্যালেঞ্জ আমির হামজা সিলেটে গ্রাহকের উধাও ৩৫ লাখ টাকা নিয়ে যা জানাল ব্যাংক সিলেটে আ.লীগ ও অঙ্গসংগঠনের চার নেতা গ্রে প্তা র ডেঙ্গুতে মৃত্যু ৫০০ ছাড়াল জামায়াতে হচ্ছে উপদেষ্টা পরিষদ, থাকবেন যারা

নারায়ণগঞ্জে আবুল খায়ের গ্রুপের অয়েল কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ড

Reporter Name / ৫৭৩ Time View
Update : বুধবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৫

377

নারায়ণগঞ্জের রূপগঞ্জে ভোজ্য তেলের একটি কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুনে কারখানাটির অধিকাংশ মেশিনপত্র ও বিপুল পরিমাণ কাঁচামাল পুঁড়ে গেছে। তবে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। ফায়ার সার্ভিসের তিনটি স্টেশনের পাঁচটি ইউনিটের এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।

বুধবার (২৪ সেপ্টেম্বর) উপজেলার মুড়াপাড়া এলাকায় আবুল খায়ের গ্রুপের অঙ্গ প্রতিষ্ঠান গ্লোব এডিবল অয়েল লিমিটেড কারখানায় এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।


এলাকাবাসী ও প্রত্যক্ষদর্শীরা জানান, বেলা পৌনে বারোটায় কারখানাটির সয়াবিন তেল প্রক্রিয়াজাত করণের সিট ক্রাশিং সেকশনে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে আগুন পুরো কারখানায় ছড়িয়ে পড়ে এবং দাউ দাউ করে জ্বলতে থাকে। আগুনের লেলিহান শিখা ও ধোঁয়ায় আশপাশের এলাকা আচ্ছন্ন হয়ে পড়ে। আগুনের ভয়াবহতা বাড়তে থাকলে শ্রমিকরা আতঙ্কে ছোটাছুটি করতে থাকে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কাঞ্চন, ডেমরা ও সোনারগাঁ স্টেশনের পাঁচটি ইউনিট এক ঘণ্টা চেষ্টা চালিয়ে দুপুর একটায় আগুন নিয়ন্ত্রণে আনে।ততক্ষণেণ আগুনে কারখানার অধিকাংশ মেশিনপত্র ও বিপুল পরিমাণ কাঁচামাল পুঁড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হয় বলে জানান প্রতিষ্ঠানটির প্রশাসনিক কর্মকর্তা।গ্লোব এডিবল অয়েল লিমিটেড কারখানার প্রশাসনিক কর্মকর্তা (এডমিন, প্রশাসন) বিগ্রেডিয়ার (অব:) আশরাফ বলেন, সয়াবিন তেল প্রক্রিয়াজাত করণের সিট ক্রাশিং সেকশনে আগুন লাগে। আগুনে অধিকাংশ মেশিনারিজ, বিপুল পরিমাণ কাঁচামাল, আসবাবপত্র, বিভিন্ন প্রকার সামগ্রী ও মালামাল পুঁড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। তবে কি পরিমাণ ক্ষতি হয়েছে এই মুহূর্তে বলা সম্ভব না। যাচাই বাচাই করে নির্ণয় করা হবে।এ বিষয়ে নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপ সহকারী পরিচালক ওসমান গনি বলেন, ‘আগুনের খবর পাওয়ার সাথে সাথে আমাদের কাঞ্চন, ডেমরা ও সোনারগাঁ স্টেশনের পাঁচটি ইউনিট দ্রুত সময়ের মধ্যে ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর কাজ শুরু করে। এক ঘণ্টা চেষ্টায় দুপুর এক টায় আগুন নিয়ন্ত্রণে আসে। আগুনে কোন হতাহতের ঘটনা ঘটেনি। তবে অগ্নিকাণ্ডের কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ণয় করতে তদন্ত করা হবে।’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd