• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০২:৫১ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
সিলেটে বেড়েছে মশার উপদ্রব, ফগার মেশিন হাতে মশক নিধনে সিসিক প্রশাসক সিলেটে ছাত্রলীগের মিছিল প্রস্তুতি, আ ট ক ২ আইজিপির দায়িত্ব থেকে অতি দ্রুত সরে যাওয়া উচিত: নাহিদ ইসলাম বাংলাদেশের রপ্তানি পণ্যের বহুমুখীকরণে জাপানের সহযোগিতা চান প্রধানমন্ত্রী টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ, একাদশে নেই মুশফিক রক্তাক্ত ২৮ অক্টোবর আজ, লগি-বৈঠার তাণ্ডবে নিহত হন ১৩ জন ফায়ার সার্ভিসকে বিশ্বমানের করতে হবে : বাণিজ্যমন্ত্রী বড়লেখায় মাত্র ৯০ টাকার জন্য প্রাণ গেল দর্জির প্রশাসনিক বা রাজনৈতিক হস্তক্ষেপে প্রেসক্লাব বিলুপ্ত করা যাবে না নিপ্পন ফাউন্ডেশন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের আমন্ত্রণে নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী সরকার অনুমতি দিলে ক্রসফায়ার করতেও পিছপা হবে না পুলিশ: আইজিপি জামিন মেলেনি আখতারুজ্জামানের সিলেটে তরুণ-তরুণীর ছবি ছড়িয়ে ধর্মীয় পরিচয়ে হেনস্তা, মেহমান রেস্টুরেন্টের দুই কর্মী গ্রেপ্তার সাড়ে ৩৪ হাজার প্রধান শিক্ষক নিয়োগের উদ্যোগ ট্রাকচালক হোসেন হত্যায় হাসিনাসহ ৩৪ জনের বিচার শুরু শাদাবের সেঞ্চুরিতে পাকিস্তানের অবিশ্বাস্য জয়, শেষ জুটিতে রেকর্ড এশিয়ার সেরা ২০ সমুদ্রসৈকতের তালিকায় কক্সবাজার কি আছে শাহজালাল মাজারের দানবাক্সে আরও মিললো ৮৯ লাখ টাকা, মিলেছে বিদেশি মুদ্রা-স্বর্ণ-রুপা জুড়ী-বড়লেখা সীমান্তে তিন দিনে ৩০ জনকে পুশ-ইনের চেষ্টা, প্রতিহত করলো বিজিবি বাংলাদেশ সাফ দলে দুই নতুন মুখ রোনান ও মাহি

নির্বাচনে জামায়াত কোনো জোট গঠন করবে না : ডা. শফিকুর রহমান

Reporter Name / ১৫১ Time View
Update : বুধবার, ৫ নভেম্বর, ২০২৫

164

জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, পিআর পদ্ধতির নির্বাচনে জনসমর্থন সবচেয়ে বেশি। টানা তৃতীয় মেয়াদে দলের আমির নির্বাচিত হওয়ার পর প্রথমবারের মতো নিজের জন্মভূমি সিলেটে এসে আজ (বুধবার, ৫ নভেম্বর) সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

এসময় তিনি আগামী জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে দলের প্রস্তুতি, রাজনৈতিক পরিস্থিতি এবং সম্ভাব্য সমঝোতা নিয়ে বিভিন্ন প্রশ্নের জবাব দেন।

তৃতীয়বারের মতো পুনর্নির্বাচিত হওয়ার পর সিলেট সফরে এসে ডা. শফিকুর রহমানকে উষ্ণ অভ্যর্থনা জানান দলীয় নেতাকর্মীরা। নগরীর বিভিন্ন স্থানে তাকে ঘিরে উচ্ছ্বাস ও উৎসবমুখর পরিবেশ দেখা যায়। হাজারো নেতাকর্মীর মাঝখানে তিনি স্বভাবসুলভ হাসি দিয়ে সাড়া দেন মানুষের ভালোবাসায়।

জাতীয় নির্বাচন প্রসঙ্গে জামায়াত আমির বলেন, ‘আগামী জাতীয় সংসদ নির্বাচন যদি ফেব্রুয়ারির মধ্যে না হয়, তাহলে দেশে বিশৃঙ্খলা সৃষ্টি হতে পারে।’তিনি আরও বলেন, ‘নির্বাচনকে কেন্দ্র করে জামায়াতের কোনো রাজনৈতিক জোট গঠনের পরিকল্পনা নেই, তবে নির্বাচনি সমঝোতার সম্ভাবনা রয়েছে। ২০২৬ সালের নির্বাচনে আওয়ামী লীগের ফেরার কোনো সম্ভাবনা নেই।’

এসময় তিনি প্রবাসীদের স্বার্থ রক্ষা, নতুন ভোটার তালিকা তৈরির সময়সীমা বাড়ানোসহ বিভিন্ন জাতীয় ইস্যু নিয়েও কথা বলেন।পরে সিলেট জেলা-মহানগর জামায়াতের হাজারো নেতাকর্মী মোটরসাইকেল ও গাড়ি শোডাউনের মাধ্যমে পুনর্নির্বাচিত আমিরকে বরণ করে নেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd